বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

রাজনীতি আমাদের সঙ্গে আসুক, পেছনে যাব না: নিয়াজ আহমেদ খান

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ১১:০০ পিএম

রাজনীতি আমাদের সঙ্গে আসুক, পেছনে যাব না: নিয়াজ আহমেদ খান
উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানছবি: প্রথম আলো

দলীয় রাজনৈতিক প্রভাবের কারণে দেশের শিক্ষকেরা হেনস্তার শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন বেসরকারি শিক্ষক অ্যালায়েন্স (বিএসএ) ‘শিক্ষকদের সামাজিক সুরক্ষা ও প্রভাবমুক্ত শিক্ষাঙ্গন গড়তে করণীয়’ শীর্ষক এই সভার আয়োজন করে।

অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, রাজনীতি আমাদের বারবার আশাহত করেছে এবং যাঁরা দলীয় রাজনীতির বাইরে তাঁরা রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ। তবে বিরাজনীতিকরণ কোনো সমাধান নয় উল্লেখ করে তিনি বলেন, সমাজে ক্ষমতার অর্থ হয়ে দাঁড়িয়েছে অন্যকে ভয় দেখানো। এই মানসিকতা মোকাবিলায় শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক লোকজন যেন শিক্ষকদের সম্মান করেন, সেই পথ তৈরি করতে হবে। রাজনীতিকে বাদ না দিয়ে বরং তাদের নিজেদের সঙ্গে আসার পরিবেশ তৈরি করতে হবে, শিক্ষকেরা কারও পেছনে যাবেন না।

মর্যাদা রক্ষায় শিক্ষকদের তিনটি বিষয়ের ওপর জোর দেন সাবেক এই উপাচার্য। তিনি শিক্ষকদের পরস্পরের হাত ধরে রাখা, পেশাগত উৎকর্ষের জন্য নিয়মিত পড়াশোনা ও অনলাইন কোর্স করা এবং দক্ষতা অনুযায়ী দায়িত্ব বণ্টনের মাধ্যমে পেশাকে বহুমুখী করে তোলার আহ্বান জানান। শিক্ষকদের মেরুদণ্ড শক্ত করে একই প্ল্যাটফর্মে দাঁড়ানোর তাগিদ দেন তিনি।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন শিক্ষকদের অর্থনৈতিক দুর্দশার চিত্র তুলে ধরেন। তিনি অবসরে যাওয়ার তিন থেকে চার মাসের মধ্যে শিক্ষকদের পেনশনের সব টাকা পরিশোধের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এ ছাড়া প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে বাদ দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, সরকার এসআরবি ও সাইবার সুরক্ষা আইনের মতো বিভিন্ন বিষয়ে গায়ের জোরে সিদ্ধান্ত নিচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ ঐতিহ্যবাহী কওমি শিক্ষাব্যবস্থায় নজরদারি ও আলেমদের তত্ত্বাবধান নিশ্চিত করার দাবি জানান। অন্যদিকে ইউনিভার্সিটি টিচার্স লিংকের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিলাল হোসাইন অভিযোগ করেন, অনেক বড় শিক্ষক নেতা ক্লাসে না গিয়ে নেতাগিরি করায় শিক্ষার্থীদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হচ্ছে না।

বিএসএর আহ্বায়ক আবদুর রহমান রিজভীর সভাপতিত্বে ও সদস্যসচিব সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ইউটিএর সদস্যসচিব শামীম হামিদী, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জসিম উদ্দিন আহমেদসহ বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

রাজনীতি আমাদের সঙ্গে আসুক, পেছনে যাব না: নিয়াজ আহমেদ খান

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

দলীয় রাজনৈতিক প্রভাবের কারণে দেশের শিক্ষকেরা হেনস্তার শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন বেসরকারি শিক্ষক অ্যালায়েন্স (বিএসএ) ‘শিক্ষকদের সামাজিক সুরক্ষা ও প্রভাবমুক্ত শিক্ষাঙ্গন গড়তে করণীয়’ শীর্ষক এই সভার আয়োজন করে।

অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, রাজনীতি আমাদের বারবার আশাহত করেছে এবং যাঁরা দলীয় রাজনীতির বাইরে তাঁরা রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ। তবে বিরাজনীতিকরণ কোনো সমাধান নয় উল্লেখ করে তিনি বলেন, সমাজে ক্ষমতার অর্থ হয়ে দাঁড়িয়েছে অন্যকে ভয় দেখানো। এই মানসিকতা মোকাবিলায় শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক লোকজন যেন শিক্ষকদের সম্মান করেন, সেই পথ তৈরি করতে হবে। রাজনীতিকে বাদ না দিয়ে বরং তাদের নিজেদের সঙ্গে আসার পরিবেশ তৈরি করতে হবে, শিক্ষকেরা কারও পেছনে যাবেন না।

মর্যাদা রক্ষায় শিক্ষকদের তিনটি বিষয়ের ওপর জোর দেন সাবেক এই উপাচার্য। তিনি শিক্ষকদের পরস্পরের হাত ধরে রাখা, পেশাগত উৎকর্ষের জন্য নিয়মিত পড়াশোনা ও অনলাইন কোর্স করা এবং দক্ষতা অনুযায়ী দায়িত্ব বণ্টনের মাধ্যমে পেশাকে বহুমুখী করে তোলার আহ্বান জানান। শিক্ষকদের মেরুদণ্ড শক্ত করে একই প্ল্যাটফর্মে দাঁড়ানোর তাগিদ দেন তিনি।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন শিক্ষকদের অর্থনৈতিক দুর্দশার চিত্র তুলে ধরেন। তিনি অবসরে যাওয়ার তিন থেকে চার মাসের মধ্যে শিক্ষকদের পেনশনের সব টাকা পরিশোধের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এ ছাড়া প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে বাদ দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, সরকার এসআরবি ও সাইবার সুরক্ষা আইনের মতো বিভিন্ন বিষয়ে গায়ের জোরে সিদ্ধান্ত নিচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ ঐতিহ্যবাহী কওমি শিক্ষাব্যবস্থায় নজরদারি ও আলেমদের তত্ত্বাবধান নিশ্চিত করার দাবি জানান। অন্যদিকে ইউনিভার্সিটি টিচার্স লিংকের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিলাল হোসাইন অভিযোগ করেন, অনেক বড় শিক্ষক নেতা ক্লাসে না গিয়ে নেতাগিরি করায় শিক্ষার্থীদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হচ্ছে না।

বিএসএর আহ্বায়ক আবদুর রহমান রিজভীর সভাপতিত্বে ও সদস্যসচিব সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ইউটিএর সদস্যসচিব শামীম হামিদী, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জসিম উদ্দিন আহমেদসহ বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x