বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

রূপপুরের বিদ্যুৎ খরচ: ৬ টাকার ব্যয় এখন ঠেকেছে ১২ টাকায়

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

রূপপুরের বিদ্যুৎ খরচ: ৬ টাকার ব্যয় এখন ঠেকেছে ১২ টাকায়
ইউরেনিয়াম এলো, ৯৫ হাজার কোটি ব্যয়েও বিদ্যুৎ অধরা রূপপুরে। নয়া দিগন্ত গ্রাফিক্স

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি ইউরেনিয়াম দেশে এসে পৌঁছানোর মধ্য দিয়ে প্রকল্পটি দীর্ঘমেয়াদি পরিচালনা ও কমিশনিংয়ের দিকে এগোচ্ছে। তবে জ্বালানি পৌঁছানো মানেই বিদ্যুৎ উৎপাদন শুরু নয়, বরং জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আগে বেশ কিছু কারিগরি ও নিয়ন্ত্রক ধাপ অতিক্রম করতে হবে। সরকারি উপস্থাপনা অনুযায়ী প্রথম ইউনিটের কমিশনিং অগ্রগতি ৯৮ শতাংশ এবং প্রকল্পটিতে এখন পর্যন্ত ৯৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে।

প্রকল্পটির মূল মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর থেকে বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে এবং অনুমোদিত ব্যয় ১ লাখ ১৩ হাজার ৯২ কোটি টাকা থেকে বেড়ে ১ লাখ ৩৮ হাজার ৬৮৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। রাশিয়ার ঠিকাদারের সাথে ১২.৬৫ বিলিয়ন ডলারের মূল চুক্তিমূল্য অপরিবর্তিত থাকলেও মূলত স্থানীয় মুদ্রার অবমূল্যায়নের কারণেই হিসাবের এই পরিবর্তন হয়েছে। পাশাপাশি, ২,৯০০ জন অনুমোদিত জনবলের বিপরীতে বর্তমানে প্রায় ১,৯২৮ জন কর্মরত রয়েছেন এবং ১,২৯০ জন প্রশিক্ষণপ্রাপ্ত জনবল প্রস্তুত রয়েছে।

বিদ্যুতের সম্ভাব্য দাম নিয়ে বিশ্লেষণে দেখা যায়, সরাসরি জেনারেশন খরচ ৪.৩১ টাকা এবং পিডিবির প্রাথমিক ট্যারিফ প্রজেকশন ৬.৭২ টাকা হলেও লাইফসাইকেল ব্যয় যুক্ত হলে প্রকৃত বাল্ক ট্যারিফ প্রতি ইউনিটে প্রায় ১০.৩ থেকে ১২.০ টাকার পরিসরে হতে পারে। ২০২৬ সালের একটি পিউরিভিউড গবেষণায় গড় লেভেলাইজড কস্ট প্রতি কিলোওয়াট-ঘণ্টায় প্রায় ১০ টাকা ৩৪ পয়সা এবং ব্রেক-ইভেন লেভেল প্রায় ১১ টাকা ৯৪ পয়সা দেখানো হয়েছে। রাশিয়ার মূল ঋণ প্রায় ১১.৩৮ বিলিয়ন ডলার এবং সংশোধিত চুক্তি অনুযায়ী ২০২৮ সালের সেপ্টেম্বর থেকে ঋণ পরিশোধ শুরু হওয়ার কথা রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

রূপপুরের বিদ্যুৎ খরচ: ৬ টাকার ব্যয় এখন ঠেকেছে ১২ টাকায়

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি ইউরেনিয়াম দেশে এসে পৌঁছানোর মধ্য দিয়ে প্রকল্পটি দীর্ঘমেয়াদি পরিচালনা ও কমিশনিংয়ের দিকে এগোচ্ছে। তবে জ্বালানি পৌঁছানো মানেই বিদ্যুৎ উৎপাদন শুরু নয়, বরং জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আগে বেশ কিছু কারিগরি ও নিয়ন্ত্রক ধাপ অতিক্রম করতে হবে। সরকারি উপস্থাপনা অনুযায়ী প্রথম ইউনিটের কমিশনিং অগ্রগতি ৯৮ শতাংশ এবং প্রকল্পটিতে এখন পর্যন্ত ৯৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে।

প্রকল্পটির মূল মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর থেকে বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে এবং অনুমোদিত ব্যয় ১ লাখ ১৩ হাজার ৯২ কোটি টাকা থেকে বেড়ে ১ লাখ ৩৮ হাজার ৬৮৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। রাশিয়ার ঠিকাদারের সাথে ১২.৬৫ বিলিয়ন ডলারের মূল চুক্তিমূল্য অপরিবর্তিত থাকলেও মূলত স্থানীয় মুদ্রার অবমূল্যায়নের কারণেই হিসাবের এই পরিবর্তন হয়েছে। পাশাপাশি, ২,৯০০ জন অনুমোদিত জনবলের বিপরীতে বর্তমানে প্রায় ১,৯২৮ জন কর্মরত রয়েছেন এবং ১,২৯০ জন প্রশিক্ষণপ্রাপ্ত জনবল প্রস্তুত রয়েছে।

বিদ্যুতের সম্ভাব্য দাম নিয়ে বিশ্লেষণে দেখা যায়, সরাসরি জেনারেশন খরচ ৪.৩১ টাকা এবং পিডিবির প্রাথমিক ট্যারিফ প্রজেকশন ৬.৭২ টাকা হলেও লাইফসাইকেল ব্যয় যুক্ত হলে প্রকৃত বাল্ক ট্যারিফ প্রতি ইউনিটে প্রায় ১০.৩ থেকে ১২.০ টাকার পরিসরে হতে পারে। ২০২৬ সালের একটি পিউরিভিউড গবেষণায় গড় লেভেলাইজড কস্ট প্রতি কিলোওয়াট-ঘণ্টায় প্রায় ১০ টাকা ৩৪ পয়সা এবং ব্রেক-ইভেন লেভেল প্রায় ১১ টাকা ৯৪ পয়সা দেখানো হয়েছে। রাশিয়ার মূল ঋণ প্রায় ১১.৩৮ বিলিয়ন ডলার এবং সংশোধিত চুক্তি অনুযায়ী ২০২৮ সালের সেপ্টেম্বর থেকে ঋণ পরিশোধ শুরু হওয়ার কথা রয়েছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x