বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

সাইবার আইন নিয়ে সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনার ঝড়

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০০ এএম

সাইবার আইন নিয়ে সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনার ঝড়
রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে ‘প্রস্তাবিত সাইবার আইন: জবান বন্ধের নয়া বন্দোবস্ত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সংগঠনের সভাপতি হাসনাত কাইয়ূমসহ আলোচকেরা। তোপখানা রোড, ঢাকা। ৩ অক্টোবর ২০২৬

প্রস্তাবিত সাইবার সুরক্ষা সংশোধন আইন ২০২৬ নিয়ে তীব্র সমালোচনা করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। আজ শনিবার রাজধানীর তোপখানা রোডে দলের কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। গণ-অভ্যুত্থানের পর নিপীড়নমূলক আইনি কাঠামো পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, প্রস্তাবিত সংশোধনী তার বিপরীত বলে তিনি উল্লেখ করেন।

হাসনাত কাইয়ূম বলেন, তথ্যপ্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারা, ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনে যেভাবে ভিন্নমত দমন করা হয়েছিল, এই সংশোধনীতেও তারই পুনরাবৃত্তি ঘটছে। অপরাধের স্পষ্ট সংজ্ঞা না থাকলে রাজনৈতিক স্বার্থে আইনের অপব্যবহারের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এ সময় বিএনপিকে গণ-অভ্যুত্থানের সঙ্গী হিসেবে উল্লেখ করে তিনি দলটিকে হাসিনার পথে না হাঁটার আহ্বান জানান এবং সরকার সরে না দাঁড়ালে ঐক্যবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারি দেন।

বৈঠকে গীতিকবি ও অধিকারকর্মী শহীদুল্লাহ ফরায়জী বলেন, এটি সাইবার সুরক্ষা আইন নয়, বরং এটি সরকার সুরক্ষা আইন হয়ে উঠছে। সাংবাদিক মাসুদ কামাল মন্তব্য করেন যে, সংবিধান অনুযায়ী নাগরিকদের সরকারের সমালোচনা করার স্বাধীনতা নিশ্চিত করা সরকারেরই মূল দায়িত্ব। আলোচনা ছাড়াই সাইবার পুলিশ গঠন করে সরকার নাগরিকদের ওপর নিয়ন্ত্রণ জোরদার করছে বলে অভিযোগ করেন ডিএসএ ভিকটিমস নেটওয়ার্কের আহ্বায়ক গোলাম মাহফুজ জোয়ার্দার।

গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের আহ্বায়ক ফাহিম মাশরুর বলেন, এভাবে চলতে থাকলে দল-মতনির্বিশেষে আবারও একটি ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন দেখা দেবে। গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন জেএসডির স্থায়ী কমিটির সদস্য কে এম জাবির, জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসির আহ্বায়ক নাঈম আহমাদ ও সংগঠক বাকী বিল্লাহসহ বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়ার সঞ্চালনায় বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সাইবার আইন নিয়ে সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনার ঝড়

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রস্তাবিত সাইবার সুরক্ষা সংশোধন আইন ২০২৬ নিয়ে তীব্র সমালোচনা করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। আজ শনিবার রাজধানীর তোপখানা রোডে দলের কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। গণ-অভ্যুত্থানের পর নিপীড়নমূলক আইনি কাঠামো পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, প্রস্তাবিত সংশোধনী তার বিপরীত বলে তিনি উল্লেখ করেন।

হাসনাত কাইয়ূম বলেন, তথ্যপ্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারা, ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনে যেভাবে ভিন্নমত দমন করা হয়েছিল, এই সংশোধনীতেও তারই পুনরাবৃত্তি ঘটছে। অপরাধের স্পষ্ট সংজ্ঞা না থাকলে রাজনৈতিক স্বার্থে আইনের অপব্যবহারের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এ সময় বিএনপিকে গণ-অভ্যুত্থানের সঙ্গী হিসেবে উল্লেখ করে তিনি দলটিকে হাসিনার পথে না হাঁটার আহ্বান জানান এবং সরকার সরে না দাঁড়ালে ঐক্যবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারি দেন।

বৈঠকে গীতিকবি ও অধিকারকর্মী শহীদুল্লাহ ফরায়জী বলেন, এটি সাইবার সুরক্ষা আইন নয়, বরং এটি সরকার সুরক্ষা আইন হয়ে উঠছে। সাংবাদিক মাসুদ কামাল মন্তব্য করেন যে, সংবিধান অনুযায়ী নাগরিকদের সরকারের সমালোচনা করার স্বাধীনতা নিশ্চিত করা সরকারেরই মূল দায়িত্ব। আলোচনা ছাড়াই সাইবার পুলিশ গঠন করে সরকার নাগরিকদের ওপর নিয়ন্ত্রণ জোরদার করছে বলে অভিযোগ করেন ডিএসএ ভিকটিমস নেটওয়ার্কের আহ্বায়ক গোলাম মাহফুজ জোয়ার্দার।

গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের আহ্বায়ক ফাহিম মাশরুর বলেন, এভাবে চলতে থাকলে দল-মতনির্বিশেষে আবারও একটি ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন দেখা দেবে। গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন জেএসডির স্থায়ী কমিটির সদস্য কে এম জাবির, জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসির আহ্বায়ক নাঈম আহমাদ ও সংগঠক বাকী বিল্লাহসহ বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়ার সঞ্চালনায় বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x