বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

যুক্তরাষ্ট্রে এশীয় কোম্পানির দাপট, বাজার হারাচ্ছে মার্কিন গাড়ি

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০০ এএম

যুক্তরাষ্ট্রে এশীয় কোম্পানির দাপট, বাজার হারাচ্ছে মার্কিন গাড়ি

যুক্তরাষ্ট্রের নিজস্ব গাড়ির বাজারে দেশটির শীর্ষ নির্মাতাদের অংশীদারিত্ব ক্রমাগত হ্রাস পাচ্ছে। জেনারেল মোটরস (জিএম) ও ফোর্ডের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোকে কঠিন প্রতিযোগিতায় ফেলে সেখানে ক্রমেই নিজেদের আধিপত্য বাড়াচ্ছে এশীয় গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলো।

কক্স অটোমোটিভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে জিএমের অংশীদারিত্ব যেখানে ১৭ দশমিক ৪ শতাংশ ছিল, চলতি বছরের প্রথম নয় মাসে তা কমে ১৬ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে জাপানের টয়োটার অংশীদারিত্ব ১৫ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৫ দশমিক ৬ শতাংশ। এছাড়া তৃতীয় প্রান্তিকে জিএমের বিক্রি ৫ দশমিক ৫ শতাংশ কমে ৬ লাখ ৭০ হাজার ৯৭৪টি হলেও টয়োটার বিক্রি শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৩৩ হাজার ২২৩টিতে।

একই ধরনের চিত্র দেখা যাচ্ছে মার্কিন প্রতিষ্ঠান ফোর্ড ও দক্ষিণ কোরিয়ার হুন্দাই-কিয়ার প্রতিযোগিতায়। তবে পূর্বাভাস অনুযায়ী বিক্রি না বাড়ায় হুন্দাই-কিয়া এখনো ফোর্ডকে ছাড়িয়ে যেতে পারেনি এবং ফোর্ড তৃতীয় অবস্থান ধরে রেখেছে। অন্যদিকে জাপানের হোন্ডার পেছনে থেকে এফসিএ ইউএস রয়েছে ষষ্ঠ স্থানে। এফসিএ ইউএসের খুচরা বিক্রয় বিভাগের প্রধান মাইকেল অরেঞ্জ জানান, প্রতিষ্ঠানগুলো অত্যন্ত তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে যাচ্ছে এবং সামনে পরিস্থিতি আরও কঠিন হতে পারে।

কক্স অটোমোটিভের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ চার্লি চেসব্রো জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতায় জ্বালানির দাম ওঠানামা করায় হাইব্রিড গাড়ির দিকে ঝুঁকছেন ক্রেতারা, যার মূল সুবিধা পাচ্ছে এশীয় কোম্পানিগুলো। তাঁর মতে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে নতুন গাড়ি বিক্রির অর্ধেকেরও বেশি এশীয় ব্র্যান্ডের দখলে চলে যেতে পারে। এতে ডেট্রয়েটের তিন বড় মার্কিন নির্মাতা—জিএম, ফোর্ড ও এফসিএ স্টেলান্টিসের সম্মিলিত অংশীদারিত্ব রেকর্ড সর্বনিম্ন ৩৬ শতাংশের কাছাকাছি নেমে আসার আশঙ্কা তৈরি হয়েছে।

বাজারের এই টানাপোড়েনের মধ্যে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপন ও স্থানীয় কর্মী নিয়োগের শর্তে চীনা গাড়ি চলাচলে তাঁর আপত্তি নেই। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের হোয়াইট হাউস সফরের আগে তিনি এ মন্তব্য করেন। তবে এর প্রতিক্রিয়ায় আমেরিকান অটো পলিসি কাউন্সিল ও অ্যালায়েন্স ফর অটোমোটিভ ইনোভেশনের মতো সংগঠনগুলো চীনা গাড়ির ওপর স্থায়ী নিষেধাজ্ঞার দাবি জানিয়েছে। তাদের মতে, ভর্তুকিপ্রাপ্ত এসব গাড়ি মার্কিন বাজারে প্রবেশ করলে নিরাপত্তা ঝুঁকি এবং তথ্য পাচারের শঙ্কা দেখা দিতে পারে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে এশীয় কোম্পানির দাপট, বাজার হারাচ্ছে মার্কিন গাড়ি

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের নিজস্ব গাড়ির বাজারে দেশটির শীর্ষ নির্মাতাদের অংশীদারিত্ব ক্রমাগত হ্রাস পাচ্ছে। জেনারেল মোটরস (জিএম) ও ফোর্ডের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোকে কঠিন প্রতিযোগিতায় ফেলে সেখানে ক্রমেই নিজেদের আধিপত্য বাড়াচ্ছে এশীয় গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলো।

কক্স অটোমোটিভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে জিএমের অংশীদারিত্ব যেখানে ১৭ দশমিক ৪ শতাংশ ছিল, চলতি বছরের প্রথম নয় মাসে তা কমে ১৬ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে জাপানের টয়োটার অংশীদারিত্ব ১৫ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৫ দশমিক ৬ শতাংশ। এছাড়া তৃতীয় প্রান্তিকে জিএমের বিক্রি ৫ দশমিক ৫ শতাংশ কমে ৬ লাখ ৭০ হাজার ৯৭৪টি হলেও টয়োটার বিক্রি শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৩৩ হাজার ২২৩টিতে।

একই ধরনের চিত্র দেখা যাচ্ছে মার্কিন প্রতিষ্ঠান ফোর্ড ও দক্ষিণ কোরিয়ার হুন্দাই-কিয়ার প্রতিযোগিতায়। তবে পূর্বাভাস অনুযায়ী বিক্রি না বাড়ায় হুন্দাই-কিয়া এখনো ফোর্ডকে ছাড়িয়ে যেতে পারেনি এবং ফোর্ড তৃতীয় অবস্থান ধরে রেখেছে। অন্যদিকে জাপানের হোন্ডার পেছনে থেকে এফসিএ ইউএস রয়েছে ষষ্ঠ স্থানে। এফসিএ ইউএসের খুচরা বিক্রয় বিভাগের প্রধান মাইকেল অরেঞ্জ জানান, প্রতিষ্ঠানগুলো অত্যন্ত তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে যাচ্ছে এবং সামনে পরিস্থিতি আরও কঠিন হতে পারে।

কক্স অটোমোটিভের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ চার্লি চেসব্রো জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতায় জ্বালানির দাম ওঠানামা করায় হাইব্রিড গাড়ির দিকে ঝুঁকছেন ক্রেতারা, যার মূল সুবিধা পাচ্ছে এশীয় কোম্পানিগুলো। তাঁর মতে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে নতুন গাড়ি বিক্রির অর্ধেকেরও বেশি এশীয় ব্র্যান্ডের দখলে চলে যেতে পারে। এতে ডেট্রয়েটের তিন বড় মার্কিন নির্মাতা—জিএম, ফোর্ড ও এফসিএ স্টেলান্টিসের সম্মিলিত অংশীদারিত্ব রেকর্ড সর্বনিম্ন ৩৬ শতাংশের কাছাকাছি নেমে আসার আশঙ্কা তৈরি হয়েছে।

বাজারের এই টানাপোড়েনের মধ্যে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপন ও স্থানীয় কর্মী নিয়োগের শর্তে চীনা গাড়ি চলাচলে তাঁর আপত্তি নেই। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের হোয়াইট হাউস সফরের আগে তিনি এ মন্তব্য করেন। তবে এর প্রতিক্রিয়ায় আমেরিকান অটো পলিসি কাউন্সিল ও অ্যালায়েন্স ফর অটোমোটিভ ইনোভেশনের মতো সংগঠনগুলো চীনা গাড়ির ওপর স্থায়ী নিষেধাজ্ঞার দাবি জানিয়েছে। তাদের মতে, ভর্তুকিপ্রাপ্ত এসব গাড়ি মার্কিন বাজারে প্রবেশ করলে নিরাপত্তা ঝুঁকি এবং তথ্য পাচারের শঙ্কা দেখা দিতে পারে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x