বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

১৭ বছর গণতন্ত্র ছিল না, উন্নয়নের বয়ান ফানুস হয়ে গেছে: ড. তিতুমীর

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০২:০০ পিএম

১৭ বছর গণতন্ত্র ছিল না, উন্নয়নের বয়ান ফানুস হয়ে গেছে: ড. তিতুমীর

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, গত ১৭ বছর দেশে জনগণের ভোটাধিকার ছিল না এবং সঠিক জনপ্রতিনিধি নির্বাচনের কোনো সুযোগ ছিল না। ওই দীর্ঘ সময়ে দেশে গণতন্ত্রের পরিবর্তে স্বৈরতন্ত্র কায়েম থাকায় উন্নয়নের সব বয়ান শেষ পর্যন্ত ফানুসের মতো ফেটে গেছে। গত শনিবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে নানা কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার বহু দৃষ্টান্ত রয়েছে। যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি ও উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও জিয়াউর রহমান মধ্যপ্রাচ্যে কর্মসংস্থান সৃষ্টি করে রেমিট্যান্স বাড়ানোর পথ তৈরি করেছিলেন। এছাড়া খালেদা জিয়া নারীর আনুষ্ঠানিক কর্মসংস্থানের পথ উন্মুক্ত করেছিলেন যার ফলে বাংলাদেশের পোশাকশিল্প বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করতে পেরেছে।

বর্তমান সরকারের লক্ষ্য তুলে ধরে তিনি জানান, সবার আগে বাংলাদেশ নীতির আলোকে কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন বিনিয়োগের মাধ্যমে একটি উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলার কাজ চলছে। ২১ জেলার মানুষের যাতায়াতের প্রধান রুট হওয়া সত্ত্বেও ভাঙ্গায় কোনো ট্রমা সেন্টার না থাকায় বিস্ময় প্রকাশ করে তিনি একে জাতির জন্য একটি ট্রমার বিষয় বলে উল্লেখ করেন। বিগত সরকারের আমলে এই অঞ্চলে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি না করে উন্নয়নের নামে কেবল লুটপাটতন্ত্র চালানো হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এবং ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম। এছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লাসহ স্থানীয় অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

১৭ বছর গণতন্ত্র ছিল না, উন্নয়নের বয়ান ফানুস হয়ে গেছে: ড. তিতুমীর

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, গত ১৭ বছর দেশে জনগণের ভোটাধিকার ছিল না এবং সঠিক জনপ্রতিনিধি নির্বাচনের কোনো সুযোগ ছিল না। ওই দীর্ঘ সময়ে দেশে গণতন্ত্রের পরিবর্তে স্বৈরতন্ত্র কায়েম থাকায় উন্নয়নের সব বয়ান শেষ পর্যন্ত ফানুসের মতো ফেটে গেছে। গত শনিবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে নানা কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার বহু দৃষ্টান্ত রয়েছে। যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি ও উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও জিয়াউর রহমান মধ্যপ্রাচ্যে কর্মসংস্থান সৃষ্টি করে রেমিট্যান্স বাড়ানোর পথ তৈরি করেছিলেন। এছাড়া খালেদা জিয়া নারীর আনুষ্ঠানিক কর্মসংস্থানের পথ উন্মুক্ত করেছিলেন যার ফলে বাংলাদেশের পোশাকশিল্প বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করতে পেরেছে।

বর্তমান সরকারের লক্ষ্য তুলে ধরে তিনি জানান, সবার আগে বাংলাদেশ নীতির আলোকে কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন বিনিয়োগের মাধ্যমে একটি উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলার কাজ চলছে। ২১ জেলার মানুষের যাতায়াতের প্রধান রুট হওয়া সত্ত্বেও ভাঙ্গায় কোনো ট্রমা সেন্টার না থাকায় বিস্ময় প্রকাশ করে তিনি একে জাতির জন্য একটি ট্রমার বিষয় বলে উল্লেখ করেন। বিগত সরকারের আমলে এই অঞ্চলে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি না করে উন্নয়নের নামে কেবল লুটপাটতন্ত্র চালানো হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এবং ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম। এছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লাসহ স্থানীয় অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x