বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে চায় বাংলাদেশ

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০০ পিএম

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে চায় বাংলাদেশ
ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে বৈঠক করেন। বাসস

তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা দ্রুত এগিয়ে নেয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও বাড়াতে চায় বাংলাদেশ। একইসাথে বিপজ্জনক শিল্পবর্জ্য ব্যবস্থাপনায় তুরস্কের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়েও দুই দেশ আলোচনা করেছে।

সোমবার শিল্প মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেনের সাথে বৈঠকে বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে শিল্প সচিব আব্দুন নাসের খান, তুরস্ক দূতাবাসের ইকনমিক কাউন্সিলর এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ-তুরস্ক এফটিএ নিয়ে আলোচনা শুরুর অগ্রগতি পর্যালোচনা করা হয়। আসন্ন তুরস্ক সফরে দেশটির বাণিজ্যমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক এবং বিনিয়োগ সংস্থার সাথে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় ফল আমদানিতে ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে তুরস্কের ফলমূল রফতানিকারক প্রতিষ্ঠানগুলোর তথ্য চায় বাংলাদেশ।

এছাড়া ইলেকট্রনিকস ও জাহাজ ভাঙা শিল্পের বিপজ্জনক বর্জ্য পরিশোধন ও নিরাপদ নিষ্পত্তির জন্য তুরস্কে থাকা বিশেষায়িত টিএসডিএফ প্রযুক্তির সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। চামড়া শিল্প প্রসঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত জানান, তাদের দেশে ট্যানারি কার্যক্রম কমে সিন্থেটিক চামড়ার ব্যবহার ও কাঁচামাল আমদানি বেড়েছে। পাশাপাশি তিনি কমসেকের সম্মেলন ও ওয়ার্ল্ড হালাল এক্সপোতে বাংলাদেশকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। সম্মেলনে বাণিজ্যমন্ত্রী অংশ নেবেন বলে জানানো হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে চায় বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা দ্রুত এগিয়ে নেয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও বাড়াতে চায় বাংলাদেশ। একইসাথে বিপজ্জনক শিল্পবর্জ্য ব্যবস্থাপনায় তুরস্কের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়েও দুই দেশ আলোচনা করেছে।

সোমবার শিল্প মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেনের সাথে বৈঠকে বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে শিল্প সচিব আব্দুন নাসের খান, তুরস্ক দূতাবাসের ইকনমিক কাউন্সিলর এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ-তুরস্ক এফটিএ নিয়ে আলোচনা শুরুর অগ্রগতি পর্যালোচনা করা হয়। আসন্ন তুরস্ক সফরে দেশটির বাণিজ্যমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক এবং বিনিয়োগ সংস্থার সাথে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় ফল আমদানিতে ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে তুরস্কের ফলমূল রফতানিকারক প্রতিষ্ঠানগুলোর তথ্য চায় বাংলাদেশ।

এছাড়া ইলেকট্রনিকস ও জাহাজ ভাঙা শিল্পের বিপজ্জনক বর্জ্য পরিশোধন ও নিরাপদ নিষ্পত্তির জন্য তুরস্কে থাকা বিশেষায়িত টিএসডিএফ প্রযুক্তির সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। চামড়া শিল্প প্রসঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত জানান, তাদের দেশে ট্যানারি কার্যক্রম কমে সিন্থেটিক চামড়ার ব্যবহার ও কাঁচামাল আমদানি বেড়েছে। পাশাপাশি তিনি কমসেকের সম্মেলন ও ওয়ার্ল্ড হালাল এক্সপোতে বাংলাদেশকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। সম্মেলনে বাণিজ্যমন্ত্রী অংশ নেবেন বলে জানানো হয়।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x