বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ইউনিভার্সেল মেডিকেলে শিশুর মৃত্যু নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ১০:০০ এএম

ইউনিভার্সেল মেডিকেলে শিশুর মৃত্যু নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে গত ৩ সেপ্টেম্বর চার বছরের শিশু ওয়াইজ কুরুনী আভানের মৃত্যুর ঘটনায় পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। শিশুটির বাবা মৃদুল ইসলামের আহাজারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়, যেখানে তিনি ভুল চিকিৎসায় ছেলের মৃত্যুর অভিযোগ করেন। সামান্য জ্বর ও পেটে ব্যথা নিয়ে ছেলেকে হাসপাতালে ভর্তি করেছিলেন জানিয়ে মৃদুল দাবি করেন, ভুল চিকিৎসা, কান্না থামাতে ঘুমের ওষুধ প্রয়োগ, অবহেলা এবং অতিরিক্ত মাত্রার অ্যান্টিবায়োটিকের কারণে তার অবস্থার অবনতি ঘটে।

অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আভানের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করা হয়নি এবং তাকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। হাসপাতালের ভাষ্য অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর রাতে জ্বর ও ডেঙ্গুর লক্ষণ নিয়ে শিশুটিকে ভর্তি করা হয় এবং পরীক্ষার পর ক্লিনিক্যালি ডেঙ্গু ও তীব্র ব্যাকটেরিয়াল ইনফরমেশন শনাক্ত হয়। অবস্থা অবনতি হলে ১ অক্টোবর রাতে পিআইসিইউতে নেওয়ার পরামর্শ দেওয়া হলেও অভিভাবকরা শুরুতে রাজি হননি এবং পরে ২ অক্টোবর বিকেলে তাকে পিআইসিইউতে স্থানান্তর করা হয়। পিআইসিইউর ডেপুটি মেডিকেল অফিসার ডা. নিলয় হাওলাদার জানান, রোগীর ব্লাড প্রেসার ও অক্সিজেন স্যাচুরেশন অত্যন্ত খারাপ হওয়ার পর ডেঙ্গুজনিত মায়োকার্ডাইটিস নিশ্চিত করে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হলেও শিশুটি রিফ্র্যাক্টরি শকে চলে যায়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক জানান, চিকিৎসায় কোনো গ্যাপ রাখা হয়নি এবং রোগীর স্বজনদের অভিযোগ পুরোপুরি সত্য বা মিথ্যা কোনোটিই বলা যায় না। কেস সামারি দেওয়া নিয়ে গড়িমসির অভিযোগের বিষয়ে তিনি বলেন, নতুন পরীক্ষার ফলাফল একসঙ্গে দেওয়ার কথা বলায় রিপোর্ট পাওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে তা দেওয়া হয়েছে। ঘুমের ওষুধ দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, রোগীর প্রেসার না পাওয়ায় এমন প্রশ্নই আসে না এবং মেডিকেল টার্ম না বোঝার কারণে স্বজনরা হয়তো অতিরিক্ত অভিযোগ করছেন। তবে আভানের বাবা মৃদুল ইসলাম এই বক্তব্য মিথ্যা আখ্যায়িত করে বলেন, তাকে বারবার বলা হয়েছিল সন্তান সুস্থ আছে এবং কান্না না থামাতে একাধিকবার ঘুমের ওষুধ দেওয়া হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান জানিয়েছেন বিষয়টি সরকারের নজরে এসেছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি টিম হাসপাতাল পরিদর্শন করেছে। তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি এবং যদি তারা অভিযোগ করেন, তবে উচ্চতর কমিটির মাধ্যমে তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ বের করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ইউনিভার্সেল মেডিকেলে শিশুর মৃত্যু নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে গত ৩ সেপ্টেম্বর চার বছরের শিশু ওয়াইজ কুরুনী আভানের মৃত্যুর ঘটনায় পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। শিশুটির বাবা মৃদুল ইসলামের আহাজারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়, যেখানে তিনি ভুল চিকিৎসায় ছেলের মৃত্যুর অভিযোগ করেন। সামান্য জ্বর ও পেটে ব্যথা নিয়ে ছেলেকে হাসপাতালে ভর্তি করেছিলেন জানিয়ে মৃদুল দাবি করেন, ভুল চিকিৎসা, কান্না থামাতে ঘুমের ওষুধ প্রয়োগ, অবহেলা এবং অতিরিক্ত মাত্রার অ্যান্টিবায়োটিকের কারণে তার অবস্থার অবনতি ঘটে।

অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আভানের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করা হয়নি এবং তাকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। হাসপাতালের ভাষ্য অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর রাতে জ্বর ও ডেঙ্গুর লক্ষণ নিয়ে শিশুটিকে ভর্তি করা হয় এবং পরীক্ষার পর ক্লিনিক্যালি ডেঙ্গু ও তীব্র ব্যাকটেরিয়াল ইনফরমেশন শনাক্ত হয়। অবস্থা অবনতি হলে ১ অক্টোবর রাতে পিআইসিইউতে নেওয়ার পরামর্শ দেওয়া হলেও অভিভাবকরা শুরুতে রাজি হননি এবং পরে ২ অক্টোবর বিকেলে তাকে পিআইসিইউতে স্থানান্তর করা হয়। পিআইসিইউর ডেপুটি মেডিকেল অফিসার ডা. নিলয় হাওলাদার জানান, রোগীর ব্লাড প্রেসার ও অক্সিজেন স্যাচুরেশন অত্যন্ত খারাপ হওয়ার পর ডেঙ্গুজনিত মায়োকার্ডাইটিস নিশ্চিত করে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হলেও শিশুটি রিফ্র্যাক্টরি শকে চলে যায়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক জানান, চিকিৎসায় কোনো গ্যাপ রাখা হয়নি এবং রোগীর স্বজনদের অভিযোগ পুরোপুরি সত্য বা মিথ্যা কোনোটিই বলা যায় না। কেস সামারি দেওয়া নিয়ে গড়িমসির অভিযোগের বিষয়ে তিনি বলেন, নতুন পরীক্ষার ফলাফল একসঙ্গে দেওয়ার কথা বলায় রিপোর্ট পাওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে তা দেওয়া হয়েছে। ঘুমের ওষুধ দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, রোগীর প্রেসার না পাওয়ায় এমন প্রশ্নই আসে না এবং মেডিকেল টার্ম না বোঝার কারণে স্বজনরা হয়তো অতিরিক্ত অভিযোগ করছেন। তবে আভানের বাবা মৃদুল ইসলাম এই বক্তব্য মিথ্যা আখ্যায়িত করে বলেন, তাকে বারবার বলা হয়েছিল সন্তান সুস্থ আছে এবং কান্না না থামাতে একাধিকবার ঘুমের ওষুধ দেওয়া হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান জানিয়েছেন বিষয়টি সরকারের নজরে এসেছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি টিম হাসপাতাল পরিদর্শন করেছে। তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি এবং যদি তারা অভিযোগ করেন, তবে উচ্চতর কমিটির মাধ্যমে তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ বের করা হবে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x