বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

মৎস্য খাতে বাজেটের যথাযথ ব্যবহারের আহ্বান

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০০ এএম

মৎস্য খাতে বাজেটের যথাযথ ব্যবহারের আহ্বান

মৎস্য খাতে সরকারের বাজেটের যথাযথ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং জনগণের পুষ্টি চাহিদা পূরণে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। বুধবার (৬ অক্টোবর) মৎস্য অধিদপ্তরের ৫ম তলায় সম্মেলন কক্ষে মৎস্যখাতে বাজেট ও সরকারের উন্নয়ন ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি মৎস্য অভয়াশ্রম সংরক্ষণ, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং মৎস্যচাষি ও মৎস্যজীবীদের প্রয়োজনীয় সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ও দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং সম্মানিত অতিথি ছিলেন সচিব মো. দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মৎস্যখাতে প্রান্তিক পর্যায়ে অনেক তরুণ মৎস্য উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং তাদেরকে তদারকি করার জন্য কর্মকর্তাদের আহ্বান জানান তিনি। সমবায় ভিত্তিক মৎস্য চাষ, খালখনন কর্মসূচির মাধ্যমে মাছের উৎপাদন ও রপ্তানি আয় বৃদ্ধির ক্ষেত্রে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, ২০ কোটি মানুষের আমিষের যোগানে মৎস্য অধিদপ্তরের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং মাঠ পর্যায়ের কার্যক্রম জোরদার করতে হবে।

সভাপতির বক্তব্যে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্যখাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের বাজেট ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে স্বল্প ব্যয়ে অধিক উৎপাদন ও আয় নিশ্চিত করতে হবে বলে তিনি উল্লেখ করেন। উক্ত কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মৎস্য খাতে বাজেটের যথাযথ ব্যবহারের আহ্বান

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

মৎস্য খাতে সরকারের বাজেটের যথাযথ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং জনগণের পুষ্টি চাহিদা পূরণে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। বুধবার (৬ অক্টোবর) মৎস্য অধিদপ্তরের ৫ম তলায় সম্মেলন কক্ষে মৎস্যখাতে বাজেট ও সরকারের উন্নয়ন ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি মৎস্য অভয়াশ্রম সংরক্ষণ, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং মৎস্যচাষি ও মৎস্যজীবীদের প্রয়োজনীয় সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ও দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং সম্মানিত অতিথি ছিলেন সচিব মো. দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মৎস্যখাতে প্রান্তিক পর্যায়ে অনেক তরুণ মৎস্য উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং তাদেরকে তদারকি করার জন্য কর্মকর্তাদের আহ্বান জানান তিনি। সমবায় ভিত্তিক মৎস্য চাষ, খালখনন কর্মসূচির মাধ্যমে মাছের উৎপাদন ও রপ্তানি আয় বৃদ্ধির ক্ষেত্রে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, ২০ কোটি মানুষের আমিষের যোগানে মৎস্য অধিদপ্তরের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং মাঠ পর্যায়ের কার্যক্রম জোরদার করতে হবে।

সভাপতির বক্তব্যে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্যখাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের বাজেট ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে স্বল্প ব্যয়ে অধিক উৎপাদন ও আয় নিশ্চিত করতে হবে বলে তিনি উল্লেখ করেন। উক্ত কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x