বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল ঢাকায়

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ১১:০০ এএম

নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল ঢাকায়

বাংলাদেশ ও নেপালের নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার এবং অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে নেপালের নির্বাচন কমিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফরে এসেছে। বুধবার সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দুই দেশের নির্বাচন কমিশনের মধ্যে এ বিষয়ক এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষে বৈঠকের আলোচনা ও মতবিনিময়ে নেতৃত্ব দেবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

এ সময় উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। এ ছাড়া, বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, অতিরিক্ত সচিব মো. শামসুল আলম, ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমদ খান এবং উপ-প্রকল্প পরিচালক মামুনুর হোসেন অংশগ্রহণ করবেন। পাশাপাশি, ইউএনডিপির পক্ষে ইলেকট্রোরাল প্রজেক্ট অ্যাসিস্ট্যান্সের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজর এবং ব্যালট প্রকল্পের দুই প্রতিনিধি এতে উপস্থিত থাকবেন।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় শুরু হওয়া দুই দিনব্যাপী এই লার্নিং অ্যান্ড এক্সচেঞ্জ প্রোগ্রামে নেপালের দুজন নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি ৭ ও ৮ অক্টোবর বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক বাস্তবায়নাধীন দেশের বাইরে ভোটদান সিস্টেম উন্নয়ন এবং বাস্তবায়ন শীর্ষক প্রকল্পের সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করবে এবং এ সংক্রান্ত কারিগরি ও প্রশাসনিক অভিজ্ঞতা অর্জন করবে। নির্বাচন কমিশন জানায়, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো দুই প্রতিবেশী দেশের নির্বাচন কমিশনের মধ্যে পেশাগত সম্পর্ক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও সুদৃঢ় করা। বিশেষ করে প্রবাসী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশ যে ওসিভি-এসডিআই প্রকল্প বাস্তবায়ন করছে, সে বিষয়ে পারস্পরিক জ্ঞান, অভিজ্ঞতা ও উত্তম চর্চা বিনিময়ের মাধ্যমে দুই দেশের নির্বাচনি ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করাই এই আয়োজনের প্রধান লক্ষ্য।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল ঢাকায়

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ ও নেপালের নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার এবং অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে নেপালের নির্বাচন কমিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফরে এসেছে। বুধবার সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দুই দেশের নির্বাচন কমিশনের মধ্যে এ বিষয়ক এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষে বৈঠকের আলোচনা ও মতবিনিময়ে নেতৃত্ব দেবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

এ সময় উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। এ ছাড়া, বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, অতিরিক্ত সচিব মো. শামসুল আলম, ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমদ খান এবং উপ-প্রকল্প পরিচালক মামুনুর হোসেন অংশগ্রহণ করবেন। পাশাপাশি, ইউএনডিপির পক্ষে ইলেকট্রোরাল প্রজেক্ট অ্যাসিস্ট্যান্সের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজর এবং ব্যালট প্রকল্পের দুই প্রতিনিধি এতে উপস্থিত থাকবেন।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় শুরু হওয়া দুই দিনব্যাপী এই লার্নিং অ্যান্ড এক্সচেঞ্জ প্রোগ্রামে নেপালের দুজন নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি ৭ ও ৮ অক্টোবর বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক বাস্তবায়নাধীন দেশের বাইরে ভোটদান সিস্টেম উন্নয়ন এবং বাস্তবায়ন শীর্ষক প্রকল্পের সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করবে এবং এ সংক্রান্ত কারিগরি ও প্রশাসনিক অভিজ্ঞতা অর্জন করবে। নির্বাচন কমিশন জানায়, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো দুই প্রতিবেশী দেশের নির্বাচন কমিশনের মধ্যে পেশাগত সম্পর্ক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও সুদৃঢ় করা। বিশেষ করে প্রবাসী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশ যে ওসিভি-এসডিআই প্রকল্প বাস্তবায়ন করছে, সে বিষয়ে পারস্পরিক জ্ঞান, অভিজ্ঞতা ও উত্তম চর্চা বিনিময়ের মাধ্যমে দুই দেশের নির্বাচনি ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করাই এই আয়োজনের প্রধান লক্ষ্য।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x