বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

আনোয়ারায় বেশি দামে গ্যাস বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ পিএম

আনোয়ারায় বেশি দামে গ্যাস বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং ক্রয় রসিদ না রাখার অপরাধে চার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার কালাবিবির দিঘী ও চাতরী চৌমুহনী এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে দুটি ডিলার প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে কালাবিবির দিঘী এলাকার বিনিময় ট্রেডার্সের স্বত্বাধিকারী খোরশেম আলমকে ৪০ হাজার এবং সাদিম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সাদিম উদ্দিনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ ছাড়া চাতরী চৌমুহনী বাজারে সিলিন্ডারের ক্রয় রসিদ না রাখা এবং বেশি দামে বিক্রির অপরাধে আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সেখানে জহির স্টোরের স্বত্বাধিকারী জহির উদ্দিন আহমদকে ১০ হাজার টাকা এবং ইব্রাহিম স্টোরের স্বত্বাধিকারী ইব্রাহিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো. আবু জাফর মজুমদার জানিয়েছেন, এলপিজি গ্যাসের বাজারে স্বস্তি ফেরাতে এবং অনিয়ম রোধে জনস্বার্থে আনোয়ারা উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আনোয়ারায় বেশি দামে গ্যাস বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং ক্রয় রসিদ না রাখার অপরাধে চার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার কালাবিবির দিঘী ও চাতরী চৌমুহনী এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে দুটি ডিলার প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে কালাবিবির দিঘী এলাকার বিনিময় ট্রেডার্সের স্বত্বাধিকারী খোরশেম আলমকে ৪০ হাজার এবং সাদিম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সাদিম উদ্দিনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ ছাড়া চাতরী চৌমুহনী বাজারে সিলিন্ডারের ক্রয় রসিদ না রাখা এবং বেশি দামে বিক্রির অপরাধে আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সেখানে জহির স্টোরের স্বত্বাধিকারী জহির উদ্দিন আহমদকে ১০ হাজার টাকা এবং ইব্রাহিম স্টোরের স্বত্বাধিকারী ইব্রাহিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো. আবু জাফর মজুমদার জানিয়েছেন, এলপিজি গ্যাসের বাজারে স্বস্তি ফেরাতে এবং অনিয়ম রোধে জনস্বার্থে আনোয়ারা উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x