বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

শিশু অধিকার রক্ষায় নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে সরকার

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০০ এএম

শিশু অধিকার রক্ষায় নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে সরকার

শিশুর অধিকার রক্ষা ও তাদের সার্বিক বিকাশে নির্বাচনি ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বর্তমান সরকার শিশুবান্ধব সরকার এবং শিশুর মতামত ও অধিকারকে প্রাধান্য দিয়ে বিভিন্ন বিষয়ে তাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। নারী ও শিশুর সার্বিক সুরক্ষায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। বুধবার (৮ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুর অধিকার রক্ষায় নির্বাচনি ইশতেহারে যেসব অঙ্গীকার করেছিলেন, সেগুলো বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি চালু করা হয়েছে এবং এই কর্মসূচিতে ইতোমধ্যে ১ লাখ ৪৫ হাজার শিশু বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছে।

তিনি বলেন, শিশুদের শুধু পাঠ্যপুত্তকের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয় বরং খেলাধুলা, গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করতে হবে। এ বিষয়ে অভিভাবক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং পরে আমন্ত্রিত অতিথিরা শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

এর আগে, গত ৬ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান সস্ত্রীক তিন দিনব্যাপী শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বুধবার এর সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক মোছা. আরজু আরা বেগম। এ সময় বাংলাদেশ শিশু একাডেমির বোর্ড সদস্য, মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, শিশু অধিকার সংস্থার প্রতিনিধি এবং শিশুরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

শিশু অধিকার রক্ষায় নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে সরকার

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

শিশুর অধিকার রক্ষা ও তাদের সার্বিক বিকাশে নির্বাচনি ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বর্তমান সরকার শিশুবান্ধব সরকার এবং শিশুর মতামত ও অধিকারকে প্রাধান্য দিয়ে বিভিন্ন বিষয়ে তাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। নারী ও শিশুর সার্বিক সুরক্ষায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। বুধবার (৮ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুর অধিকার রক্ষায় নির্বাচনি ইশতেহারে যেসব অঙ্গীকার করেছিলেন, সেগুলো বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি চালু করা হয়েছে এবং এই কর্মসূচিতে ইতোমধ্যে ১ লাখ ৪৫ হাজার শিশু বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছে।

তিনি বলেন, শিশুদের শুধু পাঠ্যপুত্তকের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয় বরং খেলাধুলা, গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করতে হবে। এ বিষয়ে অভিভাবক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং পরে আমন্ত্রিত অতিথিরা শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

এর আগে, গত ৬ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান সস্ত্রীক তিন দিনব্যাপী শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বুধবার এর সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক মোছা. আরজু আরা বেগম। এ সময় বাংলাদেশ শিশু একাডেমির বোর্ড সদস্য, মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, শিশু অধিকার সংস্থার প্রতিনিধি এবং শিশুরা উপস্থিত ছিলেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x