বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে সরকারি হাসপাতাল

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৫:০০ এএম

রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে সরকারি হাসপাতাল

চট্টগ্রামে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চিকিৎসাসেবার চাহিদাও বাড়ছে। ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে সরকারি হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে। এ পরিস্থিতিতে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোও রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার (৯ অক্টোবর) নগরের বায়েজিদ লিংক রোডে সাজিনাজ হসপিটালের ১০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীর বর্তমান পরিসংখ্যান তুলে ধরে মেয়র ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাসার আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যক্তিগত সচেতনতা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা জরুরি। সাজিনাজ হসপিটাল সেবার মান ও রোগীবান্ধব পরিবেশের কারণে চট্টগ্রামের মানুষের আস্থা অর্জন করেছে উল্লেখ করে মেয়র বলেন, হাসপাতালটি এ ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করবে বলে তিনি আশাবাদী। আইএসও সনদ অর্জন করায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানান তিনি।

অনুষ্ঠানে হাসপাতালের চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, মানবসেবার মাধ্যমে মহান আল্লাহকে সন্তুষ্ট করার ব্রত নিয়ে সাজিনাজ হসপিটালের যাত্রা শুরু হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে বর্তমানে হাসপাতালটি চট্টগ্রামের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে। গতানুগতিক হাসপাতালের ধারণা থেকে বেরিয়ে রোগীদের মানসম্মত ও উন্নত চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। রোগী ও তাদের আস্থার প্রতি সম্মান জানিয়ে হাসপাতালের সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক এস এম সাইফুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল করিম কচি ও ড্যাব নেতৃবৃন্দ। এ সময় হাসপাতালটির আইএসও সনদ প্রাপ্তিও উদযাপন করা হয়। রোগীদের চাহিদার কথা বিবেচনা করেই হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে সরকারি হাসপাতাল

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রামে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চিকিৎসাসেবার চাহিদাও বাড়ছে। ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে সরকারি হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে। এ পরিস্থিতিতে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোও রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার (৯ অক্টোবর) নগরের বায়েজিদ লিংক রোডে সাজিনাজ হসপিটালের ১০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীর বর্তমান পরিসংখ্যান তুলে ধরে মেয়র ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাসার আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যক্তিগত সচেতনতা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা জরুরি। সাজিনাজ হসপিটাল সেবার মান ও রোগীবান্ধব পরিবেশের কারণে চট্টগ্রামের মানুষের আস্থা অর্জন করেছে উল্লেখ করে মেয়র বলেন, হাসপাতালটি এ ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করবে বলে তিনি আশাবাদী। আইএসও সনদ অর্জন করায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানান তিনি।

অনুষ্ঠানে হাসপাতালের চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, মানবসেবার মাধ্যমে মহান আল্লাহকে সন্তুষ্ট করার ব্রত নিয়ে সাজিনাজ হসপিটালের যাত্রা শুরু হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে বর্তমানে হাসপাতালটি চট্টগ্রামের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে। গতানুগতিক হাসপাতালের ধারণা থেকে বেরিয়ে রোগীদের মানসম্মত ও উন্নত চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। রোগী ও তাদের আস্থার প্রতি সম্মান জানিয়ে হাসপাতালের সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক এস এম সাইফুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল করিম কচি ও ড্যাব নেতৃবৃন্দ। এ সময় হাসপাতালটির আইএসও সনদ প্রাপ্তিও উদযাপন করা হয়। রোগীদের চাহিদার কথা বিবেচনা করেই হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x