বাংলাদেশ    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ছাত্রদল বেগবান হলে বিএনপির রাজনীতি উর্বর হবে: আবদুস সালাম

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৬:০০ এএম

ছাত্রদল বেগবান হলে বিএনপির রাজনীতি উর্বর হবে: আবদুস সালাম

ছাত্রদল যত বেশি বেগবান হবে, বিএনপির রাজনীতি ততটাই উর্বর হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম। তিনি বলেন, ছাত্রদল ভবিষ্যৎ রাজনীতির সাপ্লাই লাইন এবং এই সংগঠন থেকেই মেধা ও যোগ্যতাসম্পন্ন নেতৃত্ব তৈরি করতে হবে। শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কমল কুঁড়ি ও জিয়া স্মৃতি পাঠাগারের যৌথ উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবদুস সালাম বলেন, ছাত্রদলকে মেধা, জ্ঞান, দেশপ্রেম ও সাংগঠনিক দক্ষতায় পুরোপুরি সমৃদ্ধ করে ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে হবে। রাজনীতিতে সফল হতে মেধার কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।

ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে আবদুস সালাম বলেন, নিজেদের ছোট করে দেখার কারণ নেই এবং অতীতে এ সংগঠন থেকে উঠে এসে অনেকে বিএনপির স্থায়ী কমিটি, মন্ত্রিপরিষদ ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। আগামী দিনেও ছাত্রদলের এই নেতাকর্মীদেরই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে হবে। ছাত্রদলের নেতা-কর্মীদের সাহিত্যচর্চা ও বই পড়ার অভ্যাস বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, সুস্থ রাজনীতির অনুশীলনের মাধ্যমে মানুষের মধ্যে দেশপ্রেমের জন্ম হয় এবং সেই দেশপ্রেম থেকেই পরবর্তীতে মানবপ্রেমের বিকাশ ঘটে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে আবদুস সালাম বলেন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে জিয়াউর রহমানের দৃঢ় ও আপসহীন অবস্থানের কারণেই তিনি আজ মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ছাত্রদল বেগবান হলে বিএনপির রাজনীতি উর্বর হবে: আবদুস সালাম

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

ছাত্রদল যত বেশি বেগবান হবে, বিএনপির রাজনীতি ততটাই উর্বর হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম। তিনি বলেন, ছাত্রদল ভবিষ্যৎ রাজনীতির সাপ্লাই লাইন এবং এই সংগঠন থেকেই মেধা ও যোগ্যতাসম্পন্ন নেতৃত্ব তৈরি করতে হবে। শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কমল কুঁড়ি ও জিয়া স্মৃতি পাঠাগারের যৌথ উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবদুস সালাম বলেন, ছাত্রদলকে মেধা, জ্ঞান, দেশপ্রেম ও সাংগঠনিক দক্ষতায় পুরোপুরি সমৃদ্ধ করে ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে হবে। রাজনীতিতে সফল হতে মেধার কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।

ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে আবদুস সালাম বলেন, নিজেদের ছোট করে দেখার কারণ নেই এবং অতীতে এ সংগঠন থেকে উঠে এসে অনেকে বিএনপির স্থায়ী কমিটি, মন্ত্রিপরিষদ ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। আগামী দিনেও ছাত্রদলের এই নেতাকর্মীদেরই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে হবে। ছাত্রদলের নেতা-কর্মীদের সাহিত্যচর্চা ও বই পড়ার অভ্যাস বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, সুস্থ রাজনীতির অনুশীলনের মাধ্যমে মানুষের মধ্যে দেশপ্রেমের জন্ম হয় এবং সেই দেশপ্রেম থেকেই পরবর্তীতে মানবপ্রেমের বিকাশ ঘটে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে আবদুস সালাম বলেন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে জিয়াউর রহমানের দৃঢ় ও আপসহীন অবস্থানের কারণেই তিনি আজ মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x