বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

শেষবারের মতো উয়েফা সভাপতি পদে লড়বেন আলেকসান্দার সেফেরিন

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পিএম

শেষবারের মতো উয়েফা সভাপতি পদে লড়বেন আলেকসান্দার সেফেরিন

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সভাপতি আলেকসান্দার সেফেরিন বৃহস্পতিবার সংস্থাটির ৫৫টি সদস্যদেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে জানিয়েছেন, আগামী বছর তিনি শেষবারের মতো পুন:নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। উয়েফার এক বিবৃতিতে বলা হয়েছে, স্লোভেনিয়ার এই কর্মকর্তার ঘোষণাটি তার আগের সিদ্ধান্তের বিপরীত এবং এর আগে তিনি পুন:নির্বাচনে না লড়ার কথা জানিয়েছিলেন। সদস্যদেশগুলোর কাছ থেকে সর্বসম্মত সমর্থন পাওয়ার পর তিনি এই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।

৫৮ বছর বয়সী সেফেরিন ২০১৬ সালে প্রথম উয়েফার সভাপতি নির্বাচিত হন। ফিফার দুর্নীতির ঘটনায় সর্বোচ্চ ক্রীড়া আদালত ফুটবল-সংশ্লিষ্ট কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়ার পর মিশেল প্লাতিনি পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন সেফেরিন। আগামী এপ্রিলে কাজাকস্তানে অনুষ্ঠিতব্য উয়েফার কংগ্রেসে শেষবারের মতো চার বছরের মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়ার জন্য লড়বেন তিনি।

বৃহস্পতিবার বার্লিনে অনুষ্ঠিত বৈঠকের পর সেফেরিন বলেন, আমার ওপর আস্থা রাখার জন্য সদস্যদেশগুলোর ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই। তিনি আরও বলেন, গত কয়েক বছরে আমরা অসাধারণ সব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি এবং একটি দল হিসেবে সেগুলো মোকাবিলা করেছি। এখনো গুরুত্বপূর্ণ অনেক কাজ বাকি রয়েছে, তাই তাদের অনুরোধ আমি গ্রহণ করেছি।

আমার লক্ষ্য আগের মতোই রয়েছে, ইউরোপীয় ফুটবলকে ঐক্যবদ্ধ রাখা, আমাদের খেলাকে আরও শক্তিশালী করা এবং পরবর্তী প্রজন্মের জন্য উয়েফাকে প্রস্তুত রেখে যাওয়া। উয়েফার বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক মাসে সংস্থাটির ৫৫টি সদস্যদেশের অ্যাসোসিয়েশন সর্বসম্মতভাবে সেফেরিনকে পুন:নির্বাচনে না লড়ার আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

শেষবারের মতো উয়েফা সভাপতি পদে লড়বেন আলেকসান্দার সেফেরিন

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সভাপতি আলেকসান্দার সেফেরিন বৃহস্পতিবার সংস্থাটির ৫৫টি সদস্যদেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে জানিয়েছেন, আগামী বছর তিনি শেষবারের মতো পুন:নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। উয়েফার এক বিবৃতিতে বলা হয়েছে, স্লোভেনিয়ার এই কর্মকর্তার ঘোষণাটি তার আগের সিদ্ধান্তের বিপরীত এবং এর আগে তিনি পুন:নির্বাচনে না লড়ার কথা জানিয়েছিলেন। সদস্যদেশগুলোর কাছ থেকে সর্বসম্মত সমর্থন পাওয়ার পর তিনি এই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।

৫৮ বছর বয়সী সেফেরিন ২০১৬ সালে প্রথম উয়েফার সভাপতি নির্বাচিত হন। ফিফার দুর্নীতির ঘটনায় সর্বোচ্চ ক্রীড়া আদালত ফুটবল-সংশ্লিষ্ট কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়ার পর মিশেল প্লাতিনি পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন সেফেরিন। আগামী এপ্রিলে কাজাকস্তানে অনুষ্ঠিতব্য উয়েফার কংগ্রেসে শেষবারের মতো চার বছরের মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়ার জন্য লড়বেন তিনি।

বৃহস্পতিবার বার্লিনে অনুষ্ঠিত বৈঠকের পর সেফেরিন বলেন, আমার ওপর আস্থা রাখার জন্য সদস্যদেশগুলোর ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই। তিনি আরও বলেন, গত কয়েক বছরে আমরা অসাধারণ সব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি এবং একটি দল হিসেবে সেগুলো মোকাবিলা করেছি। এখনো গুরুত্বপূর্ণ অনেক কাজ বাকি রয়েছে, তাই তাদের অনুরোধ আমি গ্রহণ করেছি।

আমার লক্ষ্য আগের মতোই রয়েছে, ইউরোপীয় ফুটবলকে ঐক্যবদ্ধ রাখা, আমাদের খেলাকে আরও শক্তিশালী করা এবং পরবর্তী প্রজন্মের জন্য উয়েফাকে প্রস্তুত রেখে যাওয়া। উয়েফার বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক মাসে সংস্থাটির ৫৫টি সদস্যদেশের অ্যাসোসিয়েশন সর্বসম্মতভাবে সেফেরিনকে পুন:নির্বাচনে না লড়ার আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিল।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x