বাংলাদেশ    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

সিগারেটে ব্র্যান্ড বদলের সুযোগ ব্যাপক

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম

সিগারেটে ব্র্যান্ড বদলের সুযোগ ব্যাপক
সরকার নির্ধারিত চারটি দামস্তরের আড়ালে মোট ১২টি ভিন্ন ভিন্ন দামে ৫৩টি সিগারেট ব্র্যান্ড বাজারজাত করছে কোম্পানিগুলো। প্রতীকী ছবি

সরকার নির্ধারিত চারটি দামস্তরের আড়ালে মোট ১২টি ভিন্ন ভিন্ন দামে ৫৩টি সিগারেট ব্র্যান্ড বাজারজাত করছে কোম্পানিগুলো। এর ফলে ভোক্তাদের জন্য সামর্থ্য অনুযায়ী ব্র্যান্ড পরিবর্তনের ব্যাপক সুযোগ তৈরি হয়েছে এবং কেবল নিম্নস্তরেই ৮টি ভিন্ন দামের সিগারেট পাওয়া গেছে।

এই স্তরের সবচেয়ে দামি ব্র্যান্ডের দাম ৯০ টাকা, যা মধ্যমস্তরের ৯২ টাকার দামের কাছাকাছি। দেশের ৮টি বিভাগীয় শহরের ৮০ জন খুচরা বিক্রেতার মধ্যে পরিচালিত এক র‍্যাপিড সার্ভের মাধ্যমে এসব তথ্য জানা গেছে এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা সেপ্টেম্বর, ২০২৬ এ জরিপটি পরিচালনা করে।

তামাকবিরোধীদের দীর্ঘদিনের দাবি সিগারেটের স্তরসংখ্যা পর্যায়ক্রমে ৪টি থেকে কমিয়ে ১টিতে নিয়ে আসা, যাতে দাম বাড়লে ভোক্তা কমদামি বা সামর্থ্য অনুযায়ী ব্র্যান্ড বেছে নেয়ার সুযোগ না পায়। ত্রুটিপূর্ণ সিগারেট করকাঠামোর কারণে বর্তমানে ১২টি পৃথক দামে সিগারেট কেনার সুযোগ থাকায় কর ও দাম বৃদ্ধি সিগারেটের ব্যবহার হ্রাসে তেমন কোনো ভূমিকা রাখতে পারছে না।

জরিপের সুপারিশে বলা হয় মূল্যস্তরগুলোর সাথে তদূর্ধ্ব লেখা বাদ দিয়ে প্রতিটি স্তরে একটি এককমূল্য নির্ধারণ এবং পর্যায়ক্রমে স্তরসংখ্যা একটিতে নামিয়ে আনা হলে কর ও মূল্যবৃদ্ধির প্রভাব সঠিকভাবে কাজ করবে। বৈশ্বিক গবেষণা অনুযায়ী একক মূল্যস্তরে দাম ও করবৃদ্ধির কাঙ্ক্ষিত সুফলে তরুণ ও নিম্ন আয়ের মানুষ সিগারেট ছাড়তে উৎসাহিত হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সিগারেটে ব্র্যান্ড বদলের সুযোগ ব্যাপক

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সরকার নির্ধারিত চারটি দামস্তরের আড়ালে মোট ১২টি ভিন্ন ভিন্ন দামে ৫৩টি সিগারেট ব্র্যান্ড বাজারজাত করছে কোম্পানিগুলো। এর ফলে ভোক্তাদের জন্য সামর্থ্য অনুযায়ী ব্র্যান্ড পরিবর্তনের ব্যাপক সুযোগ তৈরি হয়েছে এবং কেবল নিম্নস্তরেই ৮টি ভিন্ন দামের সিগারেট পাওয়া গেছে।

এই স্তরের সবচেয়ে দামি ব্র্যান্ডের দাম ৯০ টাকা, যা মধ্যমস্তরের ৯২ টাকার দামের কাছাকাছি। দেশের ৮টি বিভাগীয় শহরের ৮০ জন খুচরা বিক্রেতার মধ্যে পরিচালিত এক র‍্যাপিড সার্ভের মাধ্যমে এসব তথ্য জানা গেছে এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা সেপ্টেম্বর, ২০২৬ এ জরিপটি পরিচালনা করে।

তামাকবিরোধীদের দীর্ঘদিনের দাবি সিগারেটের স্তরসংখ্যা পর্যায়ক্রমে ৪টি থেকে কমিয়ে ১টিতে নিয়ে আসা, যাতে দাম বাড়লে ভোক্তা কমদামি বা সামর্থ্য অনুযায়ী ব্র্যান্ড বেছে নেয়ার সুযোগ না পায়। ত্রুটিপূর্ণ সিগারেট করকাঠামোর কারণে বর্তমানে ১২টি পৃথক দামে সিগারেট কেনার সুযোগ থাকায় কর ও দাম বৃদ্ধি সিগারেটের ব্যবহার হ্রাসে তেমন কোনো ভূমিকা রাখতে পারছে না।

জরিপের সুপারিশে বলা হয় মূল্যস্তরগুলোর সাথে তদূর্ধ্ব লেখা বাদ দিয়ে প্রতিটি স্তরে একটি এককমূল্য নির্ধারণ এবং পর্যায়ক্রমে স্তরসংখ্যা একটিতে নামিয়ে আনা হলে কর ও মূল্যবৃদ্ধির প্রভাব সঠিকভাবে কাজ করবে। বৈশ্বিক গবেষণা অনুযায়ী একক মূল্যস্তরে দাম ও করবৃদ্ধির কাঙ্ক্ষিত সুফলে তরুণ ও নিম্ন আয়ের মানুষ সিগারেট ছাড়তে উৎসাহিত হয়।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন
সিগারেটে ব্র্যান্ড বদলের সুযোগ ব্যাপক
0:00 / 0:00
1x