বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

চট্টগ্রামে ডাকঘর থেকে কোটি টাকার নিষিদ্ধ ক্রিম ও ভ্যাপ জব্দ

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০০ এএম

চট্টগ্রামে ডাকঘর থেকে কোটি টাকার নিষিদ্ধ ক্রিম ও ভ্যাপ জব্দ

চট্টগ্রামের একটি ডাকঘরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৯ হাজার ৬৯১ পিস রং ফর্সাকারী ক্রিম ও ১ হাজার ৩৪০ পিস ভ্যাপ লিকুইড জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। ৩১টি কার্টনে থাকা এসব পণ্যের বাজারমূল্য কোটি টাকার বেশি বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। গত সোমবার (১২ অক্টোবর) দুপুরে নগরের ফকিরহাট-সংলগ্ন ডাকঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালানটি জব্দ করা হয়।

কাস্টমস সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে পাঠানো চালানটি প্রথমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। পরে রেলপথে তা চট্টগ্রামে আনা হয় এবং ডাক বিভাগের গাড়িতে করে চট্টগ্রাম বন্দরের ৩ নম্বর ফটকসংলগ্ন ডাকঘরে নেওয়া হয়। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করা হয়। জব্দ হওয়া পণ্যের মধ্যে ২৯টি কার্টনে ১৯ হাজার ৬৯১ পিস ক্রিম এবং বাকি দুটি কার্টনে ১ হাজার ৩৪০ পিস ভ্যাপ লিকুইড ছিল।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন বলেন, সমুদ্রবন্দর দিয়ে পণ্য আমদানিতে মিথ্যা ঘোষণা, চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে। এ অবস্থায় একটি চক্র ডাকঘরকে ব্যবহার করে আমদানি নিষিদ্ধ পণ্য দেশে আনার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও ডাকঘর থেকে নিষিদ্ধ পণ্যের চালান আটক করা হয়েছিল।

কাস্টমস কর্তৃপক্ষের ধারণা, প্রচলিত নজরদারি এড়িয়ে নিষিদ্ধ পণ্য দেশে আনতে ডাক বিভাগের ব্যবস্থাকে বিকল্প রুট হিসেবে ব্যবহারের চেষ্টা করছে চক্রটি। এ ধরনের চোরাচালান ও অনিয়ম ঠেকাতে নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে ডাকঘর থেকে কোটি টাকার নিষিদ্ধ ক্রিম ও ভ্যাপ জব্দ

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রামের একটি ডাকঘরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৯ হাজার ৬৯১ পিস রং ফর্সাকারী ক্রিম ও ১ হাজার ৩৪০ পিস ভ্যাপ লিকুইড জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। ৩১টি কার্টনে থাকা এসব পণ্যের বাজারমূল্য কোটি টাকার বেশি বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। গত সোমবার (১২ অক্টোবর) দুপুরে নগরের ফকিরহাট-সংলগ্ন ডাকঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালানটি জব্দ করা হয়।

কাস্টমস সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে পাঠানো চালানটি প্রথমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। পরে রেলপথে তা চট্টগ্রামে আনা হয় এবং ডাক বিভাগের গাড়িতে করে চট্টগ্রাম বন্দরের ৩ নম্বর ফটকসংলগ্ন ডাকঘরে নেওয়া হয়। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করা হয়। জব্দ হওয়া পণ্যের মধ্যে ২৯টি কার্টনে ১৯ হাজার ৬৯১ পিস ক্রিম এবং বাকি দুটি কার্টনে ১ হাজার ৩৪০ পিস ভ্যাপ লিকুইড ছিল।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন বলেন, সমুদ্রবন্দর দিয়ে পণ্য আমদানিতে মিথ্যা ঘোষণা, চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে। এ অবস্থায় একটি চক্র ডাকঘরকে ব্যবহার করে আমদানি নিষিদ্ধ পণ্য দেশে আনার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও ডাকঘর থেকে নিষিদ্ধ পণ্যের চালান আটক করা হয়েছিল।

কাস্টমস কর্তৃপক্ষের ধারণা, প্রচলিত নজরদারি এড়িয়ে নিষিদ্ধ পণ্য দেশে আনতে ডাক বিভাগের ব্যবস্থাকে বিকল্প রুট হিসেবে ব্যবহারের চেষ্টা করছে চক্রটি। এ ধরনের চোরাচালান ও অনিয়ম ঠেকাতে নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x