বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

দুর্গাপুরে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০০ পিএম

দুর্গাপুরে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার ১৩ অক্টোবর বেলা ১২টায় দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে এসব কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উম্মে হাবিবা ফারজানা এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা দুর্যোগের ঝুঁকি কমাতে সকলকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান। মহড়ার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের করণীয় বিষয়গুলো হাতে-কলমে প্রদর্শন করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

দুর্গাপুরে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার ১৩ অক্টোবর বেলা ১২টায় দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে এসব কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উম্মে হাবিবা ফারজানা এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা দুর্যোগের ঝুঁকি কমাতে সকলকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান। মহড়ার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের করণীয় বিষয়গুলো হাতে-কলমে প্রদর্শন করা হয়।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x