বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

রাশিয়ার হামলায় ইউক্রেনে ৬ নিহত, কিয়েভ বিদ্যুৎহীন

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৫ এএম

রাশিয়ার হামলায় ইউক্রেনে ৬ নিহত, কিয়েভ বিদ্যুৎহীন

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলায় গত রাতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ হামলায় রাজধানী কিয়েভের বড় অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বুধবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খারকিভ ও জিতোমির অঞ্চলে রাশিয়ার আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এ ছাড়া সুমি ও চেরনিহিভ অঞ্চলেও হামলা চালানো হয়েছে। অঞ্চলের গভর্নর প্রাথমিক হিসাবের বরাত দিয়ে বলেছেন, সারারাত রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের বালাকোভো শহরে একজন নিহত হয়েছেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, গত রাতে রাশিয়ার রাজধানীর দিকে উড়ে আসা প্রায় ৫০০টি ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভূপাতিত করেছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, রোস্তভ অঞ্চলের আকাশেও আরও প্রায় ১৬০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। অন্য ড্রোনগুলোও মস্কোকে লক্ষ্য করে উড়ছিল। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ জানায়, কিয়েভের দেশনিয়ানস্কি জেলায় একটি বহুতল ভবনে রাশিয়ার হামলায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া হলসিভস্কি জেলায় আরেকটি হামলায় একজন নিহত হয়েছেন। ইউক্রেনের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাশিয়ার হামলায় দু’জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে আরও একজন নিহত হয়েছেন। এএফপি’র সাংবাদিকেরা কিয়েভে গত রাতে একের পর এক বিস্ফোরণের শব্দ শুনেছেন। তারা জানান, শহরের পূর্বাঞ্চলের কিছু এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ হয়ে যায়। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রামে লিখেছেন, কিয়েভ ও এর আশপাশের অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এ সময় তিনি লোকজনকে আশ্রয়কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানান। ইউক্রেনের বৃহত্তম বেসরকারি জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান ডিটিইকে একই প্ল্যাটফর্মে জানায়, এ হামলার কারণে দারনিৎস্কি, দিনিপ্রোভস্কি, পেচেরস্কি ও সোলোমিয়ানস্কি জেলায় জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। হলসিভস্কি জেলার কিছু অংশেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

রাশিয়ার হামলায় ইউক্রেনে ৬ নিহত, কিয়েভ বিদ্যুৎহীন

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলায় গত রাতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ হামলায় রাজধানী কিয়েভের বড় অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বুধবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খারকিভ ও জিতোমির অঞ্চলে রাশিয়ার আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এ ছাড়া সুমি ও চেরনিহিভ অঞ্চলেও হামলা চালানো হয়েছে। অঞ্চলের গভর্নর প্রাথমিক হিসাবের বরাত দিয়ে বলেছেন, সারারাত রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের বালাকোভো শহরে একজন নিহত হয়েছেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, গত রাতে রাশিয়ার রাজধানীর দিকে উড়ে আসা প্রায় ৫০০টি ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভূপাতিত করেছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, রোস্তভ অঞ্চলের আকাশেও আরও প্রায় ১৬০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। অন্য ড্রোনগুলোও মস্কোকে লক্ষ্য করে উড়ছিল। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ জানায়, কিয়েভের দেশনিয়ানস্কি জেলায় একটি বহুতল ভবনে রাশিয়ার হামলায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া হলসিভস্কি জেলায় আরেকটি হামলায় একজন নিহত হয়েছেন। ইউক্রেনের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাশিয়ার হামলায় দু’জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে আরও একজন নিহত হয়েছেন। এএফপি’র সাংবাদিকেরা কিয়েভে গত রাতে একের পর এক বিস্ফোরণের শব্দ শুনেছেন। তারা জানান, শহরের পূর্বাঞ্চলের কিছু এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ হয়ে যায়। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রামে লিখেছেন, কিয়েভ ও এর আশপাশের অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এ সময় তিনি লোকজনকে আশ্রয়কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানান। ইউক্রেনের বৃহত্তম বেসরকারি জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান ডিটিইকে একই প্ল্যাটফর্মে জানায়, এ হামলার কারণে দারনিৎস্কি, দিনিপ্রোভস্কি, পেচেরস্কি ও সোলোমিয়ানস্কি জেলায় জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। হলসিভস্কি জেলার কিছু অংশেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x