বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

চট্টগ্রামে ইবনে সিনাকে ৪০ লাখ টাকা জরিমানা

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০০ এএম

চট্টগ্রামে ইবনে সিনাকে ৪০ লাখ টাকা জরিমানা

বারবার সতর্ক করার পরও পার্কিং ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন না আনায় চট্টগ্রাম নগরের কাতালগঞ্জ এলাকার ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এর মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে ২০ লাখ এবং ভবনমালিককে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে হাসপাতালসংলগ্ন খান ব্রাদার্স পেট্রোল পাম্পকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার সন্ধ্যায় চউকের অথরাইজড অফিসার-১ ও স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

নগরের মেহেদীবাগ থেকে প্রবর্তক হয়ে মির্জাপোল পর্যন্ত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকেন্দ্রিক যানজট কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে পার্কিং ব্যবস্থার উন্নয়ন ও প্রয়োজনীয় অবকাঠামোগত সংশোধনের নির্দেশনা দেওয়া হয়। গত ৬ আগস্ট ইবনে সিনা হাসপাতাল পরিদর্শন করে পার্কিং ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনার নির্দেশনা দিয়েছিলেন চউকের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। এরপর গত ১০ সেপ্টেম্বর হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারসহ ২৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সেবাদানকারী সংস্থার প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা করে চউক।

দুই মাসের বেশি সময় পার হলেও ইবনে সিনার পার্কিং ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন না আসায় গত ১৩ অক্টোবর আবারও হাসপাতালটি পরিদর্শন করেন চউক চেয়ারম্যান। এ সময় পরিস্থিতির উন্নতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি এবং এর পরদিন বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। চউকের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, আইন সবার জন্য সমান এবং রোগী ও সাধারণ মানুষ যেন পার্কিং সমস্যার কারণে যানজটে না পড়েন তা নিশ্চিত করতে হবে। বারবার সতর্ক করার পরও যেসব প্রতিষ্ঠান প্রয়োজনীয় সংশোধন করছে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে ইবনে সিনাকে ৪০ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

বারবার সতর্ক করার পরও পার্কিং ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন না আনায় চট্টগ্রাম নগরের কাতালগঞ্জ এলাকার ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এর মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে ২০ লাখ এবং ভবনমালিককে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে হাসপাতালসংলগ্ন খান ব্রাদার্স পেট্রোল পাম্পকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার সন্ধ্যায় চউকের অথরাইজড অফিসার-১ ও স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

নগরের মেহেদীবাগ থেকে প্রবর্তক হয়ে মির্জাপোল পর্যন্ত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকেন্দ্রিক যানজট কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে পার্কিং ব্যবস্থার উন্নয়ন ও প্রয়োজনীয় অবকাঠামোগত সংশোধনের নির্দেশনা দেওয়া হয়। গত ৬ আগস্ট ইবনে সিনা হাসপাতাল পরিদর্শন করে পার্কিং ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনার নির্দেশনা দিয়েছিলেন চউকের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। এরপর গত ১০ সেপ্টেম্বর হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারসহ ২৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সেবাদানকারী সংস্থার প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা করে চউক।

দুই মাসের বেশি সময় পার হলেও ইবনে সিনার পার্কিং ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন না আসায় গত ১৩ অক্টোবর আবারও হাসপাতালটি পরিদর্শন করেন চউক চেয়ারম্যান। এ সময় পরিস্থিতির উন্নতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি এবং এর পরদিন বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। চউকের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, আইন সবার জন্য সমান এবং রোগী ও সাধারণ মানুষ যেন পার্কিং সমস্যার কারণে যানজটে না পড়েন তা নিশ্চিত করতে হবে। বারবার সতর্ক করার পরও যেসব প্রতিষ্ঠান প্রয়োজনীয় সংশোধন করছে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x