বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

নিজেকে রক্ষা করা কি অপরাধ, প্রশ্ন ধানমন্ডির তরুণীর

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পিএম

নিজেকে রক্ষা করা কি অপরাধ, প্রশ্ন ধানমন্ডির তরুণীর
ধানমন্ডি এলাকার ফুটপাতে মারধরের এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর ধানমন্ডি এলাকায় শ্লীলতাহানির শিকার হওয়ার অভিযোগকারী ২৩ বছরের তরুণী বলেছেন, ঘটনাস্থলে থাকা পুলিশ তাঁকে কোনো সাহায্য করেনি। নিজেকে রক্ষায় বাধ্য হয়ে তিনি এক স্বজনকে ডাকেন এবং ওই ব্যক্তির গায়ে হাত তোলায় পুলিশ তাঁর স্বজনকে ১৫ দিনের কারাদণ্ড দেয়। বুধবার রাতে পাঠানো লিখিত বার্তায় তরুণী প্রশ্ন করেন, নিজেকে রক্ষা করার জন্য অপরাধটা কি আমাদেরই হলো?

ঘটনার দিন ধানমন্ডির সাতমসজিদ রোডে শহীদ আবদুল্লাহ আল মাসুদ নামের এক ব্যক্তি শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে। এরপর তরুণীর স্বজন খালিদ হাসান তাঁকে মারধর করেন এবং পুলিশ আবদুল্লাহকে এক মাসের কারাদণ্ড দেয়। মারধরের ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক আবদুল হাইকে কর্তব্যে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়।

তরুণী জানান, তিনি বিবাহিত এবং গণমাধ্যমে আসতে চাননি বলে এতদিন চুপ ছিলেন। পুলিশ তাৎক্ষণিকভাবে মামলা করতে বললেও তিনি হাসপাতালে রোগী নিয়ে ব্যস্ত থাকায় তা সম্ভব হয়নি। পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় আত্মরক্ষার্থে আইন নিজের হাতে নিতে বাধ্য হন তাঁরা এবং বয়স্ক লোকটি থানায় যেতে চাননি বলেই তাঁর গায়ে হাত তোলা হয়।

তিনি আরও প্রশ্ন করেন, অপরাধীর শাস্তি যদি এক মাসের কারাদণ্ড হয়, তবে প্রতিবাদকারীর কেন ১৫ দিন কারাদণ্ড হবে? নারী হয়ে জন্ম নেওয়াটাই কি অপরাধ এবং অপরাধের প্রতিবাদ করা যাবে না—এমন নানা প্রশ্ন তুলে তিনি জাতি ও গণমাধ্যমের কাছে সহযোগিতা কামনা করেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নিজেকে রক্ষা করা কি অপরাধ, প্রশ্ন ধানমন্ডির তরুণীর

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর ধানমন্ডি এলাকায় শ্লীলতাহানির শিকার হওয়ার অভিযোগকারী ২৩ বছরের তরুণী বলেছেন, ঘটনাস্থলে থাকা পুলিশ তাঁকে কোনো সাহায্য করেনি। নিজেকে রক্ষায় বাধ্য হয়ে তিনি এক স্বজনকে ডাকেন এবং ওই ব্যক্তির গায়ে হাত তোলায় পুলিশ তাঁর স্বজনকে ১৫ দিনের কারাদণ্ড দেয়। বুধবার রাতে পাঠানো লিখিত বার্তায় তরুণী প্রশ্ন করেন, নিজেকে রক্ষা করার জন্য অপরাধটা কি আমাদেরই হলো?

ঘটনার দিন ধানমন্ডির সাতমসজিদ রোডে শহীদ আবদুল্লাহ আল মাসুদ নামের এক ব্যক্তি শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে। এরপর তরুণীর স্বজন খালিদ হাসান তাঁকে মারধর করেন এবং পুলিশ আবদুল্লাহকে এক মাসের কারাদণ্ড দেয়। মারধরের ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক আবদুল হাইকে কর্তব্যে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়।

তরুণী জানান, তিনি বিবাহিত এবং গণমাধ্যমে আসতে চাননি বলে এতদিন চুপ ছিলেন। পুলিশ তাৎক্ষণিকভাবে মামলা করতে বললেও তিনি হাসপাতালে রোগী নিয়ে ব্যস্ত থাকায় তা সম্ভব হয়নি। পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় আত্মরক্ষার্থে আইন নিজের হাতে নিতে বাধ্য হন তাঁরা এবং বয়স্ক লোকটি থানায় যেতে চাননি বলেই তাঁর গায়ে হাত তোলা হয়।

তিনি আরও প্রশ্ন করেন, অপরাধীর শাস্তি যদি এক মাসের কারাদণ্ড হয়, তবে প্রতিবাদকারীর কেন ১৫ দিন কারাদণ্ড হবে? নারী হয়ে জন্ম নেওয়াটাই কি অপরাধ এবং অপরাধের প্রতিবাদ করা যাবে না—এমন নানা প্রশ্ন তুলে তিনি জাতি ও গণমাধ্যমের কাছে সহযোগিতা কামনা করেছেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x