বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০০ এএম

চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

কমিশন, বিভিন্ন চার্জ ও একতরফা ব্যবসায়িক নীতিমালার কারণে রেস্তোরাঁ পরিচালনায় চাপ তৈরি হচ্ছে এমন অভিযোগ তুলেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির চট্টগ্রাম মহানগর শাখা। এসব কারণে চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি। অভিযোগের বিষয়ে ফুডপান্ডাকে দেওয়া আলটিমেটামের মেয়াদ বৃহস্পতিবার শেষ হলেও প্রতিষ্ঠানটির কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

বৃহস্পতিবার নগরের বারকোড ফুড জাংশন রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মনজুরুল হক। সংবাদ সম্মেলনে জানানো হয়, ফুডপান্ডার কমিশন ও বিভিন্ন চার্জ নিয়ে আপত্তি জানিয়ে প্রতিষ্ঠানটিকে ১৫ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে দাবি-দাওয়ার বিষয়ে কোনো সমাধান না আসায় বয়কট কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রেস্তোরাঁ মালিকেরা।

রেস্তোরাঁ মালিকদের অভিযোগ, ফুডপান্ডার কমিশন কাঠামো, বিভিন্ন ধরনের অতিরিক্ত চার্জ এবং ব্যবসায়িক নীতিমালার কারণে তাদের পরিচালন ব্যয় ও আর্থিক চাপ বাড়ছে। এসব শর্তের কারণে বিক্রির অর্থ থেকে খরচ বাদ দেওয়ার পর রেস্তোরাঁগুলোর প্রকৃত আয় নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে কমিশন ও চার্জের কাঠামো পর্যালোচনা এবং গ্রহণযোগ্য সমাধানের দাবি জানিয়েছেন তারা।

এর আগে, গত ২ অক্টোবর ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে ৫ অক্টোবর থেকে চট্টগ্রাম নগরের ছোট-বড় রেস্তোরাঁয় প্ল্যাটফর্মটির সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সমিতি। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

কমিশন, বিভিন্ন চার্জ ও একতরফা ব্যবসায়িক নীতিমালার কারণে রেস্তোরাঁ পরিচালনায় চাপ তৈরি হচ্ছে এমন অভিযোগ তুলেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির চট্টগ্রাম মহানগর শাখা। এসব কারণে চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি। অভিযোগের বিষয়ে ফুডপান্ডাকে দেওয়া আলটিমেটামের মেয়াদ বৃহস্পতিবার শেষ হলেও প্রতিষ্ঠানটির কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

বৃহস্পতিবার নগরের বারকোড ফুড জাংশন রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মনজুরুল হক। সংবাদ সম্মেলনে জানানো হয়, ফুডপান্ডার কমিশন ও বিভিন্ন চার্জ নিয়ে আপত্তি জানিয়ে প্রতিষ্ঠানটিকে ১৫ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে দাবি-দাওয়ার বিষয়ে কোনো সমাধান না আসায় বয়কট কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রেস্তোরাঁ মালিকেরা।

রেস্তোরাঁ মালিকদের অভিযোগ, ফুডপান্ডার কমিশন কাঠামো, বিভিন্ন ধরনের অতিরিক্ত চার্জ এবং ব্যবসায়িক নীতিমালার কারণে তাদের পরিচালন ব্যয় ও আর্থিক চাপ বাড়ছে। এসব শর্তের কারণে বিক্রির অর্থ থেকে খরচ বাদ দেওয়ার পর রেস্তোরাঁগুলোর প্রকৃত আয় নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে কমিশন ও চার্জের কাঠামো পর্যালোচনা এবং গ্রহণযোগ্য সমাধানের দাবি জানিয়েছেন তারা।

এর আগে, গত ২ অক্টোবর ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে ৫ অক্টোবর থেকে চট্টগ্রাম নগরের ছোট-বড় রেস্তোরাঁয় প্ল্যাটফর্মটির সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সমিতি। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x