বাংলাদেশ    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

অরুণ বসু ও আখতার হুসেনকে স্মরণ

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ এএম

অরুণ বসু ও আখতার হুসেনকে স্মরণ
ঘরোয়া আয়োজনে গান, কবিতা ও স্মৃতিচারণায় অরুণ বসু ও আখতার হুসেনকে স্মরণ করেন বন্ধু–শুভানুধ্যায়ীরা। ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬

করোনা আক্রান্ত হয়ে ২০২১ সালের ৭ অক্টোবর মারা যান সাংবাদিক ও প্রথমা প্রকাশনের সমন্বয়ক অরুণ বসু। প্রতিবছর তাঁর মৃত্যুদিনে বন্ধু ও শুভানুধ্যায়ীরা একত্র হন এবং তাঁকে স্মরণ করেন। গত বছর অরুণ বসুর স্মরণসভায় অংশ নেওয়া ছড়াকার শিশুসাহিত্যিক আখতার হুসেনও গত ২৪ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন। আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডির একটি বাসায় ঘরোয়া আয়োজনে গান, কবিতা ও স্মৃতিচারণায় দুজনকে স্মরণ করা হয়।

স্মৃতিচারণায় বন্ধু-শুভানুধ্যায়ীরা বলেন, অরুণ বসু ও আখতার হুসেনের মৃত্যুতে জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুজনই ছিলেন সৃজনশীল, প্রতিভাবান ও জাতিকে স্বপ্ন দেখানোর মানুষ। চব্বিশের পরিবর্তনের পর তাঁদের আরও বেশি প্রয়োজন ছিল। রবীন্দ্রসংগীতশিল্পী বুলবুল ইসলামের কণ্ঠে গান দিয়ে এই ঘরোয়া স্মরণসভা শুরু হয়।

আলোচনার সূত্রপাত করেন প্রয়াত অরুণ বসুর ঘনিষ্ঠ বিপ্লব বালা। নাট্যব্যক্তিত্ব, গবেষক ও আবৃত্তি প্রশিক্ষক বিপ্লব বালা বলেন, অরুণ বসুর মৃত্যুবার্ষিকীতে কাছের লোকেরা একত্র হন এবং গত বছরের আয়োজনে আখতার হুসেনও এসেছিলেন। জাতীয়তাবাদ ও বামপন্থা—নাগরিক সমাজের এই দুই ধরনের প্রবণতার প্রতিনিধি ছিলেন অরুণ বসু ও আখতার হুসেন।

চরচার সম্পাদক সোহরাব হাসান বলেন, দুজনের মৃত্যু চোখের সামনে হয়েছে এবং তাঁরা জাতিকে স্বপ্ন দেখানোর মানুষ ছিলেন। অরুণ বসুর বন্ধু নিমাই গাঙ্গুলি বলেন, দেশ, স্বাধীনতা ও জাতিসত্তার জন্য দুজনের আদর্শিক মিল ও অঙ্গীকার ছিল। স্মরণসভায় আরও বক্তব্য দেন ও শিল্পীরা গান ও আবৃত্তি পরিবেশন করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

অরুণ বসু ও আখতার হুসেনকে স্মরণ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

করোনা আক্রান্ত হয়ে ২০২১ সালের ৭ অক্টোবর মারা যান সাংবাদিক ও প্রথমা প্রকাশনের সমন্বয়ক অরুণ বসু। প্রতিবছর তাঁর মৃত্যুদিনে বন্ধু ও শুভানুধ্যায়ীরা একত্র হন এবং তাঁকে স্মরণ করেন। গত বছর অরুণ বসুর স্মরণসভায় অংশ নেওয়া ছড়াকার শিশুসাহিত্যিক আখতার হুসেনও গত ২৪ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন। আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডির একটি বাসায় ঘরোয়া আয়োজনে গান, কবিতা ও স্মৃতিচারণায় দুজনকে স্মরণ করা হয়।

স্মৃতিচারণায় বন্ধু-শুভানুধ্যায়ীরা বলেন, অরুণ বসু ও আখতার হুসেনের মৃত্যুতে জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুজনই ছিলেন সৃজনশীল, প্রতিভাবান ও জাতিকে স্বপ্ন দেখানোর মানুষ। চব্বিশের পরিবর্তনের পর তাঁদের আরও বেশি প্রয়োজন ছিল। রবীন্দ্রসংগীতশিল্পী বুলবুল ইসলামের কণ্ঠে গান দিয়ে এই ঘরোয়া স্মরণসভা শুরু হয়।

আলোচনার সূত্রপাত করেন প্রয়াত অরুণ বসুর ঘনিষ্ঠ বিপ্লব বালা। নাট্যব্যক্তিত্ব, গবেষক ও আবৃত্তি প্রশিক্ষক বিপ্লব বালা বলেন, অরুণ বসুর মৃত্যুবার্ষিকীতে কাছের লোকেরা একত্র হন এবং গত বছরের আয়োজনে আখতার হুসেনও এসেছিলেন। জাতীয়তাবাদ ও বামপন্থা—নাগরিক সমাজের এই দুই ধরনের প্রবণতার প্রতিনিধি ছিলেন অরুণ বসু ও আখতার হুসেন।

চরচার সম্পাদক সোহরাব হাসান বলেন, দুজনের মৃত্যু চোখের সামনে হয়েছে এবং তাঁরা জাতিকে স্বপ্ন দেখানোর মানুষ ছিলেন। অরুণ বসুর বন্ধু নিমাই গাঙ্গুলি বলেন, দেশ, স্বাধীনতা ও জাতিসত্তার জন্য দুজনের আদর্শিক মিল ও অঙ্গীকার ছিল। স্মরণসভায় আরও বক্তব্য দেন ও শিল্পীরা গান ও আবৃত্তি পরিবেশন করেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন
অরুণ বসু ও আখতার হুসেনকে স্মরণ
0:00 / 0:00
1x