বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

পূজায় অতিরিক্ত ভাড়া বন্ধ ও যাত্রী নিরাপত্তার দাবি

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০১:০০ পিএম

পূজায় অতিরিক্ত ভাড়া বন্ধ ও যাত্রী নিরাপত্তার দাবি

শারদীয় দুর্গাপূজার ছুটিতে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিতের দাবি জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সড়ক নিরাপত্তা জোরদারে সরকারের কাছে একগুচ্ছ সুপারিশ তুলে ধরে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিষদের সাংগঠনিক সম্পাদক যুবায়ের সিকদার জানান, গত সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত এবং ৬৭৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭৩ জন নারী ও ৬১ জন শিশু রয়েছে, যার ফলে গত মাসে প্রতিদিন গড়ে প্রায় ১৪ জনের প্রাণহানি ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়, গত মাসে মোটরসাইকেলকেন্দ্রিক ১৫৬টি দুর্ঘটনায় ১৩৯ জন নিহত হন। এ ছাড়া নিহতদের মধ্যে ১০৬ জন পথচারী এবং ৫৩ জন চালক ও সহকারী রয়েছেন। ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩২টি দুর্ঘটনায় ১৩৪ জন মারা যান এবং একক জেলা হিসেবে গাজীপুরে সর্বোচ্চ ৩৮ জন নিহত হন। একই সময়ে নৌ ও ট্রেন দুর্ঘটনায় যথাক্রমে ১৬ জন ও ১৯ জন প্রাণ হারিয়েছেন।

যুবায়ের সিকদার বলেন, আগামী ২০ থেকে ২৪ অক্টোবরের পূজার ছুটিতে বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করবেন। এ সময় গণপরিবহনের সংকট, অতিরিক্ত ভাড়া আদায় ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ার আশঙ্কা থাকে। ফিটনেসবিহীন যান, চালকদের বিশ্রামের অভাব ও বেপরোয়া গতি দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ বলে সংগঠনটি উল্লেখ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কে সিসিটিভি ও স্পিড গান ব্যবহার, ই-প্রসিকিউশন চালু, পৃথক সার্ভিস লেন এবং চালকদের টানা আট ঘণ্টার বেশি গাড়ি চালানো বন্ধসহ বিভিন্ন সুপারিশ করা হয়। পাশাপাশি যাত্রীদের ছাদে না চড়া এবং অপরিচিতদের দেওয়া খাবার গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি কামারুন নাহার ও সাধারণ সম্পাদক সায়মুন নাহার জিদনীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

পূজায় অতিরিক্ত ভাড়া বন্ধ ও যাত্রী নিরাপত্তার দাবি

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজার ছুটিতে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিতের দাবি জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সড়ক নিরাপত্তা জোরদারে সরকারের কাছে একগুচ্ছ সুপারিশ তুলে ধরে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিষদের সাংগঠনিক সম্পাদক যুবায়ের সিকদার জানান, গত সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত এবং ৬৭৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭৩ জন নারী ও ৬১ জন শিশু রয়েছে, যার ফলে গত মাসে প্রতিদিন গড়ে প্রায় ১৪ জনের প্রাণহানি ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়, গত মাসে মোটরসাইকেলকেন্দ্রিক ১৫৬টি দুর্ঘটনায় ১৩৯ জন নিহত হন। এ ছাড়া নিহতদের মধ্যে ১০৬ জন পথচারী এবং ৫৩ জন চালক ও সহকারী রয়েছেন। ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩২টি দুর্ঘটনায় ১৩৪ জন মারা যান এবং একক জেলা হিসেবে গাজীপুরে সর্বোচ্চ ৩৮ জন নিহত হন। একই সময়ে নৌ ও ট্রেন দুর্ঘটনায় যথাক্রমে ১৬ জন ও ১৯ জন প্রাণ হারিয়েছেন।

যুবায়ের সিকদার বলেন, আগামী ২০ থেকে ২৪ অক্টোবরের পূজার ছুটিতে বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করবেন। এ সময় গণপরিবহনের সংকট, অতিরিক্ত ভাড়া আদায় ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ার আশঙ্কা থাকে। ফিটনেসবিহীন যান, চালকদের বিশ্রামের অভাব ও বেপরোয়া গতি দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ বলে সংগঠনটি উল্লেখ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কে সিসিটিভি ও স্পিড গান ব্যবহার, ই-প্রসিকিউশন চালু, পৃথক সার্ভিস লেন এবং চালকদের টানা আট ঘণ্টার বেশি গাড়ি চালানো বন্ধসহ বিভিন্ন সুপারিশ করা হয়। পাশাপাশি যাত্রীদের ছাদে না চড়া এবং অপরিচিতদের দেওয়া খাবার গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি কামারুন নাহার ও সাধারণ সম্পাদক সায়মুন নাহার জিদনীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x