বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

স্থানীয় সরকার নির্বাচনে ভোটার স্থানান্তর ৩১ অক্টোবর পর্যন্ত

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১০:০০ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে ভোটার স্থানান্তর ৩১ অক্টোবর পর্যন্ত
নির্বাচন কমিশন (ইসি)

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করার সময়সীমা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ৩১ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে যাঁরা ভোটার হিসেবে নিবন্ধিত হবেন, কেবল তাঁরাই আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। আগামী ২৫ নভেম্বর হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে জানানো হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে জন্ম নেওয়া ব্যক্তিদের মধ্যে যাঁরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ইসির ডেটাবেজে নিবন্ধিত হবেন, তাঁদের ভোটার তালিকাভুক্ত করা হবে। আগামী ৫ নভেম্বর হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং খসড়া তালিকার বিষয়ে দাবি–আপত্তি ও সংশোধনের আবেদন করা যাবে ২০ নভেম্বর পর্যন্ত। এসব আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই ওই এলাকার ভোটার হতে হবে, যার কারণে সম্ভাব্য প্রার্থীদের ক্ষেত্রে ভোটার এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য যেসব আবেদন জমা পড়বে, তার শেষ তারিখও ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যে প্রাপ্ত আবেদনগুলো আগামী ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর জনসাধারণের পরিদর্শনের ব্যবস্থা করার পাশাপাশি মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে ঘোষণা দিয়ে তা প্রচারের নির্দেশ দিয়েছে ইসি। পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও কেব্‌ল অপারেটরের মাধ্যমে জনস্বার্থে এ বিষয়ে প্রচার চালানোর কথা বলা হয়েছে। মুদ্রিত খসড়া তালিকায় কোনো ধরনের অসংগতি বা ভুলত্রুটি থাকলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন আগামী ২৭ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে ভোটার স্থানান্তর ৩১ অক্টোবর পর্যন্ত

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করার সময়সীমা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ৩১ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে যাঁরা ভোটার হিসেবে নিবন্ধিত হবেন, কেবল তাঁরাই আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। আগামী ২৫ নভেম্বর হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে জানানো হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে জন্ম নেওয়া ব্যক্তিদের মধ্যে যাঁরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ইসির ডেটাবেজে নিবন্ধিত হবেন, তাঁদের ভোটার তালিকাভুক্ত করা হবে। আগামী ৫ নভেম্বর হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং খসড়া তালিকার বিষয়ে দাবি–আপত্তি ও সংশোধনের আবেদন করা যাবে ২০ নভেম্বর পর্যন্ত। এসব আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই ওই এলাকার ভোটার হতে হবে, যার কারণে সম্ভাব্য প্রার্থীদের ক্ষেত্রে ভোটার এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য যেসব আবেদন জমা পড়বে, তার শেষ তারিখও ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যে প্রাপ্ত আবেদনগুলো আগামী ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর জনসাধারণের পরিদর্শনের ব্যবস্থা করার পাশাপাশি মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে ঘোষণা দিয়ে তা প্রচারের নির্দেশ দিয়েছে ইসি। পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও কেব্‌ল অপারেটরের মাধ্যমে জনস্বার্থে এ বিষয়ে প্রচার চালানোর কথা বলা হয়েছে। মুদ্রিত খসড়া তালিকায় কোনো ধরনের অসংগতি বা ভুলত্রুটি থাকলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন আগামী ২৭ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x