বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহত ১৮, আহত ৩৭

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০০ এএম

কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহত ১৮, আহত ৩৭
চোরবাগান মণ্ডপের মর্মান্তিক ঘটনার পর এক কিশোরীকে আগলে রেখে হাসপাতালের জরুরি বিভাগের দিকে নিয়ে যাচ্ছেন স্বজন ও এক নিরাপত্তাকর্মী। কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। ১৭ অক্টোবর ২০২৬ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতার মানিকতলা এলাকার চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপে দর্শনার্থীদের ভিড়ে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৭ জন। শনিবার সন্ধ্যায় ঝিরঝিরে বৃষ্টির মধ্যে দর্শনার্থীরা হুড়মুড়িয়ে নিরাপদ আশ্রয়ে যেতে চাইলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৩ জন নারী, ৩ শিশু ও ২ জন পুরুষ রয়েছেন। অবশ্য আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১৭ জনের মৃত্যুর কথা জানিয়েছিলেন।

অন্যদিকে আহত ৩৭ জনকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় ১১ জনকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রথম দিকে ঘটনাস্থলে পুলিশ বা ফায়ার সার্ভিসের কোনো সহায়তা পাওয়া যায়নি। তবে পরে পুলিশ, দমকল ও কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। এদিকে ঘটনার পরপরই পূজা কমিটির কোনো কর্মকর্তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে রাতেই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আহত ব্যক্তিদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, এই দুর্ঘটনায় যারা দায়ী থাকবে, তাদের ছাড় দেওয়া হবে না। আক্ষেপ করে তিনি আরও বলেন, এই দুর্ঘটনায় আমার কোনো সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহত ১৮, আহত ৩৭

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

কলকাতার মানিকতলা এলাকার চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপে দর্শনার্থীদের ভিড়ে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৭ জন। শনিবার সন্ধ্যায় ঝিরঝিরে বৃষ্টির মধ্যে দর্শনার্থীরা হুড়মুড়িয়ে নিরাপদ আশ্রয়ে যেতে চাইলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৩ জন নারী, ৩ শিশু ও ২ জন পুরুষ রয়েছেন। অবশ্য আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১৭ জনের মৃত্যুর কথা জানিয়েছিলেন।

অন্যদিকে আহত ৩৭ জনকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় ১১ জনকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রথম দিকে ঘটনাস্থলে পুলিশ বা ফায়ার সার্ভিসের কোনো সহায়তা পাওয়া যায়নি। তবে পরে পুলিশ, দমকল ও কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। এদিকে ঘটনার পরপরই পূজা কমিটির কোনো কর্মকর্তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে রাতেই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আহত ব্যক্তিদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, এই দুর্ঘটনায় যারা দায়ী থাকবে, তাদের ছাড় দেওয়া হবে না। আক্ষেপ করে তিনি আরও বলেন, এই দুর্ঘটনায় আমার কোনো সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x