বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

পদুচেরি উপকূলে অর্ণবের আঘাত, পূর্ব ভারতে ভারী বৃষ্টি

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০০ এএম

পদুচেরি উপকূলে অর্ণবের আঘাত, পূর্ব ভারতে ভারী বৃষ্টি
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পূর্ব উপকূলের কাছাকাছি চলে আসায় ওড়িশার গঞ্জাম জেলার গোপালপুরে বঙ্গোপসাগর অস্বাভাবিক উত্তাল রূপ নিয়েছে। ভারত, ২৭ অক্টোবর ২০২৬ছবি: এএনআই

ভারতের পদুচেরির ইয়ানাম উপকূল দিয়ে স্থলভাগে আছড়ে পড়তে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। গতি বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই বুধবার ভোররাত থেকে এটি উপকূল অতিক্রম করা শুরু করে। ঘূর্ণিঝড়টির অগ্রভাগের প্রভাবে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে তুমুল বৃষ্টি ও তীব্র দমকা হাওয়া শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি তার নির্ধারিত সময়ের চেয়ে দ্রুত গতিতে এগোচ্ছে। ফলে বুধবার ভোররাত ২টা থেকে ৪টার মধ্যেই এটি স্থলভাগে আঘাত হানতে শুরু করে। ঝড়টি অন্ধ্রপ্রদেশের বাপাতলা এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলীয় এলাকা অতিক্রম করবে। ভোর ৪টার পরও উপকূলজুড়ে তুমুল বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আঘাত হানার আগেই বড় ধরনের প্রস্তুতি নেয় অন্ধ্রপ্রদেশ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেন, দুর্যোগ মোকাবিলার জন্য রাজ্যে ২ হাজার ১৯৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বিশেষ সতর্কতার অংশ হিসেবে ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ এলাকার ২ হাজার ৩৬০ জন অন্তঃসত্ত্বা নারীকে নিরাপদে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তরের সর্বশেষ বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, ‘অর্ণব’ এখন একটি ‘অতি তীব্র ঘূর্ণিঝড়ে’ রূপ নিয়েছে। আগামী তিন ঘণ্টার মধ্যে ঝড়টি বাপাতলা এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলে পুরোপুরি আছড়ে পড়বে এবং এই আঘাত হানার প্রক্রিয়া পরবর্তী তিন ঘণ্টা ধরে চলবে।

এদিকে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব অন্ধ্রপ্রদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যেও ছড়িয়ে পড়েছে। ঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় তীব্র দমকা হাওয়াসহ ভারী বৃষ্টি শুরু হয়েছে। রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার বিখ্যাত দিঘা সমুদ্রসৈকতে বঙ্গোপসাগর ভয়ংকর উত্তাল রূপ ধারণ করেছে এবং সৈকতজুড়ে প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়া বইছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

পদুচেরি উপকূলে অর্ণবের আঘাত, পূর্ব ভারতে ভারী বৃষ্টি

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের পদুচেরির ইয়ানাম উপকূল দিয়ে স্থলভাগে আছড়ে পড়তে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। গতি বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই বুধবার ভোররাত থেকে এটি উপকূল অতিক্রম করা শুরু করে। ঘূর্ণিঝড়টির অগ্রভাগের প্রভাবে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে তুমুল বৃষ্টি ও তীব্র দমকা হাওয়া শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি তার নির্ধারিত সময়ের চেয়ে দ্রুত গতিতে এগোচ্ছে। ফলে বুধবার ভোররাত ২টা থেকে ৪টার মধ্যেই এটি স্থলভাগে আঘাত হানতে শুরু করে। ঝড়টি অন্ধ্রপ্রদেশের বাপাতলা এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলীয় এলাকা অতিক্রম করবে। ভোর ৪টার পরও উপকূলজুড়ে তুমুল বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আঘাত হানার আগেই বড় ধরনের প্রস্তুতি নেয় অন্ধ্রপ্রদেশ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেন, দুর্যোগ মোকাবিলার জন্য রাজ্যে ২ হাজার ১৯৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বিশেষ সতর্কতার অংশ হিসেবে ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ এলাকার ২ হাজার ৩৬০ জন অন্তঃসত্ত্বা নারীকে নিরাপদে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তরের সর্বশেষ বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, ‘অর্ণব’ এখন একটি ‘অতি তীব্র ঘূর্ণিঝড়ে’ রূপ নিয়েছে। আগামী তিন ঘণ্টার মধ্যে ঝড়টি বাপাতলা এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলে পুরোপুরি আছড়ে পড়বে এবং এই আঘাত হানার প্রক্রিয়া পরবর্তী তিন ঘণ্টা ধরে চলবে।

এদিকে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব অন্ধ্রপ্রদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যেও ছড়িয়ে পড়েছে। ঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় তীব্র দমকা হাওয়াসহ ভারী বৃষ্টি শুরু হয়েছে। রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার বিখ্যাত দিঘা সমুদ্রসৈকতে বঙ্গোপসাগর ভয়ংকর উত্তাল রূপ ধারণ করেছে এবং সৈকতজুড়ে প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়া বইছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x