বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০২ পিএম

সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত
হুতিদের একটি ক্ষেপণাস্ত্রফাইল ছবি: রয়টার্স

সৌদি আরবের দুটি অঞ্চল লক্ষ্য করে হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করে সেগুলো ধ্বংস করার দাবি করেছে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট। সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতিদের লড়াই আরও তীব্র হওয়ার মধ্যে আজ মঙ্গলবার দেশটির সৌদি নেতৃত্বাধীন জোট এ খবর দিয়েছে। জোটটি জানিয়েছে, হুতিরা সৌদি আরবের ইস্টার্ন প্রভিন্সের দিকে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দেশটির দক্ষিণাঞ্চলের দিকে চারটি ড্রোন ছুড়েছে।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, আমাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের সৌদি আরবের ইস্টার্ন প্রভিন্সের দিকে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করেছে। সৌদি সিভিল ডিফেন্স দেশটির পূর্বাঞ্চল ও খারজ গভর্নরেটে সম্ভাব্য শত্রুতামূলক হামলার আশঙ্কায় আগাম সতর্কতা জারি করেছে। পরে তারা জানায়, দুই এলাকাতেই বিপদ কেটে গেছে।

গত মাসে হুতিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কৌশলগত এলাকাগুলো দখল করে বাব আল-মানদেব প্রণালির দিকে অগ্রসর হওয়ার পর সৌদি আরব হুতিদের বিরুদ্ধে হামলা জোরদার করেছে। বাব আল–মানদেব প্রণালির ভেতর একটি গুরুত্বপূর্ণ দ্বীপ দখল করার পর প্রণালিটির নিয়ন্ত্রণ অনেকাংশে হুতিদের হাতে চলে যায়। উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোর তেল রপ্তানির জন্য এই প্রণালিটি একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক নৌপথ।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। ওই যুদ্ধবিরতির ফলে সৌদি নেতৃত্বাধীন জোট এবং রাজধানী সানার নিয়ন্ত্রণকারী হুতিদের মধ্যে লড়াই অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল। সম্প্রতি যুদ্ধবিরতি ভেঙে দুপক্ষ নতুন করে লড়াই শুরু করেছে এবং সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের দুটি অঞ্চল লক্ষ্য করে হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করে সেগুলো ধ্বংস করার দাবি করেছে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট। সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতিদের লড়াই আরও তীব্র হওয়ার মধ্যে আজ মঙ্গলবার দেশটির সৌদি নেতৃত্বাধীন জোট এ খবর দিয়েছে। জোটটি জানিয়েছে, হুতিরা সৌদি আরবের ইস্টার্ন প্রভিন্সের দিকে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দেশটির দক্ষিণাঞ্চলের দিকে চারটি ড্রোন ছুড়েছে।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, আমাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের সৌদি আরবের ইস্টার্ন প্রভিন্সের দিকে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করেছে। সৌদি সিভিল ডিফেন্স দেশটির পূর্বাঞ্চল ও খারজ গভর্নরেটে সম্ভাব্য শত্রুতামূলক হামলার আশঙ্কায় আগাম সতর্কতা জারি করেছে। পরে তারা জানায়, দুই এলাকাতেই বিপদ কেটে গেছে।

গত মাসে হুতিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কৌশলগত এলাকাগুলো দখল করে বাব আল-মানদেব প্রণালির দিকে অগ্রসর হওয়ার পর সৌদি আরব হুতিদের বিরুদ্ধে হামলা জোরদার করেছে। বাব আল–মানদেব প্রণালির ভেতর একটি গুরুত্বপূর্ণ দ্বীপ দখল করার পর প্রণালিটির নিয়ন্ত্রণ অনেকাংশে হুতিদের হাতে চলে যায়। উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোর তেল রপ্তানির জন্য এই প্রণালিটি একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক নৌপথ।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। ওই যুদ্ধবিরতির ফলে সৌদি নেতৃত্বাধীন জোট এবং রাজধানী সানার নিয়ন্ত্রণকারী হুতিদের মধ্যে লড়াই অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল। সম্প্রতি যুদ্ধবিরতি ভেঙে দুপক্ষ নতুন করে লড়াই শুরু করেছে এবং সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়েছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x