বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

বাংলাদেশে ঠেলে দেওয়া নারীকে খোঁজার নির্দেশ গুয়াহাটি হাইকোর্টের

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০২:০০ পিএম

বাংলাদেশে ঠেলে দেওয়া নারীকে খোঁজার নির্দেশ গুয়াহাটি হাইকোর্টের
বাংলাদেশ–ভারত সীমান্তফাইল ছবি

ভারত থেকে সম্প্রতি বাংলাদেশে ঠেলে দেওয়া এক নারীর অবস্থান শনাক্ত করতে দেশটির কেন্দ্রীয় ও আসাম সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন গুয়াহাটি হাইকোর্ট। অভিযোগ উঠেছে, নাগরিকত্ব প্রমাণের আইনি সুযোগ না দিয়েই গত জুনে সীমান্ত পার করে তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

আদালতের নথি অনুযায়ী, গত মে মাসে আসামের নগাঁওয়ের চার নম্বর ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে মমতাজ বেগম নামের ওই গৃহবধূকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তাঁর স্বামী আদালতে হেবিয়াস কর্পাস আবেদন জানালে স্পষ্ট হয় যে, ট্রাইব্যুনালের রায়ের কোনো অনুলিপি ওই নারী পাননি। ফলে উচ্চতর আদালতে যাওয়ার সুযোগ থেকেও তিনি বঞ্চিত হন।

জানা গেছে, নগাঁও থেকে গোয়ালপাড়ার মাটিয়া আটককেন্দ্রে নিয়ে যাওয়ার পর জুনের মাঝামাঝি সময়ে তাঁকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেওয়া হয় এবং তারা তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। ট্রাইব্যুনালের রায়ের সারসংক্ষেপ তৈরির তারিখ নিয়ে প্রশাসনিক তদন্ত শেষ হয়েছে এবং সেই প্রতিবেদন আদালতে জমা দেওয়ার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন।

গত বুধবার বিচারপতি কল্যাণ রাই সুরানা ও বিচারপতি প্রাঞ্জল দাসের ডিভিশন বেঞ্চ পররাষ্ট্র মন্ত্রণালয় ও রাজ্য প্রশাসনকে অবিলম্বে নিখোঁজ ওই নারীর বর্তমান অবস্থান খুঁজে বের করার নির্দেশ দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনজীবী আদালতকে জানিয়েছেন, তাঁর সন্ধানে ইতোমধ্যে অনুসন্ধান শুরু হয়েছে এবং আগামী নভেম্বরের শুনানিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের হলফনামার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।

এর আগে ২০১৯ সালেও মমতাজ বেগমকে বিদেশি নাগরিক ঘোষণা করেছিল ট্রাইব্যুনাল, যা পরবর্তীতে হাইকোর্ট খারিজ করে দিয়ে নতুন করে পর্যালোচনার নির্দেশ দিয়েছিলেন। নির্ধারিত দিনে ট্রাইব্যুনালে আইনজীবীর অনুপস্থিতিতে তাঁকে গ্রেপ্তার করে বহিষ্কার করা হয়েছিল, যা নিয়ে আদালত এবার কড়া অবস্থান প্রকাশ করলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশে ঠেলে দেওয়া নারীকে খোঁজার নির্দেশ গুয়াহাটি হাইকোর্টের

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

ভারত থেকে সম্প্রতি বাংলাদেশে ঠেলে দেওয়া এক নারীর অবস্থান শনাক্ত করতে দেশটির কেন্দ্রীয় ও আসাম সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন গুয়াহাটি হাইকোর্ট। অভিযোগ উঠেছে, নাগরিকত্ব প্রমাণের আইনি সুযোগ না দিয়েই গত জুনে সীমান্ত পার করে তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

আদালতের নথি অনুযায়ী, গত মে মাসে আসামের নগাঁওয়ের চার নম্বর ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে মমতাজ বেগম নামের ওই গৃহবধূকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তাঁর স্বামী আদালতে হেবিয়াস কর্পাস আবেদন জানালে স্পষ্ট হয় যে, ট্রাইব্যুনালের রায়ের কোনো অনুলিপি ওই নারী পাননি। ফলে উচ্চতর আদালতে যাওয়ার সুযোগ থেকেও তিনি বঞ্চিত হন।

জানা গেছে, নগাঁও থেকে গোয়ালপাড়ার মাটিয়া আটককেন্দ্রে নিয়ে যাওয়ার পর জুনের মাঝামাঝি সময়ে তাঁকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেওয়া হয় এবং তারা তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। ট্রাইব্যুনালের রায়ের সারসংক্ষেপ তৈরির তারিখ নিয়ে প্রশাসনিক তদন্ত শেষ হয়েছে এবং সেই প্রতিবেদন আদালতে জমা দেওয়ার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন।

গত বুধবার বিচারপতি কল্যাণ রাই সুরানা ও বিচারপতি প্রাঞ্জল দাসের ডিভিশন বেঞ্চ পররাষ্ট্র মন্ত্রণালয় ও রাজ্য প্রশাসনকে অবিলম্বে নিখোঁজ ওই নারীর বর্তমান অবস্থান খুঁজে বের করার নির্দেশ দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনজীবী আদালতকে জানিয়েছেন, তাঁর সন্ধানে ইতোমধ্যে অনুসন্ধান শুরু হয়েছে এবং আগামী নভেম্বরের শুনানিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের হলফনামার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।

এর আগে ২০১৯ সালেও মমতাজ বেগমকে বিদেশি নাগরিক ঘোষণা করেছিল ট্রাইব্যুনাল, যা পরবর্তীতে হাইকোর্ট খারিজ করে দিয়ে নতুন করে পর্যালোচনার নির্দেশ দিয়েছিলেন। নির্ধারিত দিনে ট্রাইব্যুনালে আইনজীবীর অনুপস্থিতিতে তাঁকে গ্রেপ্তার করে বহিষ্কার করা হয়েছিল, যা নিয়ে আদালত এবার কড়া অবস্থান প্রকাশ করলেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x