বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে সনাতন ধর্মানুসারীদের মধ্যে উদ্দীপনা

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০২:০০ এএম

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে সনাতন ধর্মানুসারীদের মধ্যে উদ্দীপনা

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করতে আগামীকাল চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ঐতিহ্যবাহী জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন ও প্রস্তুতি তদারককালে এ কথা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম।

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সনাতন সম্প্রদায়ের মানুষের মধ্যে বিশেষ উৎসাহ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী সন্ধ্যা সাড়ে ছয়টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সরাসরি জেএম সেন হলে যাবেন। সেখানে মন্দির পরিদর্শন, সনাতন সম্প্রদায়ের মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং আর্থিক সহায়তার চেক বিতরণ করবেন তিনি।

এবার দুর্গাপূজায় সরকারি সহায়তা বাড়ানো হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক জানান, সারা দেশে প্রায় দেড় হাজার নতুন পূজামণ্ডপ হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলাতেই প্রায় ৪০০টি নতুন সর্বজনীন পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে। উৎসবকে আরও আনন্দঘন করতে প্রশাসন ও পূজা উদ্‌যাপন কমিটি একসঙ্গে কাজ করছে।

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রায় সাড়ে ১২ হাজার আনসার সদস্য ও পাঁচ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে এবং প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে সনাতন ধর্মানুসারীদের মধ্যে উদ্দীপনা

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করতে আগামীকাল চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ঐতিহ্যবাহী জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন ও প্রস্তুতি তদারককালে এ কথা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম।

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সনাতন সম্প্রদায়ের মানুষের মধ্যে বিশেষ উৎসাহ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী সন্ধ্যা সাড়ে ছয়টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সরাসরি জেএম সেন হলে যাবেন। সেখানে মন্দির পরিদর্শন, সনাতন সম্প্রদায়ের মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং আর্থিক সহায়তার চেক বিতরণ করবেন তিনি।

এবার দুর্গাপূজায় সরকারি সহায়তা বাড়ানো হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক জানান, সারা দেশে প্রায় দেড় হাজার নতুন পূজামণ্ডপ হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলাতেই প্রায় ৪০০টি নতুন সর্বজনীন পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে। উৎসবকে আরও আনন্দঘন করতে প্রশাসন ও পূজা উদ্‌যাপন কমিটি একসঙ্গে কাজ করছে।

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রায় সাড়ে ১২ হাজার আনসার সদস্য ও পাঁচ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে এবং প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x