বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

আগামী জুনে সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপুর

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৫:০০ এএম

আগামী জুনে সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপুর
ক্রিশ্চিয়ান আমানপুরছবি: রয়টার্স

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান আন্তর্জাতিক উপস্থাপক ক্রিশ্চিয়ান আমানপুর। খ্যাতিমান এই সাংবাদিক আগামী জুনে সিএনএন ছাড়ছেন বলে সোমবার ঘোষণা দিয়েছেন। এক বিবৃতিতে ৬৮ বছর বয়সী আমানপুর বলেন, মাসের পর মাস ভেবেচিন্তে এবং বেশ কয়েকটি নির্ঘুম রাত কাটিয়ে আমি সিএনএন থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দুর্দান্ত এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার ৪৩ বছরের অংশীদারত্ব ছিল!

বিশ্বজুড়ে পরিচিত আমানপুর ২০০৯ সাল থেকে সিএনএন ইন্টারন্যাশনালে নিজের নামের একটি রাত্রিকালীন সাক্ষাৎকার অনুষ্ঠান পরিচালনা করে আসছিলেন। ২০২৫ সালের জানুয়ারি থেকে তিনি অনুষ্ঠানটি সপ্তাহে কয়েক দিনে নামিয়ে আনেন। আর ২০২৭ সালের জানুয়ারি থেকে এটি সপ্তাহে একদিন প্রচার করা হবে এবং মে মাসে এর সম্প্রচার পুরোপুরি শেষ হবে। তবে আগামী জুন মাস পর্যন্ত তিনি সিএনএনের হয়ে বিশ্বজুড়ে ভ্রমণ ও সংবাদ সংগ্রহ চালিয়ে যাবেন। অন্যদিকে আরেক মার্কিন সম্প্রচারমাধ্যম পিবিএসে আমানপুরের অনুষ্ঠান আমানপুর অ্যান্ড কোম্পানি চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে।

বিবৃতিতে আমানপুর জানান, তিনি সাবেক স্বামী জেমি রুবিনের সঙ্গে গ্লোবালের প্রযোজনায় তাঁর পডকাস্ট দ্য এক্স ফাইলস চালিয়ে যাবেন। আমানপুর বলেন, তিনি ভবিষ্যতে নতুন ও আকর্ষণীয় সব কাজের অপেক্ষায় আছেন। তিনি সব সময় সিএনএনের পাশে থাকবেন, যাতে এর স্বাধীন সাংবাদিকতার ইতিহাস অক্ষুণ্ন থাকে। আমানপুর বলেন, মনে রাখবেন: সব সময় নিরপেক্ষ না থেকে সত্যবাদী হোন।

সোমবার সকালে সহকর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় সিএনএনের চেয়ারম্যান মার্ক থম্পসন লিখেছেন, ক্রিশ্চিয়ান এই সিদ্ধান্তটি খুব ভেবেচিন্তে নিয়েছেন এবং তিনি ও আমি গত কয়েক মাস ধরে এটি নিয়ে আলোচনা করছিলাম। সিএনএনের অনেক সহকর্মীর মতোই আমিও তাঁর চলে যাওয়ার ঘটনায় অত্যন্ত দুঃখিত। তবে আমি এটি মেনে নিয়েছি যে ব্যক্তিগত ও পেশাগত উভয় দিক থেকেই তাঁর জন্য এটিই সঠিক সময়। থম্পসন আমানপুরকে বিশ্বের অন্যতম বিশ্বস্ত ও প্রিয় সাংবাদিক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, আগামী বছর বিদায় নেওয়ার আগে সংবাদমাধ্যমটি তাঁর বর্ণিল ক্যারিয়ার উদ্‌যাপনে বিশেষ আয়োজন করবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আগামী জুনে সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপুর

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান আন্তর্জাতিক উপস্থাপক ক্রিশ্চিয়ান আমানপুর। খ্যাতিমান এই সাংবাদিক আগামী জুনে সিএনএন ছাড়ছেন বলে সোমবার ঘোষণা দিয়েছেন। এক বিবৃতিতে ৬৮ বছর বয়সী আমানপুর বলেন, মাসের পর মাস ভেবেচিন্তে এবং বেশ কয়েকটি নির্ঘুম রাত কাটিয়ে আমি সিএনএন থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দুর্দান্ত এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার ৪৩ বছরের অংশীদারত্ব ছিল!

বিশ্বজুড়ে পরিচিত আমানপুর ২০০৯ সাল থেকে সিএনএন ইন্টারন্যাশনালে নিজের নামের একটি রাত্রিকালীন সাক্ষাৎকার অনুষ্ঠান পরিচালনা করে আসছিলেন। ২০২৫ সালের জানুয়ারি থেকে তিনি অনুষ্ঠানটি সপ্তাহে কয়েক দিনে নামিয়ে আনেন। আর ২০২৭ সালের জানুয়ারি থেকে এটি সপ্তাহে একদিন প্রচার করা হবে এবং মে মাসে এর সম্প্রচার পুরোপুরি শেষ হবে। তবে আগামী জুন মাস পর্যন্ত তিনি সিএনএনের হয়ে বিশ্বজুড়ে ভ্রমণ ও সংবাদ সংগ্রহ চালিয়ে যাবেন। অন্যদিকে আরেক মার্কিন সম্প্রচারমাধ্যম পিবিএসে আমানপুরের অনুষ্ঠান আমানপুর অ্যান্ড কোম্পানি চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে।

বিবৃতিতে আমানপুর জানান, তিনি সাবেক স্বামী জেমি রুবিনের সঙ্গে গ্লোবালের প্রযোজনায় তাঁর পডকাস্ট দ্য এক্স ফাইলস চালিয়ে যাবেন। আমানপুর বলেন, তিনি ভবিষ্যতে নতুন ও আকর্ষণীয় সব কাজের অপেক্ষায় আছেন। তিনি সব সময় সিএনএনের পাশে থাকবেন, যাতে এর স্বাধীন সাংবাদিকতার ইতিহাস অক্ষুণ্ন থাকে। আমানপুর বলেন, মনে রাখবেন: সব সময় নিরপেক্ষ না থেকে সত্যবাদী হোন।

সোমবার সকালে সহকর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় সিএনএনের চেয়ারম্যান মার্ক থম্পসন লিখেছেন, ক্রিশ্চিয়ান এই সিদ্ধান্তটি খুব ভেবেচিন্তে নিয়েছেন এবং তিনি ও আমি গত কয়েক মাস ধরে এটি নিয়ে আলোচনা করছিলাম। সিএনএনের অনেক সহকর্মীর মতোই আমিও তাঁর চলে যাওয়ার ঘটনায় অত্যন্ত দুঃখিত। তবে আমি এটি মেনে নিয়েছি যে ব্যক্তিগত ও পেশাগত উভয় দিক থেকেই তাঁর জন্য এটিই সঠিক সময়। থম্পসন আমানপুরকে বিশ্বের অন্যতম বিশ্বস্ত ও প্রিয় সাংবাদিক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, আগামী বছর বিদায় নেওয়ার আগে সংবাদমাধ্যমটি তাঁর বর্ণিল ক্যারিয়ার উদ্‌যাপনে বিশেষ আয়োজন করবে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x