বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

পশ্চিম তীরে গুলিতে দুই ইসরায়েলি সেনা নিহত

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম

পশ্চিম তীরে গুলিতে দুই ইসরায়েলি সেনা নিহত
পশ্চিম তীরের হেবরনে গুলিতে দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। সেখানে ইসরায়েলি এক পুলিশ সদস্য নির্দেশনা দিচ্ছেন। ফিলিস্তিন, ২৩ অক্টোবর ২০২৬।ছবি: এএফপি

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের হেবরনে বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি দুই সেনা নিহত হয়েছেন। নিহত দুই সেনা ইসরায়েলি সেনাবাহিনীর উদ্ধারকারী ব্রিগেডের সদস্য ছিলেন এবং তাঁদের গুলিতে দুই হামলাকারীও নিহত হন। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইসরায়েল জানায়, নিহত দুই সেনা হলেন স্টাফ সার্জেন্ট রন ইয়োনাতান রয়টম্যান ও সার্জেন্ট ইউভাল শাই স্ভিলেম। এ ঘটনায় একই ব্যাটালিয়নের আরও তিন সেনা সামান্য আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এই হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে অধিকৃত পশ্চিম তীরে বড় ধরনের সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এটা এমন বড় অভিযান হবে, যা আগে দেখা যায়নি এবং ১৯৬৭ সালের পর এমন অভিযান আর চালানো হয়নি। নেতানিয়াহু জানিয়েছেন, অভিযানের প্রথম ধাপে বাসিন্দাদের ঘরবাড়ি থেকে সরিয়ে দেওয়া হবে, এরপর বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করা হবে। আগামী মঙ্গলবার ইসরায়েলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

হামলার দায় স্বীকার না করলেও এর প্রশংসা করেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস এবং একে বীরত্বপূর্ণ অভিযান বলে উল্লেখ করেছে। একই সঙ্গে সংগঠনটি তাদের সমর্থকদের আরও হামলা চালানোর আহ্বান জানিয়েছে। এএফপির হেবরনভিত্তিক এক আলোকচিত্রী ফারশ আল-হাওয়া তল্লাশিচৌকিতে বন্দুকযুদ্ধ শুরু হতে দেখেন। সেখানে ইসরায়েলি সেনাদের সঙ্গে দুই ফিলিস্তিনি ব্যক্তির বন্দুকযুদ্ধ হয় এবং ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই হামলাকারী নিহত হন।

এদিকে নেতানিয়াহুর ঘোষণার আগেই পশ্চিম তীরে নতুন সামরিক অভিযান চালানোর আহ্বান জানিয়েছিলেন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ। তিনি বলেছিলেন, ঠিক গাজার মতো অভিযান চালাতে হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ভেঙে দিতে হবে। এছাড়া জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ভেঙে দেওয়ার ও নিরস্ত্র করার আহ্বান জানান। ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হাতে ১ হাজার ১১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং একই সময়ে অন্তত ৪৯ ইসরায়েলি নিহত হয়েছেন বলে জানা গেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

পশ্চিম তীরে গুলিতে দুই ইসরায়েলি সেনা নিহত

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের হেবরনে বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি দুই সেনা নিহত হয়েছেন। নিহত দুই সেনা ইসরায়েলি সেনাবাহিনীর উদ্ধারকারী ব্রিগেডের সদস্য ছিলেন এবং তাঁদের গুলিতে দুই হামলাকারীও নিহত হন। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইসরায়েল জানায়, নিহত দুই সেনা হলেন স্টাফ সার্জেন্ট রন ইয়োনাতান রয়টম্যান ও সার্জেন্ট ইউভাল শাই স্ভিলেম। এ ঘটনায় একই ব্যাটালিয়নের আরও তিন সেনা সামান্য আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এই হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে অধিকৃত পশ্চিম তীরে বড় ধরনের সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এটা এমন বড় অভিযান হবে, যা আগে দেখা যায়নি এবং ১৯৬৭ সালের পর এমন অভিযান আর চালানো হয়নি। নেতানিয়াহু জানিয়েছেন, অভিযানের প্রথম ধাপে বাসিন্দাদের ঘরবাড়ি থেকে সরিয়ে দেওয়া হবে, এরপর বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করা হবে। আগামী মঙ্গলবার ইসরায়েলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

হামলার দায় স্বীকার না করলেও এর প্রশংসা করেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস এবং একে বীরত্বপূর্ণ অভিযান বলে উল্লেখ করেছে। একই সঙ্গে সংগঠনটি তাদের সমর্থকদের আরও হামলা চালানোর আহ্বান জানিয়েছে। এএফপির হেবরনভিত্তিক এক আলোকচিত্রী ফারশ আল-হাওয়া তল্লাশিচৌকিতে বন্দুকযুদ্ধ শুরু হতে দেখেন। সেখানে ইসরায়েলি সেনাদের সঙ্গে দুই ফিলিস্তিনি ব্যক্তির বন্দুকযুদ্ধ হয় এবং ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই হামলাকারী নিহত হন।

এদিকে নেতানিয়াহুর ঘোষণার আগেই পশ্চিম তীরে নতুন সামরিক অভিযান চালানোর আহ্বান জানিয়েছিলেন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ। তিনি বলেছিলেন, ঠিক গাজার মতো অভিযান চালাতে হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ভেঙে দিতে হবে। এছাড়া জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ভেঙে দেওয়ার ও নিরস্ত্র করার আহ্বান জানান। ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হাতে ১ হাজার ১১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং একই সময়ে অন্তত ৪৯ ইসরায়েলি নিহত হয়েছেন বলে জানা গেছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x