বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

এসবিআইয়ে সাইবার হামলা: ফাঁস হলো গ্রাহকদের গোপন তথ্য

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১১:০০ পিএম

এসবিআইয়ে সাইবার হামলা: ফাঁস হলো গ্রাহকদের গোপন তথ্য
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) প্রধান কার্যালয়। মুম্বাই, ভারত, ১২ এপ্রিল ২০২৩ছবি: রয়টার্স

ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) গ্রাহকদের গোপন তথ্য নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছে ‘সিরিউসিম’ নামের একটি হ্যাকার গোষ্ঠী। গ্রাহকদের তথ্য ফাঁসের কথা স্বীকারও করেছে ভারতের রাষ্ট্রায়ত্ত এই ব্যাংক। হ্যাকাররা যেসব তথ্যের নিয়ন্ত্রণ নিয়েছে, তার মধ্যে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য, ঋণের আবেদন, অ্যাকাউন্ট খোলার নথিপত্র প্রভৃতি রয়েছে।

স্টেট ব্যাংক অব ইন্ডিয়া জানিয়েছে, যেসব গ্রাহক এই তথ্য চুরির শিকার হয়েছেন, তাঁদের প্রত্যেককে ই–মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে এক বিবৃতিতে এসবিআই বলেছে, আমরা আবারও নিশ্চিত করছি যে আপনাদের অ্যাকাউন্ট এবং তহবিল আমাদের কাছে সম্পূর্ণ সুরক্ষিত আছে। গ্রাহকের সংখ্যার হিসাবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ভারতের প্রধান এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম ব্যাংক।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাইবার নিরাপত্তা মনিটরিং করে, এমন কোনো সংস্থা বা ব্যক্তি ‘সাইবারপালস৫৬’ নামে একটি হ্যান্ডল থেকে প্রাথমিকভাবে জানায় যে একটি বড় হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ঋণদাতা এই ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৩ লাখ ৮০ হাজার তথ্য বিভিন্নভাবে বাইরে বেরিয়েছে বলে মনে করা হচ্ছে। এই খবরের সত্যতা এখন পর্যন্ত আংশিকভাবে স্বীকার করেছে এসবিআই।

ভারতের দেড় শ কোটি মানুষের এক–তৃতীয়াংশের এসবিআইতে অ্যাকাউন্ট রয়েছে। গ্রাহকের সংখ্যার হিসাবে ভারতের স্টেট ব্যাংক বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে। স্টেট ব্যাংকের এই বিপুল গ্রাহক সংখ্যার কারণ, ভারতে মানুষ এখনো এসবিআইকে সবচেয়ে নিরাপদ বলে মনে করেন। ফলে এই ব্যাংক বড় ধরনের সাইবার আক্রমণের মুখে পড়লে ভারতের অর্থনীতি বিপদের সম্মুখীন হবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

এসবিআইয়ে সাইবার হামলা: ফাঁস হলো গ্রাহকদের গোপন তথ্য

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) গ্রাহকদের গোপন তথ্য নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছে ‘সিরিউসিম’ নামের একটি হ্যাকার গোষ্ঠী। গ্রাহকদের তথ্য ফাঁসের কথা স্বীকারও করেছে ভারতের রাষ্ট্রায়ত্ত এই ব্যাংক। হ্যাকাররা যেসব তথ্যের নিয়ন্ত্রণ নিয়েছে, তার মধ্যে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য, ঋণের আবেদন, অ্যাকাউন্ট খোলার নথিপত্র প্রভৃতি রয়েছে।

স্টেট ব্যাংক অব ইন্ডিয়া জানিয়েছে, যেসব গ্রাহক এই তথ্য চুরির শিকার হয়েছেন, তাঁদের প্রত্যেককে ই–মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে এক বিবৃতিতে এসবিআই বলেছে, আমরা আবারও নিশ্চিত করছি যে আপনাদের অ্যাকাউন্ট এবং তহবিল আমাদের কাছে সম্পূর্ণ সুরক্ষিত আছে। গ্রাহকের সংখ্যার হিসাবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ভারতের প্রধান এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম ব্যাংক।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাইবার নিরাপত্তা মনিটরিং করে, এমন কোনো সংস্থা বা ব্যক্তি ‘সাইবারপালস৫৬’ নামে একটি হ্যান্ডল থেকে প্রাথমিকভাবে জানায় যে একটি বড় হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ঋণদাতা এই ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৩ লাখ ৮০ হাজার তথ্য বিভিন্নভাবে বাইরে বেরিয়েছে বলে মনে করা হচ্ছে। এই খবরের সত্যতা এখন পর্যন্ত আংশিকভাবে স্বীকার করেছে এসবিআই।

ভারতের দেড় শ কোটি মানুষের এক–তৃতীয়াংশের এসবিআইতে অ্যাকাউন্ট রয়েছে। গ্রাহকের সংখ্যার হিসাবে ভারতের স্টেট ব্যাংক বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে। স্টেট ব্যাংকের এই বিপুল গ্রাহক সংখ্যার কারণ, ভারতে মানুষ এখনো এসবিআইকে সবচেয়ে নিরাপদ বলে মনে করেন। ফলে এই ব্যাংক বড় ধরনের সাইবার আক্রমণের মুখে পড়লে ভারতের অর্থনীতি বিপদের সম্মুখীন হবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x