বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাসংকটে লাখো মানুষের বিক্ষোভ

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:০০ এএম

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাসংকটে লাখো মানুষের বিক্ষোভ
জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের সময় পুলিশের সামনে হাঁটু গেড়ে বসেন মুখোশ পরা এক আন্দোলনকারী। শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসছবি রয়টার্স

এভাবে হাল ছেড়ে দেওয়া যায় না, আমাদের রাজপথে ফিরতেই হতো বলে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে জানান এমিলি গ্রঁদ্রি নামের এক ফরাসি মা। গত সপ্তাহে বিক্ষোভে যোগ দিয়ে কাঁদানে গ্যাসের মুখে পড়ার পরও সন্তানকে আগলে রাখতে শনিবার আবারও মিছিলে অংশ নেন তিনি। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থার সংকটের প্রতিবাদে এ দিন ফ্রান্সজুড়ে রাজপথে নামেন লাখো মানুষ।

এমিলির ১৫ বছর বয়সী ছেলে অ্যারন জানায় যে তাদের স্কুল ভবন জরাজীর্ণ এবং শিক্ষকেরও তীব্র সংকট চলছে অথচ সরকার এসব বিষয়ে সম্পূর্ণ উদাসীন। মিছিলে পুলিশের বাধা দেওয়াকে সে নিছক ক্ষমতার অপব্যবহার বলে উল্লেখ করে। ২২ বছর বয়সী শিক্ষার্থী ক্লারা লেব্বাদি রয়টার্সকে বলেন যে মানুষ ভাঙচুর হওয়া দোকানের জন্য কান্নাকাটি করলেও সারা বছর ধরে যারা আরও গরিব হচ্ছে, তাদের জন্য কারও মায়া নেই।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে দেশজুড়ে চার লাখ ১০ হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেন এবং ইউনিয়নগুলোর দাবি এই সংখ্যা প্রায় আট লাখ। বিক্ষোভের কারণে ল্যুভর জাদুঘর বন্ধ থাকায় দর্শনার্থীরা বিশ্বখ্যাত চিত্রকর্ম মোনালিসা দেখার সুযোগ পাননি এবং বন্ধ রাখা হয় মুসে দর্সে ও প্যারিস অপেরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করা হয় এবং শনিবার রাতে প্যারিস ও মার্সেই শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাসংকটে লাখো মানুষের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

এভাবে হাল ছেড়ে দেওয়া যায় না, আমাদের রাজপথে ফিরতেই হতো বলে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে জানান এমিলি গ্রঁদ্রি নামের এক ফরাসি মা। গত সপ্তাহে বিক্ষোভে যোগ দিয়ে কাঁদানে গ্যাসের মুখে পড়ার পরও সন্তানকে আগলে রাখতে শনিবার আবারও মিছিলে অংশ নেন তিনি। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থার সংকটের প্রতিবাদে এ দিন ফ্রান্সজুড়ে রাজপথে নামেন লাখো মানুষ।

এমিলির ১৫ বছর বয়সী ছেলে অ্যারন জানায় যে তাদের স্কুল ভবন জরাজীর্ণ এবং শিক্ষকেরও তীব্র সংকট চলছে অথচ সরকার এসব বিষয়ে সম্পূর্ণ উদাসীন। মিছিলে পুলিশের বাধা দেওয়াকে সে নিছক ক্ষমতার অপব্যবহার বলে উল্লেখ করে। ২২ বছর বয়সী শিক্ষার্থী ক্লারা লেব্বাদি রয়টার্সকে বলেন যে মানুষ ভাঙচুর হওয়া দোকানের জন্য কান্নাকাটি করলেও সারা বছর ধরে যারা আরও গরিব হচ্ছে, তাদের জন্য কারও মায়া নেই।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে দেশজুড়ে চার লাখ ১০ হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেন এবং ইউনিয়নগুলোর দাবি এই সংখ্যা প্রায় আট লাখ। বিক্ষোভের কারণে ল্যুভর জাদুঘর বন্ধ থাকায় দর্শনার্থীরা বিশ্বখ্যাত চিত্রকর্ম মোনালিসা দেখার সুযোগ পাননি এবং বন্ধ রাখা হয় মুসে দর্সে ও প্যারিস অপেরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করা হয় এবং শনিবার রাতে প্যারিস ও মার্সেই শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x