বাংলাদেশ    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে জাপানি প্রস্তাব

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম

চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে জাপানি প্রস্তাব
চসিক ভবনে জাপানের জেএফই ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিনিধিদলের সঙ্গে প্রশাসক ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রামে প্রতিদিন প্রায় এক হাজার টন বর্জ্য প্রক্রিয়াজাত করে ১২ থেকে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব দিয়েছে জাপানের প্রকৌশল প্রতিষ্ঠান জেএফই ইঞ্জিনিয়ারিং। জাপান-বাংলাদেশ যৌথ সরকারি-বেসরকারি অংশীদারত্ব প্ল্যাটফর্মের আওতায় এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের পাশাপাশি পরিবেশ দূষণ কমানো ও বিদ্যুৎ উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বর্জ্যকে সম্পদ হিসেবে বিবেচনা করে তা থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছেন।

রোববার নগর ভবনে জাপানের জেএফই ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রশাসক এই কথা বলেন। সম্ভাব্যতা সমীক্ষা অনুযায়ী প্রতিদিন প্রায় এক হাজার টন বর্জ্য প্রক্রিয়াজাত করে এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব বলে প্রতিনিধিদল জানায়।

জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের সহায়তায় ২০২৫-২৬ অর্থবছরে এই সম্ভাব্যতা যাচাই করা হয় এবং গত জুলাইয়ে অষ্টম পিপিপি প্ল্যাটফর্‌ম সভায় প্রস্তাবটি উপস্থাপন করা হয়। সাক্ষাতে জাপানি প্রতিনিধিদলের পাশাপাশি চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে জাপানি প্রস্তাব

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রামে প্রতিদিন প্রায় এক হাজার টন বর্জ্য প্রক্রিয়াজাত করে ১২ থেকে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব দিয়েছে জাপানের প্রকৌশল প্রতিষ্ঠান জেএফই ইঞ্জিনিয়ারিং। জাপান-বাংলাদেশ যৌথ সরকারি-বেসরকারি অংশীদারত্ব প্ল্যাটফর্মের আওতায় এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের পাশাপাশি পরিবেশ দূষণ কমানো ও বিদ্যুৎ উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বর্জ্যকে সম্পদ হিসেবে বিবেচনা করে তা থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছেন।

রোববার নগর ভবনে জাপানের জেএফই ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রশাসক এই কথা বলেন। সম্ভাব্যতা সমীক্ষা অনুযায়ী প্রতিদিন প্রায় এক হাজার টন বর্জ্য প্রক্রিয়াজাত করে এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব বলে প্রতিনিধিদল জানায়।

জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের সহায়তায় ২০২৫-২৬ অর্থবছরে এই সম্ভাব্যতা যাচাই করা হয় এবং গত জুলাইয়ে অষ্টম পিপিপি প্ল্যাটফর্‌ম সভায় প্রস্তাবটি উপস্থাপন করা হয়। সাক্ষাতে জাপানি প্রতিনিধিদলের পাশাপাশি চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x