বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ইসরায়েলি অভিযানে হেবরন এখন ভুতুড়ে শহর

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০০ এএম

ইসরায়েলি অভিযানে হেবরন এখন ভুতুড়ে শহর
পশ্চিম তীরের অবরুদ্ধ হেবরন শহরে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে দুই সেনা। ফিলিস্তিন, ২৫ অক্টোবর ২০২৬ছবি: এএফপি

ফিলিস্তিনের পশ্চিম তীরের অবরুদ্ধ হেবরন শহরে বড় ধরনের অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। শহরের কিছু অংশ এখন পুরোপুরি ইসরায়েলি বাহিনীর দখলে রয়েছে। গত শুক্রবার বন্দুকধারীর গুলিতে দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর হেবরনে এই অভিযান শুরু হয়। ওই দিন দুই সেনার পাশাপাশি সন্দেহভাজন হামলাকারী দুই ফিলিস্তিনিও নিহত হন।

স্বাধীন সাংবাদিক জ্যাসপার নাথানিয়েল আল-জাজিরাকে জানিয়েছেন যে হেবরন এখন ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। কারণ হিসেবে তিনি জানান, সব বাসিন্দাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। হামলায় সন্দেহভাজন হামলাকারী নিহত দুই ফিলিস্তিনি যে পাড়ায় থাকতেন, সেনাবাহিনী সেই পুরো পাড়া তছনছ করে দিয়েছে। পরিবারগুলোকে তাড়িয়ে দেওয়ার পর তাদের বাড়িতে এক্স চিহ্ন এঁকে দেওয়া হয়েছে।

আল-জাজিরার সাংবাদিক নূর ওদেহ বলেছেন, হেবরনে সামরিক অভিযানের সঙ্গে রাজনীতি গভীরভাবে জড়িয়ে আছে। ইসরায়েলের কট্টরপন্থী নেতা ইতামার বেন-গভির হেবরন শহরেই অবৈধভাবে বসবাস করেন। সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা হওয়ার পর তাঁরা প্রতিশোধ নিতে এবং নিজেদের সমর্থকগোষ্ঠীর মধ্যে অবস্থান আরও মজবুত করতে চেয়েছিলেন।

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ বলেছেন, অবিলম্বে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ তিনি নিজেই দিয়েছেন। ধর্মীয় ও ঐতিহাসিক দিক থেকে ফিলিস্তিনি ও ইহুদি উভয়ের কাছেই হেবরন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে হেবরন শহরের ভেতরে বসতি স্থাপনকারীরা আছেন এবং সেনারাও বিভিন্ন পাড়ার নিয়ন্ত্রণ নিচ্ছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ইসরায়েলি অভিযানে হেবরন এখন ভুতুড়ে শহর

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

ফিলিস্তিনের পশ্চিম তীরের অবরুদ্ধ হেবরন শহরে বড় ধরনের অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। শহরের কিছু অংশ এখন পুরোপুরি ইসরায়েলি বাহিনীর দখলে রয়েছে। গত শুক্রবার বন্দুকধারীর গুলিতে দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর হেবরনে এই অভিযান শুরু হয়। ওই দিন দুই সেনার পাশাপাশি সন্দেহভাজন হামলাকারী দুই ফিলিস্তিনিও নিহত হন।

স্বাধীন সাংবাদিক জ্যাসপার নাথানিয়েল আল-জাজিরাকে জানিয়েছেন যে হেবরন এখন ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। কারণ হিসেবে তিনি জানান, সব বাসিন্দাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। হামলায় সন্দেহভাজন হামলাকারী নিহত দুই ফিলিস্তিনি যে পাড়ায় থাকতেন, সেনাবাহিনী সেই পুরো পাড়া তছনছ করে দিয়েছে। পরিবারগুলোকে তাড়িয়ে দেওয়ার পর তাদের বাড়িতে এক্স চিহ্ন এঁকে দেওয়া হয়েছে।

আল-জাজিরার সাংবাদিক নূর ওদেহ বলেছেন, হেবরনে সামরিক অভিযানের সঙ্গে রাজনীতি গভীরভাবে জড়িয়ে আছে। ইসরায়েলের কট্টরপন্থী নেতা ইতামার বেন-গভির হেবরন শহরেই অবৈধভাবে বসবাস করেন। সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা হওয়ার পর তাঁরা প্রতিশোধ নিতে এবং নিজেদের সমর্থকগোষ্ঠীর মধ্যে অবস্থান আরও মজবুত করতে চেয়েছিলেন।

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ বলেছেন, অবিলম্বে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ তিনি নিজেই দিয়েছেন। ধর্মীয় ও ঐতিহাসিক দিক থেকে ফিলিস্তিনি ও ইহুদি উভয়ের কাছেই হেবরন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে হেবরন শহরের ভেতরে বসতি স্থাপনকারীরা আছেন এবং সেনারাও বিভিন্ন পাড়ার নিয়ন্ত্রণ নিচ্ছেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন
ইসরায়েলি অভিযানে হেবরন এখন ভুতুড়ে শহর
0:00 / 0:00
1x