বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হচ্ছেন এলিজা জামান

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হচ্ছেন এলিজা জামান
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে গতকাল সোমবার মনোনয়নপত্র জমা দেন এলিজা জামানছবি: প্রথম আলো

ত্রয়োদশ জাতীয় সংসদের একটি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির একক প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব ও এই উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান মনোনয়নপত্র বাছাই শেষে তা বৈধ ঘোষণা করেন। এলিজা একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১ নভেম্বর। এই সময় শেষে তাঁকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে ইসি।

গত ১ অক্টোবর ফেরদৌস আহমেদ মিষ্টির পদত্যাগে আসনটি শূন্য হয়। তিনি বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন। জাতীয় সংসদের মোট আসন ৩৫০টি। এর মধ্যে ৩০০ আসনের সদস্য নির্বাচিত হন নির্বাচনী এলাকার ভোটারদের সরাসরি ভোটে। আর ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। জাতীয় নির্বাচনে কোনো দল বা জোটের প্রাপ্ত আসনের অনুপাতে এই ৫০ আসন দল বা জোটগুলোর মধ্যে বণ্টন করা হয়। এই বণ্টনপদ্ধতি আইনে সুনির্দিষ্ট করে দেওয়া আছে।

চলতি ত্রয়োদশ সংসদে বিএনপি ৩৬টি নারী আসন পায়। এর একটিতে মনোনীত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন ফেরদৌসী। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসীর নাম আসে। পরে দলীয় প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ১ অক্টোবর তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। এলিজা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হচ্ছেন এলিজা জামান

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের একটি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির একক প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব ও এই উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান মনোনয়নপত্র বাছাই শেষে তা বৈধ ঘোষণা করেন। এলিজা একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১ নভেম্বর। এই সময় শেষে তাঁকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে ইসি।

গত ১ অক্টোবর ফেরদৌস আহমেদ মিষ্টির পদত্যাগে আসনটি শূন্য হয়। তিনি বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন। জাতীয় সংসদের মোট আসন ৩৫০টি। এর মধ্যে ৩০০ আসনের সদস্য নির্বাচিত হন নির্বাচনী এলাকার ভোটারদের সরাসরি ভোটে। আর ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। জাতীয় নির্বাচনে কোনো দল বা জোটের প্রাপ্ত আসনের অনুপাতে এই ৫০ আসন দল বা জোটগুলোর মধ্যে বণ্টন করা হয়। এই বণ্টনপদ্ধতি আইনে সুনির্দিষ্ট করে দেওয়া আছে।

চলতি ত্রয়োদশ সংসদে বিএনপি ৩৬টি নারী আসন পায়। এর একটিতে মনোনীত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন ফেরদৌসী। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসীর নাম আসে। পরে দলীয় প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ১ অক্টোবর তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। এলিজা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x