বাংলাদেশ    সোমবার, ০২ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ঢাবি এমপিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০২:০১ এএম

ঢাবি এমপিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
সভাপতি মেহেদী হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া, ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধীন মাস্টার অব প্রফেশনাল অ্যাকাউন্টিং (এমপিএ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ এবং ২০২৭-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনের ৯ম তলায় অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত প্রথম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই কমিটি ঘোষণা করা হয়। এই নতুন গতিশীল টিম অ্যাসোসিয়েশনকে নেতৃত্ব দেবে এবং হিসাববিজ্ঞান পেশাজীবীদের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলবে।

নবগঠিত ২১ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন এইচ. এম. নুরুজ্জামান মিয়া। এছাড়া সহ-সভাপতি পদে মোঃ জাকির হোসেন এফসিএস ও মীর জাহাঙ্গীর আলম সরকার এবং কোষাধ্যক্ষ হিসেবে মোহাম্মদ মোসলেহ উদ্দিন খন্দকার নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সাংগঠনিক সম্পাদক অনুপ কুমার রায়, প্রকল্প সম্পাদক সাবরিনা ইসলাম পপি এবং সদস্যপদ উন্নয়ন সম্পাদক আব্দুল আহাদ পাঠান, এফআইপিএ, এফএফএ। এছাড়া কল্যাণ সম্পাদক হিসেবে মোঃ মনোয়ার হোসেন, আইসিটি সম্পাদক পল্লব কুমার মহালানবিশ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রনি হালদার এবং সাংস্কৃতিক সম্পাদক অমিত কুমার মল্লিক নির্বাচিত হয়েছেন।

প্রথম কার্যনির্বাহী কমিটি গঠনের দায়িত্বে নিয়োজিত তিন সদস্যের নির্বাচন কমিশনের নেতৃত্বে ছিলেন এমপিএ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. ধীমান কুমার চৌধুরী। কমিশনের অন্য সম্মানিত সদস্যরা হলেন অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার, এফসিএমএ এবং অধ্যাপক আমিরুস সালাত।

কমিটি সকল এমপিএ গ্র্যাজুয়েটদের অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হতে, নিজেদের যোগাযোগের তথ্য আপডেট করতে এবং আগামী দিনের কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। নবগঠিত এই কমিটির মূল লক্ষ্য হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং করপোরেট নেতৃত্বের মধ্যে সমন্বয় সাধন করা এবং গ্র্যাজুয়েটদের ক্যারিয়ার উন্নয়নে কাজ করা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আজ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধুপুর নিউজ ২৪

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ঢাবি এমপিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধীন মাস্টার অব প্রফেশনাল অ্যাকাউন্টিং (এমপিএ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ এবং ২০২৭-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনের ৯ম তলায় অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত প্রথম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই কমিটি ঘোষণা করা হয়। এই নতুন গতিশীল টিম অ্যাসোসিয়েশনকে নেতৃত্ব দেবে এবং হিসাববিজ্ঞান পেশাজীবীদের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলবে।

নবগঠিত ২১ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন এইচ. এম. নুরুজ্জামান মিয়া। এছাড়া সহ-সভাপতি পদে মোঃ জাকির হোসেন এফসিএস ও মীর জাহাঙ্গীর আলম সরকার এবং কোষাধ্যক্ষ হিসেবে মোহাম্মদ মোসলেহ উদ্দিন খন্দকার নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সাংগঠনিক সম্পাদক অনুপ কুমার রায়, প্রকল্প সম্পাদক সাবরিনা ইসলাম পপি এবং সদস্যপদ উন্নয়ন সম্পাদক আব্দুল আহাদ পাঠান, এফআইপিএ, এফএফএ। এছাড়া কল্যাণ সম্পাদক হিসেবে মোঃ মনোয়ার হোসেন, আইসিটি সম্পাদক পল্লব কুমার মহালানবিশ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রনি হালদার এবং সাংস্কৃতিক সম্পাদক অমিত কুমার মল্লিক নির্বাচিত হয়েছেন।

প্রথম কার্যনির্বাহী কমিটি গঠনের দায়িত্বে নিয়োজিত তিন সদস্যের নির্বাচন কমিশনের নেতৃত্বে ছিলেন এমপিএ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. ধীমান কুমার চৌধুরী। কমিশনের অন্য সম্মানিত সদস্যরা হলেন অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার, এফসিএমএ এবং অধ্যাপক আমিরুস সালাত।

কমিটি সকল এমপিএ গ্র্যাজুয়েটদের অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হতে, নিজেদের যোগাযোগের তথ্য আপডেট করতে এবং আগামী দিনের কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। নবগঠিত এই কমিটির মূল লক্ষ্য হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং করপোরেট নেতৃত্বের মধ্যে সমন্বয় সাধন করা এবং গ্র্যাজুয়েটদের ক্যারিয়ার উন্নয়নে কাজ করা।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x