বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

প্রধানমন্ত্রী ও তিন বাহিনী প্রধানের উপস্থিতিতে র‍্যাংক ব্যাজ পরলেন নতুন পিএসও

মধুপুর নিউজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম

প্রধানমন্ত্রী ও তিন বাহিনী প্রধানের উপস্থিতিতে র‍্যাংক ব্যাজ পরলেন নতুন পিএসও
ছবিঃ সংগ্রহীত

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে তাকে লেফটেন্যান্ট জেনারেল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে লেফটেন্যান্ট জেনারেল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। র‍্যাংক ব্যাজ পরানো শেষে নতুন পিএসও-কে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী ও তিন বাহিনীর প্রধানগণ।

লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ১৯৯১ সালের ২১ জুন বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইনফ্যান্ট্রিতে কমিশন লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পদে দায়িত্ব পালন করেছেন। পিএসও হওয়ার আগে তিনি উল্লেখযোগ্য যেসব পদে দায়িত্ব পালন করেছেন: ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) সেনাবাহিনীর সামরিক সচিব (Military Secretary) মহাপরিচালক, প্রতিরক্ষা ক্রয় মহা-পরিদপ্তর (DGDP)

এসব গুরুত্বপূর্ণ পদে তার অভিজ্ঞতা ও নিষ্ঠা সেনাবাহিনীতে তাকে একজন দক্ষ অফিসার হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী ও তিন বাহিনী প্রধানের উপস্থিতিতে র‍্যাংক ব্যাজ পরলেন নতুন পিএসও

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে তাকে লেফটেন্যান্ট জেনারেল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে লেফটেন্যান্ট জেনারেল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। র‍্যাংক ব্যাজ পরানো শেষে নতুন পিএসও-কে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী ও তিন বাহিনীর প্রধানগণ।

লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ১৯৯১ সালের ২১ জুন বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইনফ্যান্ট্রিতে কমিশন লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পদে দায়িত্ব পালন করেছেন। পিএসও হওয়ার আগে তিনি উল্লেখযোগ্য যেসব পদে দায়িত্ব পালন করেছেন: ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) সেনাবাহিনীর সামরিক সচিব (Military Secretary) মহাপরিচালক, প্রতিরক্ষা ক্রয় মহা-পরিদপ্তর (DGDP)

এসব গুরুত্বপূর্ণ পদে তার অভিজ্ঞতা ও নিষ্ঠা সেনাবাহিনীতে তাকে একজন দক্ষ অফিসার হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x