বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক ঘিরে ইসলামাবাদে জোরদার প্রস্তুতি

মধুপুর নিউজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পিএম

যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক ঘিরে ইসলামাবাদে জোরদার প্রস্তুতি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার বৈঠক সামনে রেখে পাকিস্তানে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির দুটি নিরাপত্তা সূত্র। সূত্রগুলো জানিয়েছে, আগামী শুক্রবারের আগেই এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

পরিচয় গোপন রাখার শর্তে তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে জানায়, কয়েকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিতের ভিত্তিতে তারা এমন ধারণা করছে। এর মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দুটি ‘সি-১৭ গ্লোবমাস্টার’ কার্গো বিমানের অবতরণ।

পাশাপাশি বিমানবন্দর থেকে ইসলামাবাদের কূটনৈতিক ও গুরুত্বপূর্ণ এলাকা ‘রেড জোন’ পর্যন্ত সড়কগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যা কঠোর নিরাপত্তা ব্যবস্থার ইঙ্গিত দেয়। এছাড়া ইসলামাবাদের সেরেনা ও ম্যারিয়ট হোটেল থেকেও অতিথিদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং আগামী শুক্রবার পর্যন্ত নতুন বুকিং নেওয়া বন্ধ রাখা হয়েছে বলেও সূত্রগুলো জানায়।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল ইসলামাবাদের সেরেনা হোটেলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ২১ ঘণ্টা ধরে চলা ওই উচ্চপর্যায়ের আলোচনায় কোনো সমঝোতা হয়নি। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা বাড়লেও পাকিস্তানসহ অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলো আবারও আলোচনার পরিবেশ তৈরি করতে সক্রিয় রয়েছে।

সূত্র: আল-জাজিরা

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক ঘিরে ইসলামাবাদে জোরদার প্রস্তুতি

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার বৈঠক সামনে রেখে পাকিস্তানে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির দুটি নিরাপত্তা সূত্র। সূত্রগুলো জানিয়েছে, আগামী শুক্রবারের আগেই এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

পরিচয় গোপন রাখার শর্তে তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে জানায়, কয়েকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিতের ভিত্তিতে তারা এমন ধারণা করছে। এর মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দুটি ‘সি-১৭ গ্লোবমাস্টার’ কার্গো বিমানের অবতরণ।

পাশাপাশি বিমানবন্দর থেকে ইসলামাবাদের কূটনৈতিক ও গুরুত্বপূর্ণ এলাকা ‘রেড জোন’ পর্যন্ত সড়কগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যা কঠোর নিরাপত্তা ব্যবস্থার ইঙ্গিত দেয়। এছাড়া ইসলামাবাদের সেরেনা ও ম্যারিয়ট হোটেল থেকেও অতিথিদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং আগামী শুক্রবার পর্যন্ত নতুন বুকিং নেওয়া বন্ধ রাখা হয়েছে বলেও সূত্রগুলো জানায়।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল ইসলামাবাদের সেরেনা হোটেলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ২১ ঘণ্টা ধরে চলা ওই উচ্চপর্যায়ের আলোচনায় কোনো সমঝোতা হয়নি। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা বাড়লেও পাকিস্তানসহ অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলো আবারও আলোচনার পরিবেশ তৈরি করতে সক্রিয় রয়েছে।

সূত্র: আল-জাজিরা

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x