বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ভিজিট ভিসায় হজ পালন নিয়ে মক্কায় কঠোর নিয়ম ও জরিমানা-নিষেধাজ্ঞার হুঁশিয়ারি

মধুপুর নিউজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পিএম

ভিজিট ভিসায় হজ পালন নিয়ে মক্কায় কঠোর নিয়ম ও জরিমানা-নিষেধাজ্ঞার হুঁশিয়ারি

হজ মৌসুম ঘনিয়ে আসায় পবিত্র মক্কায় প্রবেশ নিয়ন্ত্রণ এবং হাজিদের নিরাপত্তা জোরদারে নতুন কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব। এখন থেকে কোনো ধরনের ভিজিট ভিসা ব্যবহার করে হজ পালন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জিলকদ মাসের শুরু থেকে জিলহজের ১৪ তারিখ পর্যন্ত অনুমতিপত্র (হজ পারমিট) ছাড়া মক্কায় প্রবেশ বা অবস্থানের চেষ্টা করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এই সময় শুধুমাত্র বৈধ হজ পারমিটধারীরাই মক্কা ও সংশ্লিষ্ট পবিত্র স্থানগুলোতে যেতে পারবেন।

শাস্তি ও জরিমানার বিধান: নিয়ম ভঙ্গ করে হজ পালনের চেষ্টা করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। ভিজিট ভিসাধারীরা মক্কায় প্রবেশের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে। এছাড়া ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে এবং ভবিষ্যতে ১০ বছরের জন্য দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

এদিকে, ওমরাহ পালনকারীদের জন্য নির্ধারিত সময়সীমাও কার্যকর করা হয়েছে। গত ১৮ এপ্রিল ছিল ওমরাহ ভিসাধারীদের সৌদি আরব ত্যাগের শেষ দিন। এর আগে, ১২ এপ্রিল হজ ও ওমরাহ মন্ত্রণালয় স্পষ্টভাবে জানায়, হজ পালনের জন্য কেবল ‘হজ ভিসা’ই বৈধ। ভিজিট, ট্রানজিট, ওমরাহ বা ট্যুরিস্ট ভিসা ব্যবহার করে হজের কোনো আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার সুযোগ নেই।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ভিজিট ভিসায় হজ পালন নিয়ে মক্কায় কঠোর নিয়ম ও জরিমানা-নিষেধাজ্ঞার হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

হজ মৌসুম ঘনিয়ে আসায় পবিত্র মক্কায় প্রবেশ নিয়ন্ত্রণ এবং হাজিদের নিরাপত্তা জোরদারে নতুন কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব। এখন থেকে কোনো ধরনের ভিজিট ভিসা ব্যবহার করে হজ পালন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জিলকদ মাসের শুরু থেকে জিলহজের ১৪ তারিখ পর্যন্ত অনুমতিপত্র (হজ পারমিট) ছাড়া মক্কায় প্রবেশ বা অবস্থানের চেষ্টা করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এই সময় শুধুমাত্র বৈধ হজ পারমিটধারীরাই মক্কা ও সংশ্লিষ্ট পবিত্র স্থানগুলোতে যেতে পারবেন।

শাস্তি ও জরিমানার বিধান: নিয়ম ভঙ্গ করে হজ পালনের চেষ্টা করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। ভিজিট ভিসাধারীরা মক্কায় প্রবেশের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে। এছাড়া ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে এবং ভবিষ্যতে ১০ বছরের জন্য দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

এদিকে, ওমরাহ পালনকারীদের জন্য নির্ধারিত সময়সীমাও কার্যকর করা হয়েছে। গত ১৮ এপ্রিল ছিল ওমরাহ ভিসাধারীদের সৌদি আরব ত্যাগের শেষ দিন। এর আগে, ১২ এপ্রিল হজ ও ওমরাহ মন্ত্রণালয় স্পষ্টভাবে জানায়, হজ পালনের জন্য কেবল ‘হজ ভিসা’ই বৈধ। ভিজিট, ট্রানজিট, ওমরাহ বা ট্যুরিস্ট ভিসা ব্যবহার করে হজের কোনো আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার সুযোগ নেই।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x