বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

হামের টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

মধুপুর নিউজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ মে ২০২৬, ১০:০০ এএম
পাঠক: ১১৪ জন
প্রিন্ট ফটোকার্ড

হামের টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিশুকে হামের টিকার পরিবর্তে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রয়োগের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন হাইকোর্ট। ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে শিশুটির যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশও দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালত ভুক্তভোগী পরিবারকে কেন ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন।

আদালতে দায়ের হওয়া রিট আবেদনে বলা হয়, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৪ মাস বয়সী এক শিশুকে হামের টিকার পরিবর্তে ভুল করে দুই ডোজ জলাতঙ্কের র‍্যাবিক্স ভ্যাকসিন প্রয়োগ করা হয়। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি প্রকাশ্যে আসে।

ঘটনার সূত্রপাত বুধবার (১৩ মে) দুপুরে। শিশুটির পরিবার জানায়, স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম শিশুটিকে টিকা দেন। যদিও ওই টিকা প্রয়োগের দায়িত্বে ছিলেন স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু। পরিবারের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদের নির্দেশে পিআরএলে থাকা কাইয়ুমকে ডেকে এনে টিকা প্রয়োগ করা হয়।

শিশুর স্বজনরা আরও অভিযোগ করেন, ভুল টিকা প্রয়োগের বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে হাসপাতালের কিছু স্বাস্থ্যকর্মী তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক অভিভাবক শিশুদের টিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব বলেন, “আদালত শিশুটির চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার বিষয়েও রুল জারি করা হয়েছে।” ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে জনস্বার্থে রিটটি দায়ের করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় অনেক অভিভাবক শিশুদের টিকা দিতে স্বাস্থ্যকেন্দ্রে ভিড় করছেন। এর মধ্যেই এমন ঘটনায় স্বাস্থ্যসেবার মান ও তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পুরো ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

হামের টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিশুকে হামের টিকার পরিবর্তে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রয়োগের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন হাইকোর্ট। ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে শিশুটির যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশও দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালত ভুক্তভোগী পরিবারকে কেন ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন।

আদালতে দায়ের হওয়া রিট আবেদনে বলা হয়, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৪ মাস বয়সী এক শিশুকে হামের টিকার পরিবর্তে ভুল করে দুই ডোজ জলাতঙ্কের র‍্যাবিক্স ভ্যাকসিন প্রয়োগ করা হয়। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি প্রকাশ্যে আসে।

ঘটনার সূত্রপাত বুধবার (১৩ মে) দুপুরে। শিশুটির পরিবার জানায়, স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম শিশুটিকে টিকা দেন। যদিও ওই টিকা প্রয়োগের দায়িত্বে ছিলেন স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু। পরিবারের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদের নির্দেশে পিআরএলে থাকা কাইয়ুমকে ডেকে এনে টিকা প্রয়োগ করা হয়।

শিশুর স্বজনরা আরও অভিযোগ করেন, ভুল টিকা প্রয়োগের বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে হাসপাতালের কিছু স্বাস্থ্যকর্মী তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক অভিভাবক শিশুদের টিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব বলেন, “আদালত শিশুটির চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার বিষয়েও রুল জারি করা হয়েছে।” ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে জনস্বার্থে রিটটি দায়ের করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় অনেক অভিভাবক শিশুদের টিকা দিতে স্বাস্থ্যকেন্দ্রে ভিড় করছেন। এর মধ্যেই এমন ঘটনায় স্বাস্থ্যসেবার মান ও তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পুরো ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x