বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

আবুধাবির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা, জেনারেটরে আগুন

মধুপুর নিউজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৯:৫৯ পিএম

আবুধাবির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা, জেনারেটরে আগুন

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আল-ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি ড্রোন হামলায় বিদ্যুৎ কেন্দ্রের একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে প্রাথমিক ধাক্কা সামলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে। তবে কে হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আবুধাবির মিডিয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে। ওই বিবৃতিতে জানানো হয়, আগুন লাগার ঘটনাটি ঘটেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরীণ সীমানার বাইরে। ফলে বড় ধরনের কোনো বিপর্যয় ঘটেনি।

মিডিয়া অফিস আরও স্পষ্ট করেছে যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি। সবচেয়ে স্বস্তির বিষয় হলো, বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয়তার নিরাপত্তা মাত্রার ওপর এই হামলার কোনো ধরনের প্রভাব পড়েনি। পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে রয়েছে বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আবুধাবির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা, জেনারেটরে আগুন

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আল-ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি ড্রোন হামলায় বিদ্যুৎ কেন্দ্রের একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে প্রাথমিক ধাক্কা সামলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে। তবে কে হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আবুধাবির মিডিয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে। ওই বিবৃতিতে জানানো হয়, আগুন লাগার ঘটনাটি ঘটেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরীণ সীমানার বাইরে। ফলে বড় ধরনের কোনো বিপর্যয় ঘটেনি।

মিডিয়া অফিস আরও স্পষ্ট করেছে যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি। সবচেয়ে স্বস্তির বিষয় হলো, বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয়তার নিরাপত্তা মাত্রার ওপর এই হামলার কোনো ধরনের প্রভাব পড়েনি। পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে রয়েছে বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x