বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ভারতের উত্তর প্রদেশে খোলা জায়গায় কুরবানিতে নিষেধাজ্ঞা, রাস্তায় পড়া যাবে না নামাজ

মধুপুর নিউজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৯:১১ পিএম
পাঠক: ১১৩ জন
প্রিন্ট ফটোকার্ড

ভারতের উত্তর প্রদেশে খোলা জায়গায় কুরবানিতে নিষেধাজ্ঞা, রাস্তায় পড়া যাবে না নামাজ

আসন্ন ঈদুল আজহা বা কোরবানির ঈদকে সামনে রেখে ভারতের উত্তর প্রদেশে কড়া নির্দেশনা জারি করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, খোলা জায়গায় তথা জনসমাগমস্থলে পশু কুরবানি করা যাবে না এবং রাস্তা বন্ধ করে কোনোভাবেই নামাজ পড়া যাবে না। একই সঙ্গে ‘নিষিদ্ধ পশু’ কোরবানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথাও জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ঈদুল আজহা উপলক্ষে উত্তর প্রদেশে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রোববার (২৪ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে তিনি বলেন, জনসমাগমস্থল বা খোলা জায়গায় পশু কুরবানি করতে দেয়া হবে না।

একই সঙ্গে ‘নিষিদ্ধ পশু’ কুরবানির বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন তিনি। একইসঙ্গে শুধু পূর্বনির্ধারিত স্থানে কুরবানির অনুমতি দিতে হবে এবং উৎসব ঘিরে কোনও নতুন রীতি বা প্রথা চালু করা যাবে না বলে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জেলা প্রশাসনগুলোকে নির্দেশ দেন।

তিনি আরও বলেন, নামাজ শুধুমাত্র প্রচলিত ও নির্ধারিত স্থানেই আদায় করতে হবে। কোনও অবস্থাতেই নামাজের জন্য সড়ক বন্ধ করার অনুমতি দেয়া যাবে না বলেও স্পষ্ট নির্দেশ দেন তিনি।

যোগী আদিত্যনাথ আরও নির্দেশ দেন, কুরবানির পর সৃষ্ট বর্জ্য যথাযথভাবে অপসারণ নিশ্চিত করতে হবে। খোলা জায়গায় মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা বজায় রাখা এবং অবৈধ কসাইখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন তিনি।

এছাড়া বৈধ কসাইখানাগুলোতেও নির্ধারিত ধারণক্ষমতার বেশি পশু রাখা যাবে না বলে জানান যোগী আদিত্যনাথ। উৎসব চলাকালে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।

সংবেদনশীল এলাকাগুলোতে ফ্ল্যাগ মার্চ ও ধর্মীয় স্থানগুলোর আশপাশে নিয়মিত টহল জোরদারের কথাও বলা হয়েছে। আলিগড়, বিজনোর, সাহারানপুর, রামপুর ও সম্ভলসহ বিভিন্ন সংবেদনশীল জেলার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যোগী আদিত্যনাথ আগের বছরের ঘটনাগুলো পর্যালোচনা করতে বলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ভারতের উত্তর প্রদেশে খোলা জায়গায় কুরবানিতে নিষেধাজ্ঞা, রাস্তায় পড়া যাবে না নামাজ

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

আসন্ন ঈদুল আজহা বা কোরবানির ঈদকে সামনে রেখে ভারতের উত্তর প্রদেশে কড়া নির্দেশনা জারি করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, খোলা জায়গায় তথা জনসমাগমস্থলে পশু কুরবানি করা যাবে না এবং রাস্তা বন্ধ করে কোনোভাবেই নামাজ পড়া যাবে না। একই সঙ্গে ‘নিষিদ্ধ পশু’ কোরবানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথাও জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ঈদুল আজহা উপলক্ষে উত্তর প্রদেশে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রোববার (২৪ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে তিনি বলেন, জনসমাগমস্থল বা খোলা জায়গায় পশু কুরবানি করতে দেয়া হবে না।

একই সঙ্গে ‘নিষিদ্ধ পশু’ কুরবানির বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন তিনি। একইসঙ্গে শুধু পূর্বনির্ধারিত স্থানে কুরবানির অনুমতি দিতে হবে এবং উৎসব ঘিরে কোনও নতুন রীতি বা প্রথা চালু করা যাবে না বলে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জেলা প্রশাসনগুলোকে নির্দেশ দেন।

তিনি আরও বলেন, নামাজ শুধুমাত্র প্রচলিত ও নির্ধারিত স্থানেই আদায় করতে হবে। কোনও অবস্থাতেই নামাজের জন্য সড়ক বন্ধ করার অনুমতি দেয়া যাবে না বলেও স্পষ্ট নির্দেশ দেন তিনি।

যোগী আদিত্যনাথ আরও নির্দেশ দেন, কুরবানির পর সৃষ্ট বর্জ্য যথাযথভাবে অপসারণ নিশ্চিত করতে হবে। খোলা জায়গায় মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা বজায় রাখা এবং অবৈধ কসাইখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন তিনি।

এছাড়া বৈধ কসাইখানাগুলোতেও নির্ধারিত ধারণক্ষমতার বেশি পশু রাখা যাবে না বলে জানান যোগী আদিত্যনাথ। উৎসব চলাকালে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।

সংবেদনশীল এলাকাগুলোতে ফ্ল্যাগ মার্চ ও ধর্মীয় স্থানগুলোর আশপাশে নিয়মিত টহল জোরদারের কথাও বলা হয়েছে। আলিগড়, বিজনোর, সাহারানপুর, রামপুর ও সম্ভলসহ বিভিন্ন সংবেদনশীল জেলার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যোগী আদিত্যনাথ আগের বছরের ঘটনাগুলো পর্যালোচনা করতে বলেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x