বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

হামে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,১১৪

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ১০:০০ পিএম

হামে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,১১৪

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই নিশ্চিত হামে ১ জন এবং হামের উপসর্গে ৩ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ১১৪ জনে। শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত আপডেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত একদিনে নতুন করে সারাদেশে ১ হাজার ২৪২ জনের শরীরে হাম ও এর উপসর্গ পরিলক্ষিত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের দেহে হামের উপসর্গ দেখা দিয়েছে, যার মধ্যে পরীক্ষার মাধ্যমে ২১ হাজার ৬২৩ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ১৫ মার্চ থেকে সারাদেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৭২ হাজার ২১ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। চিকিৎসাসেবা শেষে তাঁদের মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন সুস্থ হয়ে ইতোমধ্যে বাড়ি ফিরে গেছেন। স্বাস্থ্য কর্মকর্তা ও চিকিৎসকরা হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার এবং শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

হামে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,১১৪

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই নিশ্চিত হামে ১ জন এবং হামের উপসর্গে ৩ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ১১৪ জনে। শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত আপডেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত একদিনে নতুন করে সারাদেশে ১ হাজার ২৪২ জনের শরীরে হাম ও এর উপসর্গ পরিলক্ষিত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের দেহে হামের উপসর্গ দেখা দিয়েছে, যার মধ্যে পরীক্ষার মাধ্যমে ২১ হাজার ৬২৩ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ১৫ মার্চ থেকে সারাদেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৭২ হাজার ২১ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। চিকিৎসাসেবা শেষে তাঁদের মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন সুস্থ হয়ে ইতোমধ্যে বাড়ি ফিরে গেছেন। স্বাস্থ্য কর্মকর্তা ও চিকিৎসকরা হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার এবং শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x