বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টায় বেঁচে যাওয়া সেই নারী কথা বলছেন

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০০ পিএম

মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টায় বেঁচে যাওয়া সেই নারী কথা বলছেন
ক্রিস্টা পাইক। এই ছবি ১২ জানুয়ারি ২০২৩ তারিখে তুলেছে টেনেসি অঙ্গরাজ্যের সংশোধন বিভাগফাইল ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার চেষ্টায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইকের জ্ঞান ফিরেছে এবং তিনি কথা বলছেন। তাঁর আইনজীবীরা গত মঙ্গলবার এক বিবৃতিতে জানান, হাসপাতালে হাতকড়া পরা অবস্থায় ৫০ বছর বয়সী ক্রিস্টা এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ১৯৯৫ সালে কলিন স্লেমায়ারকে হত্যার দায়ে গত বুধবার টেনেসিতে ২০০ বছরের মধ্যে কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর করার চেষ্টা করা হয়েছিল। তবে দুবার বিষাক্ত ইনজেকশন প্রয়োগের পরও তিনি বেঁচে যান এবং চিকিৎসকেরা তাঁর শরীর থেকে রাসায়নিক পদার্থ বের করার সময় অচেতন ছিলেন।

বিশেষজ্ঞ ও ক্রিস্টার আইনি দলের মতে, এভাবে তাঁর সুস্থ হয়ে ওঠা নজিরবিহীন এবং বিষাক্ত ইনজেকশন প্রয়োগের পরও বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি সম্ভবত তিনিই। ফোর্ডহ্যাম ল স্কুলের অপরাধবিশেষজ্ঞ ডেবোরা ডেনো বিবিসিকে জানান, এর আগের সাতটি ঘটনায় কয়েদিরা বেঁচে গেলেও জল্লাদেরা তাঁদের শিরায় বিষ প্রয়োগ করতে পারেননি। কিন্তু ক্রিস্টার শরীরে বিষাক্ত পদার্থ প্রবেশ করানোর পরও তা কাজ করেনি। টেনেসির গভর্নর বিল লি বছরের বাকি সময়ের জন্য সব ধরনের মৃত্যুদণ্ড স্থগিত করেছেন এবং রাজ্যের কারাগারপ্রধান পদত্যাগ করার পরিকল্পনা করেছেন।

ক্রিস্টার আইনজীবী দলকে পরামর্শদানকারী অবেদনবিদ ডজোয়েল জাইভোট জানান, বিষাক্ত ইনজেকশন প্রয়োগের পর বেঁচে ওঠার সম্ভাবনা অত্যন্ত কম এবং ক্রিস্টা ছাড়া সবাই মারা যান। জাইভোটের মতে, গত সপ্তাহে তাঁকে দেওয়া পেনটোবারবিটালের দুটি ডোজ রক্তপ্রবাহে প্রবেশ না করে চামড়ার নিচের টিস্যুতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি। ক্রিস্টার আইনজীবীরা আগেই সতর্ক করেছিলেন যে তাঁর থ্রম্বোসাইটোসিস ও সরু শিরা রয়েছে, যার ফলে তাঁর শরীরে অতিরিক্ত যন্ত্রণা পাওয়ার ঝুঁকি ছিল। গতকাল আইনজীবীরা জানান, বিষাক্ত ইনজেকশনের সময় তাঁর দুই হাতে গুরুতর ক্ষতি হয়েছে।

মৃত্যুঝুঁকি পুরোপুরি কেটে যায়নি উল্লেখ করে আইনজীবীরা জানান, তাঁর শারীরিক অবস্থার ভবিষ্যৎ নিয়ে এখনো স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। স্থানীয় সময় আজ বুধবার নাশভিলের আদালতে ক্রিস্টার আইনজীবীদের উপস্থিত হওয়ার কথা রয়েছে এবং তাঁরা আদালতের বাইরে একটি সংবাদ সম্মেলন করার পরিকল্পনা করেছেন। এদিকে কর্তৃপক্ষ এখনো জানায়নি যে তারা ক্রিস্টার মৃত্যুদণ্ড কার্যকর করতে আবার চেষ্টা করবে কি না বা পেনটোবারবিটাল ইনজেকশনে ঠিক কোথায় সমস্যা হয়েছিল। 'ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টার'–এর মতে, ২০২২ সালে যুক্তরাষ্ট্রজুড়ে কার্যকর করা মৃত্যুদণ্ডের এক–তৃতীয়াংশের বেশি ত্রুটিপূর্ণ বা মারাত্মক সমস্যাযুক্ত ছিল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টায় বেঁচে যাওয়া সেই নারী কথা বলছেন

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার চেষ্টায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইকের জ্ঞান ফিরেছে এবং তিনি কথা বলছেন। তাঁর আইনজীবীরা গত মঙ্গলবার এক বিবৃতিতে জানান, হাসপাতালে হাতকড়া পরা অবস্থায় ৫০ বছর বয়সী ক্রিস্টা এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ১৯৯৫ সালে কলিন স্লেমায়ারকে হত্যার দায়ে গত বুধবার টেনেসিতে ২০০ বছরের মধ্যে কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর করার চেষ্টা করা হয়েছিল। তবে দুবার বিষাক্ত ইনজেকশন প্রয়োগের পরও তিনি বেঁচে যান এবং চিকিৎসকেরা তাঁর শরীর থেকে রাসায়নিক পদার্থ বের করার সময় অচেতন ছিলেন।

বিশেষজ্ঞ ও ক্রিস্টার আইনি দলের মতে, এভাবে তাঁর সুস্থ হয়ে ওঠা নজিরবিহীন এবং বিষাক্ত ইনজেকশন প্রয়োগের পরও বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি সম্ভবত তিনিই। ফোর্ডহ্যাম ল স্কুলের অপরাধবিশেষজ্ঞ ডেবোরা ডেনো বিবিসিকে জানান, এর আগের সাতটি ঘটনায় কয়েদিরা বেঁচে গেলেও জল্লাদেরা তাঁদের শিরায় বিষ প্রয়োগ করতে পারেননি। কিন্তু ক্রিস্টার শরীরে বিষাক্ত পদার্থ প্রবেশ করানোর পরও তা কাজ করেনি। টেনেসির গভর্নর বিল লি বছরের বাকি সময়ের জন্য সব ধরনের মৃত্যুদণ্ড স্থগিত করেছেন এবং রাজ্যের কারাগারপ্রধান পদত্যাগ করার পরিকল্পনা করেছেন।

ক্রিস্টার আইনজীবী দলকে পরামর্শদানকারী অবেদনবিদ ডজোয়েল জাইভোট জানান, বিষাক্ত ইনজেকশন প্রয়োগের পর বেঁচে ওঠার সম্ভাবনা অত্যন্ত কম এবং ক্রিস্টা ছাড়া সবাই মারা যান। জাইভোটের মতে, গত সপ্তাহে তাঁকে দেওয়া পেনটোবারবিটালের দুটি ডোজ রক্তপ্রবাহে প্রবেশ না করে চামড়ার নিচের টিস্যুতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি। ক্রিস্টার আইনজীবীরা আগেই সতর্ক করেছিলেন যে তাঁর থ্রম্বোসাইটোসিস ও সরু শিরা রয়েছে, যার ফলে তাঁর শরীরে অতিরিক্ত যন্ত্রণা পাওয়ার ঝুঁকি ছিল। গতকাল আইনজীবীরা জানান, বিষাক্ত ইনজেকশনের সময় তাঁর দুই হাতে গুরুতর ক্ষতি হয়েছে।

মৃত্যুঝুঁকি পুরোপুরি কেটে যায়নি উল্লেখ করে আইনজীবীরা জানান, তাঁর শারীরিক অবস্থার ভবিষ্যৎ নিয়ে এখনো স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। স্থানীয় সময় আজ বুধবার নাশভিলের আদালতে ক্রিস্টার আইনজীবীদের উপস্থিত হওয়ার কথা রয়েছে এবং তাঁরা আদালতের বাইরে একটি সংবাদ সম্মেলন করার পরিকল্পনা করেছেন। এদিকে কর্তৃপক্ষ এখনো জানায়নি যে তারা ক্রিস্টার মৃত্যুদণ্ড কার্যকর করতে আবার চেষ্টা করবে কি না বা পেনটোবারবিটাল ইনজেকশনে ঠিক কোথায় সমস্যা হয়েছিল। 'ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টার'–এর মতে, ২০২২ সালে যুক্তরাষ্ট্রজুড়ে কার্যকর করা মৃত্যুদণ্ডের এক–তৃতীয়াংশের বেশি ত্রুটিপূর্ণ বা মারাত্মক সমস্যাযুক্ত ছিল।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x