বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ এএম

জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান

জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা নির্বাচিত হয়েছেন সা‌বেক রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান। উপদেষ্টা কমিটিতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সদস্য ৬৩তম অধিবেশনে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সুফিউর রহমানকে অ্যাডভাইজরি কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। বুধবার (৭ অক্টোবর) জাতিসংঘ মানবাধিকার পরিষদ এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।

উপদেষ্টা কমিটি মানবাধিকার কাউন্সিলের একটি বিশেষজ্ঞ সংস্থা। এ‌টি মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গবেষণা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি কাউন্সিলের অনুরোধে বিভিন্ন ইস্যুতে বিশেষজ্ঞ মতামত ও সুপারিশ প্রদান করে এ কমিটি।

এর আগে ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় কয়েকটি দেশে বাংলাদেশের হাই কমিশনার ছিলেন সুফিউর রহমান। ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত তিনি ছিলেন মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত; ওই সময়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটে। এর আগে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সুফিউর রহমান।

অবসরে যাওয়ার পর গত বছরের জুলাই থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স’ (এসআইপিজি) এর সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করে আসছেন তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা নির্বাচিত হয়েছেন সা‌বেক রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান। উপদেষ্টা কমিটিতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সদস্য ৬৩তম অধিবেশনে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সুফিউর রহমানকে অ্যাডভাইজরি কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। বুধবার (৭ অক্টোবর) জাতিসংঘ মানবাধিকার পরিষদ এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।

উপদেষ্টা কমিটি মানবাধিকার কাউন্সিলের একটি বিশেষজ্ঞ সংস্থা। এ‌টি মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গবেষণা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি কাউন্সিলের অনুরোধে বিভিন্ন ইস্যুতে বিশেষজ্ঞ মতামত ও সুপারিশ প্রদান করে এ কমিটি।

এর আগে ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় কয়েকটি দেশে বাংলাদেশের হাই কমিশনার ছিলেন সুফিউর রহমান। ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত তিনি ছিলেন মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত; ওই সময়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটে। এর আগে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সুফিউর রহমান।

অবসরে যাওয়ার পর গত বছরের জুলাই থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স’ (এসআইপিজি) এর সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করে আসছেন তিনি।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x