বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

অন্যের ঘুঁটি না হয়ে নিজস্ব প্লেয়ার হন: হাসনাত আবদুল্লাহ

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৩:০০ এএম

অন্যের ঘুঁটি না হয়ে নিজস্ব প্লেয়ার হন: হাসনাত আবদুল্লাহ
এনসিপির সহযোগী সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের উদ্যোগে প্রকাশিত পত্রিকা ‘তুরাস’-এর প্রথম সংখ্যার (উত্তরাধিকার, পর্ব-১) মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদে বায়তুল মোকাররমে চলমান ইসলামি বইমেলার মঞ্চেছবি: প্রথম আলো

ভোট এলে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মোর দ্যান ইসলামিক হয়ে যান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদে বায়তুল মোকাররমে চলমান ইসলামি বইমেলার মঞ্চে এক অনুষ্ঠানে তরুণ আলেমদের উদ্দেশে তিনি এই কথা বলেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফী ও তাঁর পরবর্তী আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর স্মরণে প্রকাশিত পত্রিকা তুরাস–এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা যেন আরেকজনের রাজনীতির ঘুঁটি না হয়ে নিজস্ব গেমের প্লেয়ার হতে পারি।

২০০৮ সালের নির্বাচন–পরবর্তী সময়ে আলেম–ওলামাদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্মম অত্যাচার করা হয়েছে উল্লেখ করে হাসনাত বলেন, কিন্তু সেগুলো নিয়ে ওই অর্থে উল্লেখযোগ্য একাডেমিক কোনো কাজ হয়নি। এ সময় কওমি সনদের কার্যকারিতা নিশ্চিত করার পাশাপাশি আলেমদের পেশাগতভাবে বহুমুখী হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আওয়ামী লীগ চলে গেলে অন্য ধর্মের মানুষেরা অনিরাপদ—এই প্রচার যে মিথ্যা, তা কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করার পরামর্শ দেন হাসনাত আবদুল্লাহ। এ ছাড়া বিভাজিত না হয়ে আলেমদের ঐক্যবদ্ধ থাকা এবং নিজস্ব গবেষণাপ্রতিষ্ঠান ও গণমাধ্যম তৈরি করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

অন্যের ঘুঁটি না হয়ে নিজস্ব প্লেয়ার হন: হাসনাত আবদুল্লাহ

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

ভোট এলে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মোর দ্যান ইসলামিক হয়ে যান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদে বায়তুল মোকাররমে চলমান ইসলামি বইমেলার মঞ্চে এক অনুষ্ঠানে তরুণ আলেমদের উদ্দেশে তিনি এই কথা বলেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফী ও তাঁর পরবর্তী আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর স্মরণে প্রকাশিত পত্রিকা তুরাস–এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা যেন আরেকজনের রাজনীতির ঘুঁটি না হয়ে নিজস্ব গেমের প্লেয়ার হতে পারি।

২০০৮ সালের নির্বাচন–পরবর্তী সময়ে আলেম–ওলামাদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্মম অত্যাচার করা হয়েছে উল্লেখ করে হাসনাত বলেন, কিন্তু সেগুলো নিয়ে ওই অর্থে উল্লেখযোগ্য একাডেমিক কোনো কাজ হয়নি। এ সময় কওমি সনদের কার্যকারিতা নিশ্চিত করার পাশাপাশি আলেমদের পেশাগতভাবে বহুমুখী হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আওয়ামী লীগ চলে গেলে অন্য ধর্মের মানুষেরা অনিরাপদ—এই প্রচার যে মিথ্যা, তা কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করার পরামর্শ দেন হাসনাত আবদুল্লাহ। এ ছাড়া বিভাজিত না হয়ে আলেমদের ঐক্যবদ্ধ থাকা এবং নিজস্ব গবেষণাপ্রতিষ্ঠান ও গণমাধ্যম তৈরি করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x