বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তা: বিক্ষোভ রুখতে অবরুদ্ধ যন্তর মন্তর

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০২:০০ পিএম

দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তা: বিক্ষোভ রুখতে অবরুদ্ধ যন্তর মন্তর
ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দলীয় নেতা–কর্মীদের নিয়ে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গতকাল রাজধানী নয়াদিল্লিতেছবি: এএফপি

দিল্লিতে সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যবস্থাপনায় প্রস্তুত রাখা ৪৩ হাজার বাহিনীর মধ্যে শনিবার ৩৫ হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। প্রশাসনের অনুমান ছিল প্রায় ২০ হাজার আন্দোলনকারী জমায়েত হতে পারে, যাদের যন্তর মন্তরের ধারেকাছেও ভিড়তে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা ‘যন্তর মন্তর ২.০’ আন্দোলনকে কেন্দ্র করে যন্তর মন্তরের পাঁচ কিলোমিটার এলাকায় শনিবার সকাল থেকেই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এছাড়া সুপ্রিম কোর্টের বিরক্তি প্রকাশের পর দিল্লি মেট্রোর ৪৫টি স্টেশন বন্ধ রাখা হয়। একই সঙ্গে রাজধানী ও দুরন্তসহ প্রায় ২৫০টি ট্রেন বাতিল করা হয় এবং ঘোষণা অনুযায়ী দুপুর দুইটা পর্যন্ত দিল্লির কোনো স্টেশনে ট্রেন চলাচল করেনি।

আন্দোলন প্রতিহত করতে শনিবার ভোরে গুড়গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ইউটিউবার ধ্রুব রাঠিকে। এর আগে শুক্রবার রাতে তিনি এক ভিডিও বার্তায় বলেছিলেন, ‘জানি না কাল কী হবে, তবে এটা বুঝতে পারছি, মানুষ জেগে উঠেছে।’ অপরদিকে সিজেপি নেতা অভিজিৎ দিপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস উড়োজাহাজে দিল্লি পৌঁছানোমাত্র তাঁদেরকে সেখান থেকেই আটক করে পুলিশ।

মূলত এসআইআর বাতিল ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এই জনবিক্ষোভ দানা বেঁধেছে। আন্দোলন প্রসঙ্গে বিজেপি সভাপতি নিতিন নবীন শনিবার জানান, দেশকে দুর্বল করার এই চক্রান্ত সব রকমভাবে তাঁরা ব্যর্থ করবেন। কঠোর নজরদারির মধ্যে দুপুর ১২টা পর্যন্ত যন্তর মন্তর শান্ত থাকলেও শহরের বিভিন্ন স্থান থেকে প্রায় ৫০০ যুবককে আটক করেছে পুলিশ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তা: বিক্ষোভ রুখতে অবরুদ্ধ যন্তর মন্তর

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

দিল্লিতে সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যবস্থাপনায় প্রস্তুত রাখা ৪৩ হাজার বাহিনীর মধ্যে শনিবার ৩৫ হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। প্রশাসনের অনুমান ছিল প্রায় ২০ হাজার আন্দোলনকারী জমায়েত হতে পারে, যাদের যন্তর মন্তরের ধারেকাছেও ভিড়তে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা ‘যন্তর মন্তর ২.০’ আন্দোলনকে কেন্দ্র করে যন্তর মন্তরের পাঁচ কিলোমিটার এলাকায় শনিবার সকাল থেকেই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এছাড়া সুপ্রিম কোর্টের বিরক্তি প্রকাশের পর দিল্লি মেট্রোর ৪৫টি স্টেশন বন্ধ রাখা হয়। একই সঙ্গে রাজধানী ও দুরন্তসহ প্রায় ২৫০টি ট্রেন বাতিল করা হয় এবং ঘোষণা অনুযায়ী দুপুর দুইটা পর্যন্ত দিল্লির কোনো স্টেশনে ট্রেন চলাচল করেনি।

আন্দোলন প্রতিহত করতে শনিবার ভোরে গুড়গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ইউটিউবার ধ্রুব রাঠিকে। এর আগে শুক্রবার রাতে তিনি এক ভিডিও বার্তায় বলেছিলেন, ‘জানি না কাল কী হবে, তবে এটা বুঝতে পারছি, মানুষ জেগে উঠেছে।’ অপরদিকে সিজেপি নেতা অভিজিৎ দিপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস উড়োজাহাজে দিল্লি পৌঁছানোমাত্র তাঁদেরকে সেখান থেকেই আটক করে পুলিশ।

মূলত এসআইআর বাতিল ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এই জনবিক্ষোভ দানা বেঁধেছে। আন্দোলন প্রসঙ্গে বিজেপি সভাপতি নিতিন নবীন শনিবার জানান, দেশকে দুর্বল করার এই চক্রান্ত সব রকমভাবে তাঁরা ব্যর্থ করবেন। কঠোর নজরদারির মধ্যে দুপুর ১২টা পর্যন্ত যন্তর মন্তর শান্ত থাকলেও শহরের বিভিন্ন স্থান থেকে প্রায় ৫০০ যুবককে আটক করেছে পুলিশ।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x