বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

এআই ও সামাজিক মাধ্যমে সত্যতা যাচাইয়ের আহ্বান শায়খ সুদাইসের

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম

এআই ও সামাজিক মাধ্যমে সত্যতা যাচাইয়ের আহ্বান শায়খ সুদাইসের

সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রচার ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারে নৈতিকতা, দায়িত্বশীলতা এবং তথ্যের সত্যতা যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। শুক্রবার ৯ অক্টোবর জুমার খুতবায় তিনি আধুনিক প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং তথ্যের সত্যতা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। প্রযুক্তি মানুষের জন্য নিয়ামত হলেও এর অনৈতিক ব্যবহার ব্যক্তি, সমাজ ও অর্থনীতির ক্ষতির কারণ হতে পারে বলে সতর্ক করেন তিনি।

খুতবায় এআই ব্যবহার করে কারও কণ্ঠস্বর, ছবি বা ভিডিও বিকৃত করে বিভ্রান্তি সৃষ্টি এবং প্রতারণার বিষয়ে সতর্ক করা হয়। বিশেষ করে, ভুয়া ভিডিও ও ডিপফেকের মাধ্যমে মানুষের মধ্যে ভুল ধারণা ছড়িয়ে দেওয়াকে প্রযুক্তির অপব্যবহারের অন্যতম উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। তথ্য প্রচারের ক্ষেত্রেও সতর্কতার ওপর গুরুত্ব দেওয়া হয় এবং কোরআনের নির্দেশনার আলোকে কোনো সংবাদ বা তথ্য ছড়িয়ে দেওয়ার আগে তা যাচাই করে নেওয়া জরুরি বলে উল্লেখ করা হয়।

খুতবায় আরও বলা হয়, বর্তমানে সংবাদ প্রচার, কর্মক্ষেত্র ও ব্যক্তিগত যোগাযোগে এআইয়ের ব্যবহার বাড়ছে এবং এ পরিস্থিতিতে প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি সত্যনিষ্ঠা বজায় রাখার দায়িত্বও বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশ বা শেয়ার করার আগে তার উৎস ও নির্ভরযোগ্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। প্রযুক্তির অগ্রগতির এই সময়ে এআই যেন প্রতারণা ও মানুষের ক্ষতির মাধ্যম না হয়, সে জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয় পর্যায়েই সচেতনতা এবং দায়িত্বশীল চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন মসজিদুল হারামের খতিব।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

এআই ও সামাজিক মাধ্যমে সত্যতা যাচাইয়ের আহ্বান শায়খ সুদাইসের

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রচার ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারে নৈতিকতা, দায়িত্বশীলতা এবং তথ্যের সত্যতা যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। শুক্রবার ৯ অক্টোবর জুমার খুতবায় তিনি আধুনিক প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং তথ্যের সত্যতা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। প্রযুক্তি মানুষের জন্য নিয়ামত হলেও এর অনৈতিক ব্যবহার ব্যক্তি, সমাজ ও অর্থনীতির ক্ষতির কারণ হতে পারে বলে সতর্ক করেন তিনি।

খুতবায় এআই ব্যবহার করে কারও কণ্ঠস্বর, ছবি বা ভিডিও বিকৃত করে বিভ্রান্তি সৃষ্টি এবং প্রতারণার বিষয়ে সতর্ক করা হয়। বিশেষ করে, ভুয়া ভিডিও ও ডিপফেকের মাধ্যমে মানুষের মধ্যে ভুল ধারণা ছড়িয়ে দেওয়াকে প্রযুক্তির অপব্যবহারের অন্যতম উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। তথ্য প্রচারের ক্ষেত্রেও সতর্কতার ওপর গুরুত্ব দেওয়া হয় এবং কোরআনের নির্দেশনার আলোকে কোনো সংবাদ বা তথ্য ছড়িয়ে দেওয়ার আগে তা যাচাই করে নেওয়া জরুরি বলে উল্লেখ করা হয়।

খুতবায় আরও বলা হয়, বর্তমানে সংবাদ প্রচার, কর্মক্ষেত্র ও ব্যক্তিগত যোগাযোগে এআইয়ের ব্যবহার বাড়ছে এবং এ পরিস্থিতিতে প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি সত্যনিষ্ঠা বজায় রাখার দায়িত্বও বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশ বা শেয়ার করার আগে তার উৎস ও নির্ভরযোগ্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। প্রযুক্তির অগ্রগতির এই সময়ে এআই যেন প্রতারণা ও মানুষের ক্ষতির মাধ্যম না হয়, সে জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয় পর্যায়েই সচেতনতা এবং দায়িত্বশীল চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন মসজিদুল হারামের খতিব।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x