বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

মাওলানা ফজলুর রহমান কি পারবেন সমঝোতা করাতে?

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১২:০০ পিএম

মাওলানা ফজলুর রহমান কি পারবেন সমঝোতা করাতে?
মাওলানা ফজলুর রহমানছবি: জমিয়তে উলামায়ে ইসলাম-পাকিস্তানের এক্স অ্যাকাউন্ট থেকে

পাকিস্তানের সরকার ও প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দুই পক্ষই মাওলানা ফজলুর রহমানের দ্বারস্থ হচ্ছে। সম্ভাব্য সংঘাত এড়াতে সমঝোতার পথ বের করতে পারেন, এমন একজন রাজনীতিক হিসেবে আবারও সামনে এসেছে তাঁর নাম। তবে প্রশ্ন হলো, দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে এই প্রবীণ রাজনীতিকের হাতে আসলে কতটুকু ক্ষমতা আছে।

একসময় মাওলানা ফজলুর রহমানের যে প্রভাব ছিল, এখন তা কিছুটা কমেছে এবং তাঁর দল জেইউআই-এফের জাতীয় পরিষদে মাত্র ১০টি আসন রয়েছে। খাইবার পাখতুনখাওয়া প্রাদেশিক পরিষদে দলটির ১৮টি এবং বেলুচিস্তানে ১২টি আসন রয়েছে। তবে উচ্চকক্ষ সিনেটে দলটির সাত সদস্য এখনো নিজেদের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে টিকিয়ে রেখেছেন।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ আগেই বলেছেন, জেইউআই-এফের প্রধানের পক্ষে রাজনৈতিক উত্তেজনা কমিয়ে আনার সম্ভাবনা নেই। কারও কারও ধারণা, দুই পক্ষই এখন মুখরক্ষার পথ খুঁজছে এবং পিটিআই আসলে বিক্ষোভ মিছিল নিয়ে ইসলামাবাদে যেতে চায় না। পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী দাবি করেছেন, মাওলানার হস্তক্ষেপের বিষয়ে পিটিআইয়ের নেতাদের মধ্যে বিভক্তি রয়েছে।

পিলড্যাটের সভাপতি আহমেদ বিলাল মাহবুব বলেন, দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে পারলে তা মাওলানা ফজলুর রহমানই পারবেন কারণ তিনি বিরল ধরনের একজন রাজনীতিক। তিনি জানান, বর্তমান নাজুক রাজনৈতিক পরিস্থিতিতে দুই পক্ষই মুখরক্ষা করতে চায় এবং পিটিআই নেতারা কারাবন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবি জানিয়েছেন। জেইউআই-এফের মুখপাত্র আসলাম ঘুরি বলেন, তাঁদের প্রধান মধ্যস্থতাকারী নন, বরং তিনি সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা শুরুর পথ তৈরি করার চেষ্টা করছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মাওলানা ফজলুর রহমান কি পারবেন সমঝোতা করাতে?

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

পাকিস্তানের সরকার ও প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দুই পক্ষই মাওলানা ফজলুর রহমানের দ্বারস্থ হচ্ছে। সম্ভাব্য সংঘাত এড়াতে সমঝোতার পথ বের করতে পারেন, এমন একজন রাজনীতিক হিসেবে আবারও সামনে এসেছে তাঁর নাম। তবে প্রশ্ন হলো, দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে এই প্রবীণ রাজনীতিকের হাতে আসলে কতটুকু ক্ষমতা আছে।

একসময় মাওলানা ফজলুর রহমানের যে প্রভাব ছিল, এখন তা কিছুটা কমেছে এবং তাঁর দল জেইউআই-এফের জাতীয় পরিষদে মাত্র ১০টি আসন রয়েছে। খাইবার পাখতুনখাওয়া প্রাদেশিক পরিষদে দলটির ১৮টি এবং বেলুচিস্তানে ১২টি আসন রয়েছে। তবে উচ্চকক্ষ সিনেটে দলটির সাত সদস্য এখনো নিজেদের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে টিকিয়ে রেখেছেন।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ আগেই বলেছেন, জেইউআই-এফের প্রধানের পক্ষে রাজনৈতিক উত্তেজনা কমিয়ে আনার সম্ভাবনা নেই। কারও কারও ধারণা, দুই পক্ষই এখন মুখরক্ষার পথ খুঁজছে এবং পিটিআই আসলে বিক্ষোভ মিছিল নিয়ে ইসলামাবাদে যেতে চায় না। পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী দাবি করেছেন, মাওলানার হস্তক্ষেপের বিষয়ে পিটিআইয়ের নেতাদের মধ্যে বিভক্তি রয়েছে।

পিলড্যাটের সভাপতি আহমেদ বিলাল মাহবুব বলেন, দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে পারলে তা মাওলানা ফজলুর রহমানই পারবেন কারণ তিনি বিরল ধরনের একজন রাজনীতিক। তিনি জানান, বর্তমান নাজুক রাজনৈতিক পরিস্থিতিতে দুই পক্ষই মুখরক্ষা করতে চায় এবং পিটিআই নেতারা কারাবন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবি জানিয়েছেন। জেইউআই-এফের মুখপাত্র আসলাম ঘুরি বলেন, তাঁদের প্রধান মধ্যস্থতাকারী নন, বরং তিনি সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা শুরুর পথ তৈরি করার চেষ্টা করছেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x